| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

জগদীপদা থোরা তো দেখ লো : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৬০২ জন পড়েছেন
আপডেট সোমবার, ২ নভেম্বর, ২০২০

২ নভেম্বর ২০২০ বিধায়ক মানস মজুমদারের উদ্যোগে গোঘাট বিধানসভার বেঙ্গাই নেতাজী সংঘের পার্শ্ববর্তী ময়দানে কেন্দ্রের বিজেপি সরকারের কৃষক মারা কৃষিবিল প্রত্যাহার ও উত্তরপ্রদেশে, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার-সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এসসি/এসটি মানুষের উপর অত্যাচার ও মহিলাদের ধর্ষণ-এর বিরুদ্ধে প্রকাশ্য জনসভার আযোজন করা হয়। আহ্বায়ক মানস মজুমদার তাঁর ভাষণে বিজেপিকে আক্রমণের পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধরকরকেও আক্রমণ করেন। ২০২১-এ বিধানসভার ভোটকে পাখির চোখ করেই আজকের এই জনসভা। তার কিছুটা চেহারাও আজ চোখে পরলো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণে। তিনি বলেন, বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে সার্কাসে যেমন লড়াই হয়, এক দড়ি থেকে ঝাঁপিয়ে আর এক দড়িতে লাফিয়ে পড়ে, তেমনি ওদের নেতারও এখন থেকেই লাফালাফি ঝাঁপাঝাপি শুরু করে দিয়েছে, কে কখন মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে। দিলীপ ঘোষের স্বপ্ন মুখ্যমন্ত্রী হবে, আমাদের থেকে একটা গেছে সেও বলছে মুখ্যমন্ত্রী হবো, গলার লকেটও বলছে আমি মুখ্যমন্ত্রী হবো—সবাই বলছে মুখ্যমন্ত্রী হবো। আর আমরা কি বলছি, শুনুন ছাপাছাপি লাফালাফি যাই করুন না কেন বাংলায় ফের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যপাল জগদীপ ধনকরকেও তীব্র আক্রমণ করেন কল্যান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দালালি করতে এসেছেন—এই রাজ্যপাল আমাদের এই রাজ্যটাকে সর্বনাশ করার চেষ্টা করছেন। কিন্তু উনি জানেন না, বাংলায় তৃণমূলের লাড়াই, ৩৪ বছর ধরে লাড়াই করে আজ তৃণমূল এই জায়গায়। আপনাকে একটা কথা জানাই—আপনি কাগজ তৈরি করে বক্তৃত্বা দিচ্ছেন আর আমি কেন্দ্রীয় সরকারের ক্রাইম ব্যুরোর ওয়েবসাইট থেকে কাগজ ডাউনলোড করে বক্তৃত্বা দিচ্ছি। এরপর তিনি বিজেপি শাসিত এক একটি রাজ্যে কত মহিলা অত্যাচারিত হয়েছে তার একটা খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন—২০১৮ সালের হিসেব অনুযায়ী উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে প্রতি দু-ঘণ্টায় একজন করে মহিলা অত্যাচারিত হয়েছে এবং প্রতি দেড় ঘণ্টায় একটা শিশুর ওপর অন্যায় অত্যাচার হয়েছে। মোট অত্যাচারিত হয়েছে ২৭৩৬ জন। এরপর তিনি একে একে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং বিহারের খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে তিনি বলেন এখানে মাত্র ১২৩ জন অত্যাচারিত। পাশাপাশি ভোটের আগে দলিতদের ঘরে বসে আমিত শাহের কলাপাতায় খাওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

আজকের অনুষ্ঠানে দিলীপ যাদব-সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য-সদস্যা, গোঘাট-১ ও গোঘাট-২ ব্লকের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যারা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev