বাংলা সাহিত্যের সৃজনশীল পরিক্রমার বিচিত্র ও সুবিস্তৃত কালখণ্ডে আমরা অসংখ্য আত্মজৈবনিক আখ্যান, স্মৃতিচারণা কিংবা জীবনলিপির সাক্ষাৎ পেয়েছি। কিন্তু সেইসব রচনায় প্রাত্যহিক জীবনের অনুপুঙ্খ বিবরণ, লৌকিক দায়বদ্ধতা আর সামাজিক অস্তিত্বের টানাপোড়েনে লেখকের ‘লেখাজীবন’ অনেক সময়ই অনুচ্চারিত বা গৌণ থেকে যায়। বস্তুত, একজন স্রষ্টার রক্ত-মাংসের আস্তিত্বিক পরিমণ্ডল আর তাঁর সৃষ্টির বিমূর্ত জগৎ — এই দুইয়ের মধ্যবর্তী যে-দ্বান্দ্বিক […]