| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আরামবাগের গান্ধী প্রফুল্ল চন্দ্র সেনের ১২৮ তম জন্মতিথি : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ১০৪২ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

আরামবাগের মায়াপুর কল্যাণকেন্দ্রে শুক্রবার যথোচিত মর্যাদায় আরামবাগের গান্ধী প্রফুল্ল চন্দ্র সেনের ১২৮তম জন্মতিথি পালিত হল। প্রফুল্ল চন্দ্র সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবক্ষ মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগের প্রাক্তন পুর প্রধান স্বপন নন্দী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, জেলা পরিষদের সদস্য ও আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মিতালী বাগ, স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সলিল চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক তথা বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক দেবাশিস শেঠ, আরামবাগ সাহিত্য শিল্প পরিষদের সম্পাদক বিভাংশু দত্ত-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রফুল্ল চন্দ্র সেন এর অনুরাগীরা। অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অমরেন্দ্র বাগ। সম্পাদক সলিল চ্যাটার্জী প্রফুল্ল চন্দ্র সেনের স্মৃতি রক্ষা এবং তাকে ঘিরে উন্নয়ন সম্পর্কে বেশ কিছু প্রস্তাব দেন এবং সকলের সহযোগিতা প্রার্থনা করেন। উপস্থিত অতিথিবৃন্দ প্রফুল্ল চন্দ্র সেন এর জীবন আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস শেঠ।

উল্লেখ্য , প্রফুল্ল চন্দ্র সেন এর জীবদ্দশা থেকেই এখানে কল্যাণ কেন্দ্রে তাঁর জন্মতিথি পালিত হয়। সেই রীতি মেনে চৈত্র মাসে নীলের দিন তাঁর জন্মতিথি পালন করে আসছে স্মৃতি রক্ষা কমিটি । এদিন এখানে উপস্থিত অতিথিরা এই মহান দেশপ্রেমিকের জীবন আদর্শ, তাঁর অনাড়ম্বর জীবনযাপন, মূল্যবোধ ইত্যাদি প্রসঙ্গে আলোচনা ও স্মৃতিচারণ করেন। প্রফুল্ল চন্দ্র সেন এর স্মৃতিকে সামনে রেখে আগামী দিনে কিভাবে জনসেবামূলক কাজকর্ম করা যায়, এই এলাকার উন্নয়ন ও তাঁর স্মৃতির যথাযথ সংরক্ষণ ইত্যাদি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

প্রসঙ্গত, প্রফুল্ল চন্দ্র সেন এর জন্ম ১৮৯৭ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল বাংলাদেশের খুলনা জেলার সেনহাটি গ্রামে। শনিবার নীল তিথির দিনে জন্ম বলে বাড়ির বড়োরা তাঁকে অনেকে নীলু বলে ডাকতেন। এ দিনটি ভূতনাথ অর্থাৎ শিবের তিথি বলে মা তাকে ভূতো নামেও ডাকতেন। পিতার কর্মসূত্রে বিহারের সাসারামের তাঁর শৈশব কেটেছে। পরবর্তীকালে কলকাতার স্কটিশ চার্চ কলেজে বিএসসি পাশ করে উচ্চ শিক্ষার জন্য বিলেত যাওয়ার ব্যবস্থা পাকা , এই সময় গান্ধীজীর আহবানে সাড়া দিয়ে সবকিছু ছেড়ে স্বদেশী স্কুল হুগলি বিদ্যামন্দিরে শিক্ষকতার কাজে যোগ দিলেন তিনি। সেখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠন গড়ে তুলতে প্রথমে আরামবাগে এলেন ১৯২১ সালে।

সেই সময় আরামবাগ মহকুমা অত্যন্ত দুর্গম অস্বাস্থ্যকর এবং অনুন্নত এলাকা হিসেবে পরিচিত ছিল। তখন হুগলি থেকে কেউ আরামবাগে আসতেই চাইতেন না। প্রফুল্ল চন্দ্রের হাত ধরেই সবদিক থেকে আরামবাগের উন্নয়ন শুরু হয়। রাজা রামমোহন রায় ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি আরামবাগকে প্রথম সম্মান জানিয়েছিলেন প্রফুল্ল চন্দ্র সেন। পরবর্তীকালে আরামবাগ মহকুমাকে কেন্দ্র করে এক সময় হুগলি জেলার স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয়েছিল প্রফুল্ল চন্দ্র সেনের নেতৃত্বে।

স্বাধীনতার পর ১৯৪৮ সালে অসামরিক ও পরে খাদ্যমন্ত্রী হিসেবে তিনি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় যোগ দেন। ১৯৬২ থেকে ১৯৬৭ সাল তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর অনাড়ম্বর জীবনযাত্রা, রাজনৈতিক সততা ও নিখাদ দেশপ্রেম আজও অনুপ্রাণিত করে আরামবাগের মানুষকে।

আপনার মতামত লিখুন :

2 responses to “আরামবাগের গান্ধী প্রফুল্ল চন্দ্র সেনের ১২৮ তম জন্মতিথি : মোহন গঙ্গোপাধ্যায়”

  1. Durga Prasad sarkar says:

    Congratulation to the reporter of page four also thanks for the published about p.sen. l shall appeal to the smrti rakshya committee for the development of that place.

  2. Partha Roy says:

    খুব ভাল লেগেছে এই লেখা। আজকের অবক্ষয়ের যুগে
    ওনার মতো মানুষদের কথা সবার জানা উচিত। ধন্যবাদ????

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev