| | |
এই মুহূর্তে ::
যাদবপুরের যাদবদের গোপালনের ইতিহাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাম নামে কাম নাই, আমিই তো রাম : দিলীপ মজুমদার তৃষিত মাঠের খসড়া : বিশ্বজিৎ মণ্ডল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মাঠের মাছ ও একটি ঢ়োড়া সাপের গল্প : সুব্রত দত্ত রোহিঙ্গা সংকটের নয় বছর — সমস্যা সমাধানে চ্যালেঞ্জ ও বাস্তবতা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ যাদবপুর নামটি এল কোথা থেকে : অসিত দাস ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিজেপির দুর্ধর্ষ আই টি সেল থেকে মালব্য বিদায় : দিলীপ মজুমদার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বার্ধক্যের নিঃসঙ্গ ছায়া: একাকীত্ব, বিচ্ছিন্নতা ও অবসাদ : যশোবন্ত রায় মনসার ঢেলাফেলা পার্বণ মনসাভক্তদের একচক্ষু দেবীকে নিবেদনের লোকাচার : অসিত দাস সংকট সমাধান ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার এখন বারাণসী যেতে মন চায় না : বিজয় চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কারানল : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট : নিকোলাস বিশ্বাস রামবাগানের ইন্দুবালা : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গণমানুষের কবি সুকান্ত : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ধুলোপড়া ময়দানের কোণায় কোণায় এখনো ঘোরাফেরা করে বাম বরাবর শিল্প পাখি বিদেশ বসু : যীশু নন্দী

Reporter
যীশু নন্দী / ১০২১ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

গ্রামের এক বন্ধুর বাবা ছিল সুপুরি বিক্রেতা। সেই বন্ধু সুপুরি চুরি করে বিক্রি করে যে পয়সা পেয়েছিল,সেটা দিয়েই তার বন্ধু তার জন্য এনে দিয়েছিল জীবনের প্রথম ফুটবলটা। সেই বন্ধুর নাম আজও আমার কাছে অজানা। ইন্টারভিউয়ের সূত্রে জানতে পেরেছিলাম, সেই বন্ধু মারা গেছেন। কিন্তু আজীবন বন্ধুত্বের যে নিদর্শন সে রেখে গিয়েছিল, বোধহয় তার জন্যেই ভারতবর্ষ পেয়েছিল অন্যতম শ্রেষ্ঠ লেফট আউটকে।

তার আরেকজন দাদা ছিল। নিজের নয়, নেহাতই গ্রামের এক দাদা। সেও এক অসাধারণ ফুটবলার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা ময়দানে তার খেলা হয়ে ওঠেনি। এক্ষেত্রে তার দাদা কাম বন্ধুর নামটা নোট করতে ভুল করলামনা — সতীশ দেবনাথ। সতীশদা নিজে বুট কিনত, কিন্তু সেটা পড়ে খেলতনা, দিয়ে দিত বন্ধুকে, আর নিজে খেলত খালি পায়ে। এভাবেই বুট জোগাড় হতো আমাদের আজকের আলোচ্য ফুটবলারটির। হয়তো খালি পায়ে খেলার অভ্যাসের জন্যেই অনায়াসে চার পাঁচজনকে কাটাতে পারা সতীশদার আর খেলা হয়নি কলকাতা ময়দানে। কিন্তু তিনি যাঁকে নিজের বুটটি বারবার দিয়ে দিতেন, তিনি কাঁপিয়েছিলেন কলকাতা ময়দানকে, কাঁপিয়েছিলেন এফ সি আরারাতকে, কাঁপিয়েছিলেন ফুটবল সম্রাট পেলেকে। সতীশদা একবার তাকে বলেছিল — “দেখিস, তুই একদিন কোলকাতায় খেলবি”। সতীশদা আজ মৃত, কিন্তু মিথ্যে হয়নি তার কথাটা। সুভাষ ভৌমিক-উলগানাথনের ছেড়ে যাওয়া পথ ধরে জন্ম হলো এক বাঙালী তারকার — বিদেশ বোস।

কিছু বছর আগের কথা। বিদেশ বসুর কোলকাতা ময়দানে আসার গল্পটা বলি। তখন খেপ খেলার চল ছিলনা। গ্রামের পাড়ায় পাড়ায়, কখনও বা এক গ্রামের সাথে অন্য গ্রামের নাইট ফুটবল হতো। একদিন হঠাৎই দাদা পবিত্র বসুর বাড়িতে সুলতানপুর গ্রামের কিছু ছেলে এসে উপস্থিত হয়। তাদের আর্জি ছিলো বিদেশ বসুকে তাদের গ্রামের হয়ে একটা নাইট ম্যাচে খেলতে যেতে হবে। প্রথমে তার বাবা-জ্যাঠামশাই কেউই রাজি ছিলনা। কিন্তু পবিত্রদা অনেক আকুতি মিনতি করে তাদের রাজি করায়। অবশেষে বিদেশ সুলতানপুর গ্রামের হয়ে খেলতে গেলো বর্ধমান জেলার ময়নাগড় মাঠে। প্রতিপক্ষ ছিল ডানলপ সাহাগঞ্জ ক্লাব। সেই ম্যাচটাই যেন ভাগ্যের চাকা ঘুরিয়েদিল বিদেশ বসুর।

“তুমি আমাদের ক্লাবে খেলবে, ম্যাচের আগের দিন আমাদের বাড়িতেই থাকবে, সেখানেই খাবে” — ম্যাচের পর হঠাৎই সাহাগঞ্জ ক্লাবের সেক্রেটারি পঞ্চানন সাহা কথাটি বলেন বিদেশ বোসকে। শুরু হলো সাহাগঞ্জ অধ্যায়। তখন কালীঘাট ক্লাবের অরুণ চৌধুরী অনেক বলে কয়ে সাহাগঞ্জ থেকে বিদেশকে নিয়ে গেলো কালীঘাট ক্লাবের ট্রায়ালের জন্য। কালীঘাটে তখন খেলছেন কম্পটন দত্ত। সেই ট্রায়াল ম্যাচে একারই এগারোটা গোল ছিল বিদেশের। কিন্তু সেই মরশুমে কালীঘাটের খেলা প্রায় শেষ পর্যায়ে চলে যাওয়ায় বিদেশ বসুর সইপর্ব স্থগিত রাখা হলো পরের মরশুমের জন্য। কথায় বলে — টাইম এন্ড টায়েড ওয়েট ফর নান। ঠিক সেটাই হলো। ভ্রাতৃসংঘ তখন কালীঘাটের জার্সি করত। ভ্রাতৃসংঘের দুই কর্তা গগনদা আর সমরদা ওঁত পেতে বসেছিল বিদেশের জন্য। ট্রায়ালে বিদেশের এগারো গোলে তারা মুগ্ধ। তাই আর দেরী নয়, কালীঘাট ক্লাবের স্থগিত রাখা হীরেটিকে জহুরির মতো তারা হাজির করলো ভ্রাতৃসংঘে। ঠিক এভাবেই শুরু হয়েছিল কলকাতা ময়দান অধ্যায়টা। তারপর সেখান থেকে এরিয়ান। সেখানে পেয়েগেলেন মানস ভট্টাচার্য্যকে, ছিলেন অমল দত্তের হাতে পড়ে বদলে যাওয়া ভবানী রায়। মানস-বিদেশ-ভবানীর ত্রিমূর্তি ময়দান কাঁপাচ্ছে তখন।

“এ বছর আমাদের ক্লাবে এসো, পরের বছর আমরা মানসকে নেবো” — কথাটি বললেন স্বয়ং মোহনবাগান সচিব CM Roy। উত্তরে বিদেশ সম্মতি জানাননি। তিনি চেয়েছিলেন সেই বছরটা এরিয়ানে খেলে পরের বছর মোহনবাগানে ভিড়তে। কিন্তু বয়স বেড়ে যাওয়া উলগানাথনের রিপ্লেসমেন্টে বিদেশকে পেতে নাছোড়বান্দা ছিল মোহনবাগান। অবশেষে ১৯৭৬ এ মোহনবাগানে পা রাখলেন বিদেশ বোস। শুরু হলো আরেকটা স্বর্ণযুগ। বাম দিক থেকে বিদেশের মাথাটা একটু নামিয়ে কাদামাঠের উপর দিয়ে ব্যাঘ্রদৌড়, ডানদিকটা ছিল মানসের, মাঝখানে প্রসূন, আর একটু সামনের দিকে শ্যাম, হাবিব, আকবর। টানা তিনবছর ট্রফিলেস ক্লাবে ১৯৭৭ এ ঢুকল ত্রিমুকুট।

হালকা হালকা বৃষ্টি পড়ছে ইডেনে। মুখোমুখি মোহনবাগান-এফ সি আরারাত। দলে নেই বিদেশ। ম্যাচের ত্রিশ মিনিটে প্রদীপদা চেঞ্জ করলো — Compton Out, Bidesh In। সাথে সাথেই রঙ বদল। সাদাকালো ম্যাচে রামধনুর ছটা। কাদামাঠে বিদেশের দৌড় আর তার সাথে ড্রিবলিং — বোধহয় বাঙালী আর দেখেনি তার পর থেকে। বিদেশের বৈদেশিক ছটায়, সেই ম্যাচের কমপ্লেক্সন বদলে গিয়েছিল। ৬০ পয়সার গ্যালারী থেকে মানস-বিদেশ জুটি দেখাটা ট্রেন্ড হয়ে গিয়েছিল বাঙালীর। আর তার সাথে যুক্ত হয়েছিল অজয় বসুর — “ইডেন উদ্যান থেকে বলছি”, ঠিক যেন স্বর্ণযুগের আবহসঙ্গীতের মুখরাটা। তারপর সেই ৮২’-এর নেহেরুকাপের ম্যাচটা। প্রতিপক্ষে দক্ষিণ কোরিয়া। সেই ম্যাচে লেফট আউটে বিদেশ আর রাইট ইনে মানস নাকানি চোবানি খাইয়েছিল কোরিয়াকে। সত্যি, তখন এসব দলকেও নাকানি চোবানি খাওয়াতাম।

“বিদেশদা আমার স্বপ্নের নায়ক ছিল। পেলেদের সাথে ম্যাচটায় অপেক্ষায় ছিলাম বিদেশদার গোলের জন্য, কিন্তু গোল না পেলেও সেই খেলা আজও ভুলিনি” — কিছুদিন আগেই এটার বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকবারই মুখ্যমন্ত্রীর মুখ থেকে বিদেশদার নাম শোনা গেছে। ইডেনের সেই অভিশপ্ত ডার্বিতে, ইস্টবেঙ্গলের দিলীপ পালিত নির্মমভাবে পা চালিয়েছিল বিদেশের থাইয়ে। উল্টে বিদেশ পা চালালেও, তার বুটটা পালিতকে স্পর্শ অবধি করেনি। একবার বলেছিলেন — “পালিতের বুটের পাঁচটা স্পাইকের দাগ এখনও আমার থাইয়ে রয়েছে”। কাদার উপর দিয়ে চমৎকার ড্রিবল করতে পারতেন বলে শিবদাস ভাদুড়ীকে বলা হত “Mr.Slippery”, আর বিদেশ বসু ছিলেন কাদামাঠে বাংলার অন্তিম বিহঙ্গ, যার ডানাবরাবর শিল্পে পাখি হতো এক একটা ম্যাচ। ঠিক যেন উপন্যাসের “অচিন পাখি”, যেটা শেষবার উড়েছিল বিদেশের রবারের জুতোর উপর ভর করে, বাংলার শেষ উইঙ্গার।

ধুলোপড়া ময়দানের কোণায় কোণায় এভাবেই রয়ে গেছে এক একটা অধ্যায়, যেটা কেবল উল্টেই যেতে হয় উল্টেই যেতে হয়, শেষ আর হয়না। তিলোত্তমায় অনেক বিদেশী এলো, কিন্তু আরেকটা বিদেশ তৈরি হলো কই!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev