| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৪০৩ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২০ মে, ২০২৬

৪২. ঢেঁকিকলের আবিষ্কর্তা নরেন্দ্রনাথ দেব

জলের ভিন্ন নাম জীবন। সেই জীবন লুকিয়ে আছে মাটির তলায়। মাটির তলা থেকে জল তোলার জন্য চাই যন্ত্র। ১৮৬১ সালে সেই যন্ত্র আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত কর্নেল নেলসন গ্রিন। পরবর্তীকালে, ১৮৬৭ সালে লণ্ডনে জেমস লি নর্টন এর পেটেন্ট করেন এবং এটি ‘আবিসিনিয়ান ওয়েল’ নামে পরিচিত হয়।

আমাদের এই বাংলায় নেলসন গ্রিন হলেন নরেন্দ্রনাথ দেব।

তিনি আবিষ্কার করেন ঢেঁকিকল।

তবে তাঁর আবিষ্কারের কথা বলার আগে মানুষটির পরিচয় নেওয়া যাক। এখন এই মানুষটিকে আমরা ভুলেই গেছি। তাঁর জীবনীও কেউ লিখে রেখে যান নি। নরেন্দ্রনাথ দেব (১৯২৬-২০১৭) কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের কাশিমবাজার গ্রামে জন্মগ্রহণ করেন। ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন নরেন্দ্রনাথ। কাশিমবাজার মহারাজা এস্টেটে চাকুরিতে নিযুক্ত হন। কিন্তু তাঁর মনের ভেতরে ছিল এক কৌতূহলী বিজ্ঞানী। ফটোগ্রাফির ব্যবসা শুরু করেন তিনি। তারপরে বিড়ির ব্যবসা। বিড়ির লেবেল ছাপানোর জন্য তৈরি করে নেন পা দিয়ে চালিত কাঠের ছাপাখানা। কাঠের উন্নত ট্রেডল প্রেসও তৈরি করেন। উলিপুর বাজারে ছোট লেদ মেশিন বসিয়ে শুরু করেন নতুন ব্যবসা।

এর পরে স্টিম এঞ্জিনের আবিষ্কার। সৌরশক্তি ব্যবহার করে এঞ্জিনটি চালাবার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু সে কাজে সাফল্য আসেনি। দোতলায় জল তোলার জন্য মোটরচালিত টিউবওয়েল, হুইল ও টিন দিয়ে বার্লি তৈরির মেশিন, ডাল ভাঙার অটোমিল তাঁর আবিষ্কার।

এবার আসা যাক পা-চালিত ঢেঁকিকল বা ট্রেডল পাম্পের কথায়।

আজকের মানুষ এই ঢেঁকিকলের কথা শুনলে অবাক হবেন। আজকে কালের বিবর্তনে নতুন প্রযুক্তি এসেছে। এসেছে টিউবওয়েল, ডিজেলচালিত স্যালো, ডিপটিউবওয়েল, বৈদ্যুতিক পাম্প। কিন্তু আগেকার দিন ছিল না সেসব যন্ত্র। ছিল শুধু মাটির কুয়ো।

নরেন্দ্রনাথ লক্ষ্য করেছিলেন মাটির কুয়ো খনন ছিল দারুণ পরিশ্রমের কাজ। এর থেকে গ্রামের কৃষকদের রেহাই দেওয়ার চিন্তা তাঁকে আচ্ছন্ন করে। ১৯৭৭ সাল। তিনি আবিষ্কার করলেন পা-চালিত ঢেঁকিকল বা সাকশন পাম্প। এটির যন্ত্রকৌশল অনেকটা টিউবওয়েলের মতো। ২০ থেকে ২৫ মিটার বা তার কম গভীরতা থেকে জল তোলার জন্য এই ষন্ত্র উপযুক্ত। ৫ ফিট লম্বা মোটা বাঁশের দুটি পাদানি ওঠা-নামার মাধ্যমে জল তোলা হয়। দুটি বাঁশের শক্ত খুঁটি সমান দূরত্বে মাটিতে পুঁতে তার সঙ্গে সংযুক্ত পাদানি লিভারের কাজ করে; যা একটি পাইপের মধ্যে থাকা দু-মুখ পিস্টন চালায়।

এই প্রসঙ্গে উল্লেখ করা যায় দুর্গাপুরের বি সি রায় এঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ও শিক্ষকদের একটি আবিষ্কারের কথা।

কলেজের মেকানিক্যাল বিভাগের ১১ জন ছাত্র ও কয়েকজন শিক্ষক তৈরি করেছেন এমন এক টিউবওয়েল যার হাতলে চাপ না দিয়েও জল তোলা যায়। স্পোক, চেনসহ সাইকেলের একটি রিম অন্যদিকে একটি পেণ্ডুলাম-সহ লোহার কাঠামো ও মোটর দিয়ে তৈরি করা হয়েছে পরিবেশবান্ধব ও সাধারণ মানুষের পক্ষে উপকারী যন্ত্রটি।

অধ্যাপক চন্দন সেনের কথায়, ‘মেকানিক্যাল বিভাগের ১১ জন ছাত্র ও শিক্ষকরা মিলে এই যন্ত্র তৈরি করেছেন। এটি পরিবেশবান্ধব। কম খরচে এই যন্ত্র গ্রামীণ এলাকায় চাপাকলের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যাবে। শারীরিক পরিশ্রম করতে হবে না। বিশেষ করে নলকূপ থেকে জল তুলতে যাঁদের কষ্ট হয়, তাঁদের কথা ভেবে আমরা এই যন্ত্র তৈরি করেছি। বিশেষ করে বয়স্ক ও গর্ভবতী মহিলা, যাঁদের চাপাকলের হাতলে প্রেসার দিয়ে জল তুলতে হত, তাঁদের সুবিধা হবে।’

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev