| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

তারকেশ্বরে শিক্ষক দিবসকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ১৪৮ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

পশ্চিমবঙ্গ তৃণমূল উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির চন্দননগর শাখা ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি তারকেশ্বর শাখার যৌথ উদ্যোগে তারকেশ্বর পৌরসভার ভগৎ সিং মঞ্চে প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিনকে সামনে রেখে শিক্ষক দিবসের প্রাক্কালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দেওয়া হলো সংবর্ধনা, উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়, শিক্ষক নিশিথ মুখার্জি, তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং দুই শিক্ষক সমিতির সম্মানীয় শিক্ষকরা।

স্থানীয় বিধায়ক রমেন্দু সিংহ রায় বিধান সভায় টিকিট পাওয়ার পর সাধারণ মানুষকে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান বিধায়ক, তার একটি হলো এলাকার বয়স্ক দের জন্য বিধায়ক থাকাকালীন চিকিৎসা ভার বহন করবেন শুধু তাই নয় তাদের স্বাস্থ্য পরীক্ষা থেকে ঔষধ খরচ সমস্ত কিছুই বহন করার সংকল্প নেন বিধায়ক।আজ তার শুভ সূচনা করলেন বিধায়ক রামেন্দু সিংহরায়।প্রতি রবিবার এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হবে।

উক্ত অনুষ্ঠান থেকে ড. সর্বপল্লী রাধা কৃষ্ণানের জন্ম দিবস পালিত হয় এলাকার শিক্ষক এবং চিকিৎসক দের সম্বর্ধনা দিয়ে। এদিন একটি টোটো এম্বুলেন্স এর উদ্বোধন করেন বিধায়ক যা তার নিজ উদ্দ্যোগে পৌরবাসীর ব্যবহারের জন্য প্রদান করেন। তারকেশ্বর বিধান সভার ১৫টি গ্রাম পঞ্চায়েতকে এই ধরণের একটি করে টোটো এম্বুলেন্স দেওয়া হবে বলে জানান বিধায়ক।

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী ড. রাধাকৃষ্ণণ এর জন্ম দিবস কে সামনে রেখে লায়ন্স ক্লাব অফ তারকেশ্বর টাউনের পক্ষ থেকে তারকেশ্বর এ পালিত হল অভিনব শিক্ষক দিবস। এদিন তারকেশ্বর থানার নেতাজি সুভাষচন্দ্র বসু রোডে লায়ন্স ক্লাবের উদ্যোগে চলা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষকদের দেয়া হলো বিশেষ সম্বর্ধনা, যেখানে বাদ যায়নি ক্রীড়াঙ্গন, নৃত‍্যালয়, অঙ্কন, দু্স্থ ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিন ধরে বিনা পয়সায় পড়াচ্ছেন এরকম শিক্ষক-সহ আরো অনেক শিক্ষক শিক্ষিকা, উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ তারকেশ্বর টাউনের সভাপতি লায়ন মায়া পুরকাইত, সম্পাদক লায়ন অরুন্ধতী চৌধুরী, লায়ন বীরেন্দ্রনাথ পুরকাইত, লায়ন সৃষ্টিধর আদক, লায়ন প্রভাত কোলে, লায়ন অছ‍্যুত সাহু, লায়ন সুস্বাগত কয়রা, লায়ন অতনু দাস-সহ অন্যান্য সদস‍্যবৃন্দ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাদের হাতে ফুলের স্তবক, ড. রাধাকৃষ্ণন এর মোমেন্টো-সহ একটি করে উপহার সামগ্রী তুলে দেয়া হয়, ক্লাবের পক্ষ থেকে বীরেন্দ্রনাথ পুরকাইত জানান তারকেশ্বরে লায়ন্স ক্লাব এর জন্ম লগ্ন থেকেই আমরা এই অনুষ্ঠান করে চলেছি, জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিভিন্ন শিক্ষকের অবদান আছে যেমন খেলাধুলা, অঙ্কন,নৃত্য এবং পড়াশোনা তাই আমরা এই প্রতিটা ক্ষেত্রের শিক্ষক-শিক্ষিকাদের এখানে নিয়ে এসে সম্বধনা দিতে পেরে খুব খুশি, আগামী দিনে আমরা আরো বড় করে এই অনুষ্ঠান করবো বলে জানান তিনি।

সৈয়দ মনিরুল হুদা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিক্ষক দিবস পালিত হল হুগলির আরামবাগ হোটেল এন্ড রিসোর্টে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন অধ্যাপক থেকে শুরু করে শিক্ষক-সহ বিশিষ্ট সমাজসেবীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরামবাগের সমাজসেবী ও উদ্যোগপতি শেখ জিয়াজুর রহমান, কলকাতার চেতলার বিশিষ্ট সমাজসেবী ইয়াসিন হায়দার-সহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev