| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ইসবার ইন্ডিয়া জোটকা সরকার, আমরা একাই একশো — মমতা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৯৩ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৮ মে, ২০২৪

আরামবাগ লোকসভা ভোটের শেষ প্রচারে কামারপুকুরে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দ্বর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, ইসবার ইন্ডিয়া জোটকা সরকার। কংগ্রেস ও সিপিএমকে একটি ভোটও দেবেন না। আমরা একাই একশো। বক্তব্য রাখতে গিয়ে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যাপাধ্যায় বলেন, একের পর এক উন্নয়নের জোয়ার রাজ্য জুড়ে। বাদ যায়নি আরামবাগ। আমরা কামারপুকুরে উন্নয়ন করে দিয়েছি। দাসপুর থেকে মেচেদা হয়ে জয়রামবাটি-কামারপুকুর হয়ে বর্ধমান নতুনগ্রাম, মোড়গ্রাম হয়ে উত্তরবঙ্গে আপনাদের জন্য দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিকল্প একটা রাস্তা করে দেওয়া হচ্ছে। ৮৯০ কোটি টাকার এই প্রকল্প এর মধ্যেই উদ্বোধন করে গেছি।

গোঘাট-১ নম্বর ব্লকে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। গোঘাটে পিতলের বাসনের ক্লাসটার হয়েছে। আপনারা জানেন, আরামবাগে বন্যা সমস্যা আছে। এজন্য ২৭০০ কোটি টাকার একটা পরিকল্পনা করেছি। ৪০ লক্ষ মানুষ বন্যা থেকে রক্ষা পাবেন। মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। ৬১১ কোটি টাকা দিয়ে চাঁপাডাঙ্গা-আরামবাগের দুইলেনের রাস্তা চার লেন করা হয়েছে। কামারপুকুর ও জয়রামবাটীর এই জায়গাগুলো আরও উন্নত হয়ে যাবে। এখানে পর্যটনক্ষেত্রের আরও উন্নয়ন হবে মনে রাখবেন।

খানাকুলে রাজা রামমোহন রায়ের যে বাস্তুভিটা আছে আমরা তার সংস্কার করে দিয়েছি। তারকেশ্বর হরিপাল থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে সব জায়গায় কাজ হয়েছে। বলাগড়ে সবুজ পার্ক করে দেওয়া হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, সব সাধু সমান হয় না। সব স্বজন সমান হয় না। বহরমপুরে একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যে লোকটা তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেবে না বলে, সেই লোকটাকে সাধু বলে মনে করি না।

আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল। আমি পুরো সমর্থন দিয়েছিলাম। দিল্লি থেকে নির্দেশ আসে বিজিপিকে ভোট দেয়ার জন্য। রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে। মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না। আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। এই প্রসঙ্গে বাগবাজারে নিবেদিতার বাড়ির প্রসঙ্গও টেনে আনেন।

প্রার্থী মিতালি বাগের সম্বন্ধে তিনি বলেন, আরামবাগে যে মেয়েটি আপনাদের প্রার্থী হয়েছে ও বাগদী বাড়ির একটি সাধারণ ঘরের মেয়ে। বিজেপি উচ্চবর্ণের মানুষদের যতটা পাত্তা দেয় নিম্নবর্ণর মানুষকে ততটাই দুচ্ছাই করে। আমি করি না। ওকে ভোট দিন।

আরামবাগে আজই প্রচারের শেষদিন ছিল। কানায় কানায় ভর্তি ছিল জনসভা। উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমন করেছেন বিজেপিকে। তিনি এ-ও উল্লেখ করেছেন লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধভাতা, কন্যাশ্রী, রূপশ্রী যেমন চলছে তেমনি চলবে। জিতলে একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা তিনি দিল্লি থেকে আদায় করে আনবেন। এরপরই তিনি এখান থেকে বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev