| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

৪৫-তম কলকাতা বইমেলা শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি

Reporter
পেজ ফোর, নিউজ ডেস্ক / ১০১৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২

করোনার কালো মেঘ কে কাটিয়ে আস্তে আস্তে নিউ-নর্মালে ফিরছে বিশ্ব। কলকাতাও পিছিয়ে নেই। বিগত ২ বছরে করোনা মহামারি থেকে শিক্ষা নিয়ে, যথাযথ নিয়ম পালন করে ২৮ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে ৪৫-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।চলবে ১৩ মার্চ পর্যন্ত। সূচনার সময় ৩টে ৩০ মিনিট। স্থান সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণ (করুণাময়ী, বিধাননগর)। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়েছে মেলা আয়োজকদের পক্ষ থেকে। এই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ থেকে এসেছিলেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী (প্রধান সমন্বয়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ান কিমিটি, ঢাকা)। ও বাংলাদেশ এবং কলকাতায় বাংলাদেশ উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান, ত্রিদিপকুমার চট্টোপাধ্যায়, সুধাংশুশেখর দে-সহ বিশিষ্টগণ।

প্রসঙ্গত, এই শহরের দ্বিতীয় বৃহত্তম উৎসব তথা আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ সালে জেনেভার স্বীকৃতি পেয়েছে। এইবছরের ফোকাল থিম বাংলাদেশ। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর বষপূর্তি এই বছর উদযাপন করা হবে মেলাপ্রাঙ্গণে। সেই উপলক্ষে ২০২২ সালের বইমেলার মোট ৯টি গেটের মধ্যে ৩টি বড়ো গেট সাজানো হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুজিবুর রহমানের ৭-ই মার্চের ভাষণকে কেন্দ্র করে। বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে ৩ এবং ৪ মার্চ। শিশু দিবস উদযাপিত হবে ৬ মার্চ।

প্রতিবারের মতো এবারেও দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রকাশকরা এই বইমেলায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন, আর্জেন্তিনা, মেক্সিকো এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশ। এবারে স্টলের সংখ্যা প্রায় ৬০০টি। এর মধ্যে বাংলাদেশের ৪৫ জন প্রকাশক আসছেন। তাঁদের জন্য থাকছে প্রায় ৫০টির মতো স্টল। প্রতিবারের মতো এবারের বইমেলার বিশেষ আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল, অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১২ মার্চ, অনলাইন এবং অফলাইন পদ্ধতির সংমিশ্রণে।

সরকারের নির্ধারিত যাবতীয় কোভিড প্রটোকল মেনে মেলা আয়োজিত হবে। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গণে ঢোকা যাবে না। মেলা চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলার মাঠে কাজ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। প্রসঙ্গত, গত বছর করোনার কারণে কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয়নি। একই কারণে আগের বছর ‘বাংলাদেশ বই মেলা কলকাতা’ও অনুষ্ঠিত হয়নি। এই মেলাটিও কলকাতায় বিগত ৩-৪ বছর ধরে খুবই জনপ্রিয়তা পেয়েছে। গত ৩ বার মোহরকুঞ্জে ‘বাংলা দেশ বইমেলা কলকাতা’ অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় বাংলা দেশের বিভিন্ন বই আমরা হাতের কাছে পাই। শেষ বারে পদ্মাপারের বইয়ের গন্ধ বয়ে নিয়ে ৮০ জন বাংলাদেশ প্রকাশক কলকাতা পুরসভার উদ্যোগে এখানে বইমেলার আয়োজন করেছিলেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev