বাবা আজ আবার সেই কৌটোটা খুলে বসেছে। কখনও কোনো চিন্তা হলে বা নিজেকে বিপন্ন মনে করলেই সে ওই টিনের কৌটোটা খুলে দেখে। ওর মধ্যে আছে বরিশালের মাটি। উনিশশো একাত্তরে, বাবা তখন বাইশের যুবক, পূর্ব পাকিস্তান থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিল। বাবা গ্র্যাজুয়েট, কিন্তু ওখান থেকে সার্টিফিকেট, মার্কশিট কিচ্ছু আনতে পারেনি। বাবা পালিয়ে আসার কয়েকদিনের মধ্যে […]