| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মাউন্ট ইউনাম জয়ে বেরচ্ছেন ধনিয়াখালীর ৩ কলেজ পড়ুয়া : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৬০৬ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২৩ আগস্ট, ২০২১

পাহাড়ের প্রতি বিশেষ করে পাহাড় শৃঙ্গ জয় করার প্রতি বাঙালির আকর্ষণ চিরন্তন। এই পাহাড় জয় করতে গিয়ে প্রতি বছর কত মানুষের মৃত্যু হয়। গত দুই দশকের হিসেবে দেখা যায়, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করতে গিয়ে প্রতি বছর গড়ে ছ-জন আরোহী মারা যায়। শুধু ২০১৯ সালেই ৮,৮৪৮ মিটার উচ্চতার (সম্প্রতি চীন ও নেপাল যৌথভাবে ঘোষণা করেছে যে এই উচ্চতা আরও ৪৮ সেন্টিমিটার বেড়েছে) এভারেস্টে আরোহণ করতে গিয়ে মারা গেছেন ১১ জন। ওই বছরেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে এভারেস্টে ওঠার অনুমতি দিয়েছিলো নেপাল সরকার।অনুমতি পাওয়া ৩৮১ জনের সাথে ছিলো গাইড-সহ কিছু কর্মকর্তাও। কত পর্বতারোহী পঙ্গু হয়ে যান, স্বপ্ন সফল না হলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যান অনেকেই। তবু বৃথা আশা মরিতে মরিতেও মরে না।

হিমাচল প্রদেশে অবস্থিত মাউন্ট ইউনাম শৃঙ্গের উচ্চতা ২০ হাজার ১০০ ফুট। করোনার সময় যখন চারিদিকে রুদ্ধতার পথ, সেই সময় শুধু করোনাকে অবজ্ঞা করাই নয়, রীতিমত সাহসিকতার পরিচয় দিয়ে হিমাচল প্রদেশের মাউন্ট ইউনাম জয় করতে চান কলেজ পড়ুয়া তন্ময় হাজরা, মনসা পাখিরা ও অনুসুয়া দে। ওঁরা তিনজনেই ধনিয়াখালীর বাসিন্দা।

আগামী ২৫ তারিখ ওঁরা ৬,১১১ মিটার উচ্চতা লাউল ভ্যালি জয় করতে রওনা দিচ্ছেন। সোমবার ওঁদের পাহাড় অভিযানকে উৎসাহ এবং শুভেচ্ছা জানালেন তারাকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায়। অভিযাত্রীদের অন্যতম আকর্ষণের একটি বস্তু হলো পাহাড়। আর সেই আকর্ষণের টানেই সমতল ছেড়ে পাহাড়ের উদ্দেশ্যে পাড়ি দেন প্রচুর বাঙালি তরুণ। পাহাড়ের নেশা যাদের পেয়ে বসে তারা কোনও বাঁধাকেই তোয়াক্কা করেন নে। জীবন বাজি রেখে তারা সামনে এগিয়ে চলেন।

তারাকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায় ধনিয়াখালীর তিন পাহাড় অভিযাত্রী তন্ময় হাজরা, মনসা পাখিরা ও অনুসুয়া দে-কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁদের অভিযানের সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev