বাবার শ্রাদ্ধের দিন দুপুরে বাবার নামেই একটা চিঠি এল, খামের ওপর বাবারই হাতের লেখা। পুরোহিত তখন পিণ্ড সাজাচ্ছেন। উঠোনে কলাপাতা, ধূপের ধোঁয়া, আত্মীয়দের চাপা গলা। পিয়ন ছেলেটা দরজায় দাঁড়িয়ে খামটা বাড়িয়ে দিল, “শ্রী হরনাথ বসাক।” তারপর আমার ধুতি, কাছা আর ন্যাড়া মাথা দেখে থতমত খেয়ে বলল, “ইয়ে… মানে কাউকে দিলেই হবে।” খামটা পুরোনো। কাগজটা ও […]