| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মার্কিন সুপ্রিম কোর্ট রিপাবলিকান পার্টির আবেদন প্রত্যাখ্যান করলো

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৩৮৭ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগামী ৩ নভেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু ট্রাম্পের শেষ আশায় জল ঢাললো মার্কিন সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রে এমন কিছু অঙ্গরাজ্য রয়েছে যে রাজ্যগুলোর ভোটাররা পছন্দের প্রার্থীদের কারণে যেকোন শিবিরে যখন তখন যেতে পারে। যুক্তরাষ্ট্রে এ রাজ্যগুলোকে বলা হয় ব্যাটলগ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র। এই অঙ্গরাজ্য গুলোর ভোটই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় জয়-পরাজয়ের মূল চাবিকাঠি। এদের মধ্যে অন্যতম ব্যাটলগ্রাউন্ড বলা হয় নর্থ ক্যারোলাইনাকে। পোস্টাল ব্যালট এবারে আমেরিকার ভোটে বড়ো ফ্যাক্টর। এরইমধ্যে নর্থ ক্যারোলিনাতে পোস্টাল ভোট গ্রহণের বর্ধিত সময়সীমা আটকে দেওয়ার জন্য রিপাবলিকান পার্টির আবেদনে সারা দেয় নি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায় ট্রাম্পের জন্য দুঃসংবাদ আর ডেমোক্রেটদের জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে অন্যতম ব্যাটলগ্রাউন্ড রাজ্য নর্থ ক্যারোলাইনায়।

নির্বাচনের আগে ট্রাম্প এবং বাইডেন সমান তালে প্রচারের কাজ করে যাচ্ছেন একে অপরের সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পোস্টাল ভোট গণনার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে। সব পোস্টাল ভোট যে নির্বাচনের তারিখের (৩ নভেম্বর) মধ্যেই গণনা সম্ভব হবে তা নয়। নর্থ ক্যারোলাইনার নিম্ন আদালত তাই সেগুলো গণনার জন্য ১২ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর অনুমতি দিয়েছিল। নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান আইন প্রণেতারা এ রায়টিকেই সুপ্রিম কোর্টে আটকে দিতে চেয়েছিলেন। কারণ সবাই ধারণা করছেন, পোস্টাল ভোটের বেশির ভাগ ভোটই পাবেন ডেমোক্রেটরা। কিন্তু রিপালিকান পার্টির আবেদনকে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দের এবং মনোনীত বিচারপতি অ্যামি কোনে ব্যারেট সম্প্রতি সুপ্রিম কোর্টের এই বেঞ্চে ছিলেন না।

এদিকে, স্বামীর পক্ষে সমর্থন চেয়ে প্রচারে নেমেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে মেলানিয়াকে অনেক বেশি প্রচার চালাতে দেখা গেলেও এ বছরের চিত্র কিছুটা আলাদা। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করে মেলানিয়াকে বলতে শোনা গেছে, ট্রাম্প একজন যোদ্ধা এবং তিনি করোনা মহামারিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছেন। পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমর্থকদের উদ্দেশে ৫০ বছর বয়সী মেলানিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন যোদ্ধা। তিনি তার দেশকে ভালোবাসেন এবং তিনি প্রত্যেকটা দিন যুদ্ধ করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev