৬৩. ফাঁসি হল ভবানীপ্রসাদ ভট্টাচার্যের ভবানীকে ব্যাগ গোছাতে দেখে তাঁর বাবা জানতে চাইলেন সে যাচ্ছে কোথায়? ভবানী বললেন ম্যাট্রিক পাশ করে তিনি কলকাতা শহরে থাকবেন, তাই থাকার মতো একটা মেসবাড়ি দেখতে যাচ্ছেন। ডাহা মিথ্যে কথা। আসল কথা জানলে মা-বাবা বাধা দেবেন। সেটাই স্বাভাবিক। তাই বলতে হল মিথ্যে কথা। এতে পাপ নেই। একটা বড় কাজের জন্য […]