শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৩
Logo
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিন্ধুসভ্যতা বিশেষজ্ঞ র‍্যান্ডাল ল’-র সুতকাগেনদোর-সফরের নির্যাস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘পঞ্চাশ নম্বরে নাম’ ক্ষয়িষ্ণু পুরুষ লেখক সসীম কুমার বাড়ৈ আলোচক সুতপা দত্ত দাশগুপ্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতার হকার, উচ্ছেদ অভিযান, ইতিহাসের প্যারাডক্স : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনোদিনী দিন ফিরিবার নয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১২০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আইসক্রিমের দারুন স্বাদে গরম হোক উধাও : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-এর ছোটগল্প ‘পদ্মপাতার জল’ নজরুলের চোখে ক্ষুদিরাম : শৌনক ঠাকুর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ইতিহাসসাধক স্বদেশরঞ্জন মণ্ডল : দিলীপ মজুমদার এবারে দশহরাতে আরামবাগের মনসাডাঙ্গার মনসা মাতার পূজায় ছাগবলি বন্ধের সিদ্ধান্ত : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বরেন্দ্র ও গৌড়ীয় ব্রাহ্মণ সমাজের ইতিহাস, কুলপঞ্জি ও অভিলিখনের সমন্বয়ে একটি পুনঃপাঠ : অত্রি ভট্টাচার্য ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘ছেঁড়া জামার ঈশ্বর’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অশুভ শক্তির বিনাশ ও ভক্তের সুরক্ষায় নৃসিংহ চতুর্দশী : রিঙ্কি সামন্ত বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :

পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন,  ই-মেল : pagefour2020@gmail.com

হরিয়ানায় ভোট জালিয়াতির ঘটনায় ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা নেরি, ১০ বুথে ২২ বার ভোট : দিলীপ মজুমদার

দিলীপ মজুমদার / ৫৪১ জন পড়েছেন
আপডেট সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ভারতের সঙ্গে জড়িয়ে গিয়েছেন তিনি। কেমন করে জড়ালেন জানেন না নিজে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল। ফোন আসছে ঘন ঘন। ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিখ্যাত করে দিয়েছেন তাঁকে। কিন্তু এ যে খ্যাতির বিড়ম্বনা। বিড়ম্বনা, কেননা ব্যাপারটা হয়েছে ব্যাজস্তুতি অলঙ্কারের মতো। ওই প্রশংসার ছলে নিন্দা আর কি।

চেনা-জানা মানুষ তাঁকে প্রশ্ন করছেন, ১৪ হাজার ৭৮৪ মাইল উজিয়ে কবে গেলি তুই ইণ্ডিয়ার হরিয়ানায়। গেলি তো গেলি, ভুয়ো ভোট দিলি সেখানে? দিলি তো দিলি, নাম বদলে বার বার দিলি কেন?

এসব প্রশ্ন শুনে চমকে চমকে উঠছেন ২৯ বছরের লারিসা নেরি। প্রথমে তাঁর মনে হয়েছিল, এটা একটা তামাশা — ‘I thought it was a prank’. তারপর দেখলেন না, তামাশা তো নয়।

লারিসা দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বাসিন্দা। থাকেন দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরিস স্টেট-এর রাজধানী বেলো হরিজোনতেতে। একটি স্যালোঁ চালান তিনি। জীবনে কোনদিন ইণ্ডিয়া যান নি। ভোট দেওয়া তো দূরের কথা। ভোট-ফোটে তাঁর আগ্রহও নেই। নিজের দেশেও নির্বাচন নিয়েই কোন উন্মাদনা নেই তাঁর।

তাহলে ভারতের বিরোধী দলনেতা যে বলছেন ১০টি পৃথক বুথে তাঁর নামে পড়েছে ২২টি ভোট। তবে বদলে গিয়েছে নাম। কখনও তিনি ‘সুইটি’. কখনও ‘সীমা’, আবার কখনও ‘বিমলা’। কিন্তু বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে যে ফটো দেখাচ্ছেন, সেটা তাঁরই ফটো। তবে কম বয়েসের। বিস্ময়বিমূঢ় লারিসা বলছেন, হ্যাঁ, ফটো তাঁরই। জাল ফটো নয়। তখন তাঁর বয়েস ছিল কুড়ি। ‘Yes it is me, Much younger, but it is me. I am the person in the images.’

ছবিটার কথা মনে পড়ল লারিসার। আরে, এ ছবি তো তুলেছিলেন ম্যাথিউস ফেরেরো। তখন তিনি কুড়ি বছরের সুন্দরী যুবতী। ফটোগ্রাফার ‘thought I was pretty and asked to take photos of me’. ফেরেরো ছবি তুলে বিনামূল্যে ছবি সংগ্রহের ওয়েবসাইট Unsplash এবং Pexels-এ আপলোড করে দিয়েছিলেন। এত বছর পরে সেখান থেকে ছবি সংগ্রহ করে ভারতের কোন বদ-বুদ্ধিমান হরিয়ানার ভোটার তালিকায় সেঁটে দিয়েছেন?

তবে হ্যাঁ, ভারতের বিরোধী দলনেতা তাঁর ছবির কথা বললেও তাঁর জীবিকার কথা ভুল বলেছেন। মডেল নন তিনি, হেয়ারড্রেসার।

খ্যাতির বিড়ম্বনায় লারিসার জীবিকার বারোটা বাজতে বসেছে। ঘরের বাইরে যেতে পারছেন না। ছুটে আসছে ঝাঁক ঝাঁক প্রশ্ন। তিরের মতো। ইনস্টাগ্রাম আর ফেসবুকে লোকে তাঁকে খুঁজছে। বিস্ময়বিমূঢ় ফটোগ্রাফার ম্যাথিউস ফেরেরোও। কোন কোন ওয়েবসাইটে তাঁর ছবির পাশে নেরির ছবি রেখে রসালো মন্তব্য করা হচ্ছে।

আকস্মিক খ্যাতির বিড়ম্বনায় হতচকিত লারিসা নেরি বলেন, ‘আমাকে ভারতীয় বানিয়ে মানুষকে বোকা বানাচ্ছে ওরা। এ কেমন উন্মাদনা! এ কোন দুনিয়ায় বাস করছি আমরা।’

কি বলছেন লারিসা!

‘মানুষকে বোকা বানাচ্ছে ওরা’।

এই ‘ওরা’ আসলে কারা? কারা আছেন এই সর্বনাম পদের আড়ালে? কেন জানি না, মনে পড়ে যাচ্ছে সৈকত বন্দ্যোপাধ্যায়ের সেই প্যারোডিটি : ‘আমি শ্রী শ্রী অমিত মালব্য/ফেসবুকে টুইটারে বাঁদরামি করে করে হয়েছি এমন অসভ্য’। জানেন তো অমিত মালব্য একটি দলের আই.টি.সেল-এর হর্তা-কর্তা-বিধাতা। তিনি দিনকে রাত, রাতকে দিন করতে পারেন বলে জনশ্রুতি।

এখন কি করবেন লারেসা? ভারতে এটা এখন জমজমাট বিষয়। ব্রাজিলে সে ঢেউ পৌঁছায় নি। তবে পৌঁছাবে। বদ মতলবে কারোর ছবি ব্যবহার করা তো অপরাধ। তখন উকিলের দ্বারস্থ হতে হবে — ‘It has just happened. I’m still figuring out how this changes my reality. It was big, but it was big in India. It has not reached Brazil yet. If it does, then I will have to take some action. I’ve been in touch with my lawyear, trying to get advice. Because improper use of someone’s picture is a crime, right?’

আমাদের সর্ববিদ্যাবিশারদ সি বি আই কি তদন্ত করে এই রহস্য-রোমাঞ্চ সিরিজটা শেষ করতে পারবেন?


আপনার মতামত লিখুন :

One response to “হরিয়ানায় ভোট জালিয়াতির ঘটনায় ব্রাজিলিয়ান সুন্দরী লারিসা নেরি, ১০ বুথে ২২ বার ভোট : দিলীপ মজুমদার”

  1. Abhijit Banerjee says:

    সিবিআই তো স্যার নিজের দেশেই নাকানি চুবানি খাচ্ছে আবার এতো সুদূর ব্রাজিলের ব্যাপার!

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন