Logo
এই মুহূর্তে ::
বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সংগ্রাম, মানবিকতা ও আত্মমর্যাদার জীবনকাব্য — সত্যজিৎ নাথের উপন্যাস “শেষের বেলা” : যশোবন্ত রায় যে জীবন ফড়িঙের, দোয়েলের,… কিছুটা আরশোলারও… : অসিত দাস
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

দূষণমুক্ত পরিবেশ ও সড়ক নিরাপত্তার বার্তা দিতে ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচি : মোহন গঙ্গোপাধ্যায়

মোহন গঙ্গোপাধ্যায় / ১৮৫ জন পড়েছেন
আপডেট রবিবার, ৭ জুন, ২০২৬

দূষণমুক্ত পরিবেশ, সড়ক নিরাপত্তার বার্তা ও সুস্থ শরীরের লক্ষ্যে — ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচি পালিত হল। পরিবেশকে দূষণমুক্ত এবং শারীরিকভাবে ফিট থাকার জন্য দু-চাকার সাইকেল আগামীদিনে বড় ভূমিকা পালন করবে বলে মনে করেন আজকের পরিবেশবিদরা। সেই লক্ষেই রবিবার ‘‘বিশ্ব সাইকেল দিবস’’ উপলক্ষে পালিত হল ‘সানডে অন সাইকেল’ কর্মসূচি। রবিবার হুগলি জেলার বিভিন্ন প্রান্তে ছোট বড় সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। জেলা-স্তরের অনুষ্ঠানটি হয় ঐতিহাসিক চন্দননগর শহরে। স্ট্র্যান্ড রোডের রানি ঘাট থেকে শুরু হওয়া সাইকেল র‍্যালিটি হাটখোলা, জ্যোতিরমোড় ঘুরে জিটি রোড ধরে এসে মহকুমা অফিসের সামনে বৃত্ত সম্পন্ন করে।

পতাকা নাড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তরুণ ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি বলেন, ‘‘আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে এই কর্মসূচি । তিনি বলেন, সুস্থ জীবনযাপনের জন্য শারীরিক ও মানসিক ভারসাম্য অত্যন্ত জরুরি। সাইকেল চালানো শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিট ইন্ডিয়া গড়ার লক্ষেই এই কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনুজ প্রতাপ সিং, অতিরিক্ত জেলাশাসক (ভুমি ও ভুমি রাজস্ব) দিলীপ মিশ্র, চন্দননগরের মহকুমা শাসক আশুতোষ কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে সাইকেল চালানোর প্রতি সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যকর জীবনধারাকে উৎসাহিত করা। বিভিন্ন বয়সের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সম্মিলিত সাইকেল যাত্রার মাধ্যমে ফিটনেস ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরাই ছিল সান্ডে অন সাইকেল এর মুল লক্ষ্য।

এদিকে নিউটাউন ইকো পার্কে রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চায়েত ও দপ্তর। এছাড়াও যুবকল্যাণ ক্রীড়াদপ্তরের উদ্যোগে জেলা, মহকুমা ও ব্লকস্তরে সাইকেল র‍্যালির মাধ্যমে মানুষের কাছে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকার ১ কোটি ১৯ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করেছে। এই কর্মসূচিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার জনপ্রতিনিধি ছাড়াও অনুষ্ঠানে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, এনএসএস-এনসিসি স্বেচ্ছাসেবক, ক্রীড়াবিদ, সরকারি কর্মচারী, স্থানীয় বাসিন্দা এবং সাইক্লিং অনুরাগীদের যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন এবং ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির অংশ হিসাবেও এ বছর বিশ্ব সাইকেল দিবস উদযাপন অনুষ্ঠিত হল।

রাজ্য সরকারের অনুমোদিত বরাদ্দ অনুযায়ী জেলাগুলিকে জেলা, মহকুমা ও ব্লক স্তরে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সর্বাধিক বরাদ্দ পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। সেখানে মোট ৮ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ (৮.২০ লক্ষ টাকা), পূর্ব মেদিনীপুর (৭.৬০ লক্ষ টাকা), উত্তর ২৪ পরগনা (৭.৪০ লক্ষ টাকা) এবং পূর্ব বর্ধমান (৭.২০ লক্ষ টাকা) উল্লেখযোগ্য বরাদ্দ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন