| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

একটি পটভূমি ও কিছু ভাবনা কলমে রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৫৫০ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৩ জুন, ২০২১

ওয়েবিনার বলুন কিংবা কোন অনলাইন আলোচনা – অনেক সময়েই দেখি বক্তা বা উপস্থাপকদের পিছনে জেগে আছে একটা পটভূমি। আমাদের সবার কাছে যা খুব চেনা ও সাধারণ – তা হল, র‍্যাকভর্তি বই। যা দেখলেই মনে হয় দর্শক প্রবেশ করছেন একটা জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ে। এককথায় বইয়ের উপস্থিতি আলোচনা ও আলোচককে একটা আলাদা গাম্ভীর্য ও উচ্চতা দেয়, বাড়িয়ে দেয় বিষয়বস্তুটির গুরুত্ব। এটা যে সবসময় সচেতনভাবে করা হয় তা নয়, হয়তো সেই সময় উপস্থাপকের পিছনে দেওয়ার মত তেমন কোন জুৎসই বা বিষয়ানুগ পটভুমি ছিলনা। এমনও হতে পারে, উপস্থাপকের বাড়িতে শুধু র‍্যাক বোঝাই বই’ই রয়েছে। যাইহোক ব্যাপারটা বেশ চোখে পড়ার মত।

একদিকে যখন একদল মানুষ গলার শির ফুলিয়ে পড়াশোনাকে শুধুই অনলাইন কাজকারবার করে তুলতে চাইছেন ঠিক সেসময় অনলাইনে বইপত্রের এমন দাপট বেশ ভরসা জোগায়। পটভূমিটিতে যেন বলতে চাওয়া হচ্ছে আলোচক বা উপস্থাপক বেশ পড়াশোনা করা লোক। বাড়িতে প্রচুর বই মানে তিনি যা বলছেন তা বেশ জেনেশুনে, ভেবেচিন্তে বলছেন। এককথায় উপস্থাপনাটি একটা গুরুত্ব পেয়ে যায়। অনেকে বলতেই পারেন, নানা ওসব কিছু নয়, ব্যাপারটা স্রেফ দেখনদারি। ব্যাপারটাকে একটু বৌদ্ধিক বা পন্ডিতমনস্ক করে তোলার চেষ্টা। একথা মেনে নিলেও বইয়ের গুরুত্ব কিন্তু কমে না বরং আরও বেড়ে যায়। কারণ, বিষয়টির গুরুত্ব বোঝাতে সেই বইয়েরই দ্বারস্থ হতে হল।

অনলাইনের দাপটেও বইয়ের গুরুত্ব যে কমেনি, তা উপস্থাপনার পটভূমিটি থেকেই বেশ বোঝা যায়। ডিজিটাল আয়োজনেও বই পেয়ে যায় একটা মান্যতা। অন্তত এটুকু বোঝা যায়, যারা একাজটির সঙ্গে যুক্ত তাদের বইয়ের প্রতি একটা দুর্বলতা আছে, হয়তো বা প্রছন্ন ভালোবাসা। এভাবেই অনলাইন উপস্থাপনায় জায়গা পেয়ে যায় বই, তা শুধু হোম-ডেকর বা প্রপস’এ আটকে না থেকে হয়ে ওঠে একটা বিশ্বস্ততার প্রতীক।

প্রায়ই দেখি, অনলাইন আলোচনায় মাঝেমধ্যেই বক্তারা তাদের যুক্তিকে আরও জোরালো করে তুলতে বইয়ের রেফারেন্স তুলে আনছেন। নির্ভুলভাবে দিচ্ছেন কোন বই থেকে উদ্ধৃতি। বোঝা যাচ্ছে ডিজিটাল আয়োজনেও উপস্থাপনার বিষয়টির যুক্তিগ্রাহ্যতা প্রমাণ করতে বক্তার সেই পুঁথির ওপরই বেশি ভরসা। বই যোগান দিচ্ছে অনলাইনের বিষয়। ব্যাক্তির একান্ত পাঠের উপলব্ধি অনলাইন বেয়ে হয়ে উঠছে গ্লোবাল। বিশ্বের এক গোলার্ধের মানুষের ভাবনার দরজায় ধাক্কা মারছে অন্য প্রান্তের কোন পাঠলব্ধ অনুভব। তা গড়ে তুলছে নতুন কোন ভাবনার ভিত। ডিজিটাল জমানাতেও বই আছে, থাকবে বহাল তবিয়তে। পটভূমিটিতে সেকথাটাই পরিস্কার।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev