প্রথম পর্ব : বিলের বুকজুড়ে সবুজের সংসার দুখনার চোখের সামনে যেন হু হু করে শুকিয়ে গেল সর্দারনি বিলের জল। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল তার। জন্মাবধি এই বিলের ভরা শরীর দেখে এসেছে সে। বর্ষা এলেই চারদিক থেকে জল এসে বিলটাকে ভরিয়ে দিত। থইথই জলের ওপর ফুটে থাকত অজস্র পদ্মফুল আর শাপলা। কোথাও কোথাও বাতরাজের […]