ফ্রানস বালথাজার সলভিনস(১৭৬০-১৮২৪) ছিলেন এক ফ্লেমিশ বা বেলজিয়ান চিত্রকর। তিনি অষ্টাদশ শতকের শেষভাগ থেকে ঊনবিংশ শতকের প্রথমার্ধের কলকাতার সাধারণ মানুষ, বিশেষত শ্রমিক শ্রেণীর মানুষের রিয়্যালিস্টিক ছবি এঁকে গেছেন। তেমনই একটি হল, The Syce (Groom) অর্থাৎ ঘোড়ার সহিসের ছবি। কোম্পানি পেন্টিংস বলে পরিচিত এই সব ছবিই প্রাচীন কলকাতার দলিল। এছাড়া শেখ মুহাম্মদ আমীর নামে একজন চিত্রকর […]