| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কামতাপুরি ভাষা স্বীকৃতির দাবীতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি কেপিপির : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৬২৪ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৮ নভেম্বর, ২০২১

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনকে পাখির চোখ করে দলকে শক্তিশালী করতে ময়দানে নামছে কামতপুর প্রগ্রেসিভ পার্টি। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টির নেতৃত্ব। তবে দলের দাবী সম্পূর্ণ বিষয়টি কেন্দ্রীয় কমিটিতে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি কামতাপুরী ভাষা স্বীকৃতির দাবীতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিল কেপিপি।

কামতাপুর প্রগ্রেসিভ পার্টির প্রধান অতুল রায় চলতি বছর করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। এরপরই দলের হাল ধরেছে তারই স্ত্রী মেনকা রায়। তবে বর্তমানে দলকে শক্তিশালী করাই প্রধান লক্ষ্য দলের। তাছাড়া সামনেই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন রয়েছে। তাই নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করেছে কেপিপি।  ইতিমধ্যে দলের কেন্দ্রীয় কমিটিতে সদস্য সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে ২৭ করা হয়েছে। কমিটিতে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দুই জনকে নিয়োগ করা হয়েছে। এরা হল মালদা থেকে প্রভা শীল ও দক্ষিণ দিনাজপুর থেকে তপন সরকার। পাশাপাশি দলের শক্তি বৃদ্ধি করতে আগামী ১ ডিসেম্বর মাস থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গ ও নিম্ন আসাম এলাকায় সদস্যপদ সংগ্রহ অভিযানে নামছে কেপিপি। তবে এর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ১ লক্ষ।  সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এই দলের তরফে সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন, দলকে এই মূহুর্তে দলকে সাগঠনিকভাবে শক্তিশালী করাই প্রধান লক্ষ্য কেন্দ্রীয় কমিটির। সেই লক্ষ্যেই সদস্যপদ সংগ্রহ অভিযান করা হচ্ছে। এবং কেন্দ্রীয় কমিটিতে নতুন করে দুই জনকে নিয়োগ করা হয়েছে।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত যেকোন নির্বাচনে কেপিপি বিভিন্ন দলকে সমর্থন জানিয়েছে। এর আগেও লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছিল দল। তবে বিজেপিতে কেপিপির  কোনো দাবী পূরণ না হওয়ায় বিধানসভা ভোটের আগে ফের তারা তৃণমূলকে সমর্থন জানায়। তবে আগামী মহকুমা পরিষদের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা তা এখনও খোলসা করেনি। তবে বিষয়টি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের পর ঘোষণা হবে বলে দাবী দলের।

অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি। এদিন দলের তরফে বলা হয় লোকসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত এর কিছুই হয়নি। তাই আগামী শীতকালীন লোকসভার অধিবেশনে বিজেপি যদি তাদের দাবী পূরণ না করে তবে বিজেপির বিরুদ্ধে টানা আন্দোলনে নামবে কেপিপি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev