| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

তারকেশ্বরে অন্য ভাই ফোঁটা : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ২০১ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৬ নভেম্বর, ২০২১

হিন্দুদের একটি ঘরোয়া উৎসব হল ভাইফোঁটা। এর পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া। কার্তিক মাসের শুক্লা প্রতিপদ কিংবা দ্বিতীয়া তিথিতে কালীপুজোর ঠিক দুদিন পরে এই উৎসব অনুষ্ঠিত হয়। কোনও কোনও বছর শুক্লপক্ষের প্রথম দিনেও ভ্রাতৃদ্বিতীয়া উদযাপিত হয়ে থাকে। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। দীপাবলি উৎসবের শেষদিন ভ্রাতৃদ্বিতীয়া। মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে বলে ভাইবিজ। নেপালে ও দার্জিলিং পার্বত্য অঞ্চলে বিজয়াদশমীর পর এই উৎসব হয় যা পরিচিত ভাইটিকা নামে।

ভাইফোঁটা হল একটি ঘরোয়া উৎসব। এইদিন বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।/যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥/যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর।/আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥ এই ছড়াটি বলে ও ভাইদের দীর্ঘজীবন কামনা করে। ঘরে শঙ্খ বা উলুধ্বনি দেওয়া হয়। বোনেদের পছন্দমতো উপহার দেয় ভাইরা। আর নানা রকম মিষ্টি ও বিভিন্ন পদের রান্নাবান্না তো আছেই।

ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে এদিন নিষিদ্ধ পল্লীতে ভাই ফোঁটা নিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ-সভাপতি গণেশ চক্রবর্তী। ওই অঞ্চলের বোনেদের হাত থেকে ফোঁটা নিয়ে উপহারও তুলে দেন বিজেপি নেতা। পেশাগতভাবে পৌরহিত্য করেন গণেশবাবু। পৌরহিত্য করে সারাবছর তিনি বহু শারি পান। সেই সব সারিই তিনিই এইবোনেদের হাতে তুলেদেন। এদিন সকালেই তারকেশ্বরের একটি নিষিদ্ধ পল্লীতে কাপড় মিষ্টি নিয়ে হাজির হন বিজেপি নেতা। একে একে বোনেদের হাত থেকে ফোঁটা নিয়ে তাদের আশীর্বাদ করেন এবং বোনেদের হাতে উপহার তুলে দেন। তাঁর কথায় এদের কাছে তো পুরুষেরা আসে অন্যভাবে, কেউ ফোঁটা নিতে আসে না। আমার সহ্গে এদের সম্পর্ক যথেষ্ট ভালো। আমি এসেছি এই বোনেদের হাতে ফোঁটা নিতে।

বছরের অন্য দিনগুলিতে এই এলাকার যৌনকর্মীরা রুজি-রোজগারের তাগিদেই নিজেদের দেহ বিক্রি করেন। এদিন তাঁরা সামান্য সময়ের জন্য হলেও হাতের কাছে বড় ভাই হিসেবে গণেশ বাবুকে কাছে পেয়ে আবেগে ভাসলেন। প্রসঙ্গত, এবার করোনা সংক্রমনের জেরে যৌনকর্মীদের কেটেছে সংকটজনক অবস্থায়। তার মধ্যেও একটুকরো খুশির আকাশ সকলের কাছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev