আমাদের যৌথ পরিবার বাবা মারা যাওয়ার পরেও অনেকদিন টিকে ছিল। আমরা দু-ভাইবোন তখন ছোট। আমার বাবা, ছোট ফুপা আর ফুপার চাচাতো ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় রাস্তা থেকে ছিটকে ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়। মা আর ছোট ফুপু গলাগলি ধরে অনেকদিন কাঁদল। একসঙ্গে একাধিকজন তাদের প্রিয়জন হারালে হারানোর বেদনা বোধহয় ভাগাভাগি হয়ে খানিক লাঘবও […]