| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

গোঘাটের হরিহরপুর গ্রামের কৃতি ছাত্রী প্রীতি দে-কে সংবর্ধনা

Reporter
পেজফোর, আরামবাগ প্রতিনিধি / ২৫১ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

করোনাকালে স্কুল-কলেজ-ইউনিভার্সিটি সবই প্রায় বন্ধ। এক বছরের বেশি সময় ধরে অনলাইনেই যাবতীয় পঠনপাঠন চলছে। এই পদ্ধতি আগামী দিনে বিকল্প হয়ে উঠবে কিনা  তা নিয়েও যুক্তি, পাল্টা যুক্তি আছে। তবে ক্লাসরুম টিচিংয়ের বিকল্প যে আর কিছুই হতে পারে না, তা সব শিক্ষকই মানছেন। কিন্তু করোনা ও লকডাউন পরিস্থিতিতে বাধ্য হয়েই অনলাইন শিক্ষায় যেতে হয়েছে।

কেউ বলছেন এখনও যা পরিস্থিতি তাতে অনলাইনে পড়াশোনা চললেও ভবিষ্যতে সেই ক্লাসরুমেই ফিরে আসতে হবে। একটানা অনেকটা সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পড়ুয়াদের মধ্যে একঘেয়েমি এসেছে। অনলাইনে শিক্ষা চললেও এই পদ্ধতির ওপর নির্ভরশীল হওয়া ঠিক হবে না। পরিস্থিতির উন্নতি হলে ফের ফিরে আসত হবে ক্লাসরুমেই।

তবু এত ধরণের অসুবিধার মধ্যেও পঠন-পাঠান, পরীক্ষা হয়েছে এবং ফলও প্রকাশিত হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার ডিগ্রীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন হুগলী জেলার গোঘাটের কুমুড়শা অঞ্চলের হরিহরপুর গ্রামের প্রীতি দে।

প্রীতির এই সাফল্যে তার বাড়ির সবাই যেমন খুশী তেমনই এলাকার মানুষও আনন্দিত। গ্রামের নাম উজ্জ্বল করার জন্য এদিন তার বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কুমার মোদী। প্রধান ছাড়াও এদিন তাকে সংবর্ধনা জানান উপ-প্রধান অরুনাংশ চ্যাটার্জী, কার্যকরী সভাপতি কাজল রায়, ছাত্রনেতা আশিক হাসান-সহ আরো অনেকে।

গ্রাম প্রধান উত্তম কুমার মোদী জানিয়েছেন, প্রীতি যাতে আগামীদিনে আরো বড়ো হতে পারে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে তার জন্য তাদের যা যা করণীয় সবকিছুই করা হবে। তার পড়াশোনার উন্নতির ক্ষেত্রে কোনো খামতি রাখা হবে না।

অন্যদিকে প্রীতি জানিয়েছেন, তিনি বাংলা সাহিত্য নিয়ে গবেষনায় আগ্রহী। তিনি পিএইচডি করে অধ্যাপনা করতে চান।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev