ইতিহাসের সঙ্গে উপন্যাসের নিবিড়তা নানাভাবেই প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেখানে উপন্যাসের বিস্তৃত পরিসরে সময়ের অনুবাদ অত্যন্ত স্বাভাবিক। আধুনিক জীবনের বহুমুখী বিস্তার ও রূপান্তর উপন্যাসের শিল্পরূপের মধ্যে প্রথমাবধি মূর্ত হয়ে চলেছে। সেই মূর্তি তার আবেদনে কখনও মাইলফলকে পরিণত হয়েছে, কখনও আবার তা তীব্র আবেদনে প্রতিমা হয়ে উঠেছে। বস্তুবিশ্ব থেকে মননবিশ্বে তার বিস্তার লক্ষণীয়। বিশ শতকে উপন্যাসের বহুমাত্রিক […]