শুধু সর্ব বৃহৎ উৎসব নয়, দেশের পূর্বাঞ্চলে দুর্গোৎসব আজ জনসংযোগেরও অন্যতম এক মাধ্যম হয়ে উঠেছে। নেতা-মন্ত্রী থেকে সরকার, বিভিন্ন সংস্হা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সবাই আজ এই উৎসবকে জনসংযোগের বিপণনে নিপুণ ভাবে ব্যবহারে সচেষ্ট রয়েছে। সময়ে সময়ে নতুন নতুন বিষয়ও যুক্ত হচ্ছে এই উৎসবের সঙ্গে। আবার দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রতিক কালে নানা ইস্যুতে দানা বাঁধছে রাজনৈতিক বিতর্কও। […]