| | |
এই মুহূর্তে ::
উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ঘোষণা শুক্রবার — স্বল্প সঞ্চয়ে কম সুদের জমানা চলছে-চলবে? : আশিস চট্টোপাধ্যায়

Reporter
আশিস চট্টোপাধ্যায় / ৫৪৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

মোদি জমানায় বছরের পর বছর সুদ কমেছে স্বল্প সঞ্চয়ে। তলিয়ে গিয়েছে ব্যাঙ্ক জমার সুদও। এদিকে জিনিসপত্রের দাম আগুন। বাজারে কেনাকাটা করতে গেলেই হাতে ছ্যাঁকা লাগছে। এবার কি বাড়বে স্বল্প সঞ্চয়ে সুদের হার? পয়লা জানুয়ারি বর্ষবরণের প্রাক্কালে এহেন সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের স্বল্প সঞ্চয়ের সুদের হার শুক্রবার বিকেলেই ঘোষণা করবে কেন্দ্র।

কেন্দ্রের নীতি – সুদ কমাও

স্বল্প সঞ্চয়ের সুদের হার তলানিতে এসে ঠেকেছে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে। মোদি সরকারের দৃষ্টিভঙ্গি হলো, ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সুদ দারুণ ভাবে কমিয়ে দেওয়া, যাতে টাকা জমা নেওয়ার খরচ কমে যায়। এর ফলে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি খুব অল্প সুদে উদ্যোগপতি তথা কর্পোরেটদের ঋণ দিতে পারছে। কমছে কর্পোরেটের পুঁজি সংগ্রহের খরচ। পুঁজিপতি-বান্ধব নরেন্দ্র মোদি-নির্মলা সীতারামণ জমানায় তাই কেভিপি, মাসিক আয় প্রকল্প বা টাইম ডিপোজিট সহ জনপ্রিয় সব সঞ্চয় প্রকল্পেরই সুদের হার বিগত বছরগুলিতে কমানো হয়েছে নির্মম ভাবে।

তলানিতে সুদের হার

মোদি জমানার ঠিক আগে ২০১৪ সালের এপ্রিলে ১, ২ ও ৩ বছরের টাইম ডিপোজিট বা স্থায়ী আমানতে সুদের হার ছিল ৮.৪ শতাংশ। বর্তমানে তা হয়েছে ৫.৫ শতাংশ। ২০১৪ সালের এপ্রিলে ৫ বছরের টাইম ডিপোজিটে সুদ ছিল ৮.৫ শতাংশ, বর্তমানে ৬.৭ শতাংশ।

২০১৪ সালের এপ্রিলে রেকারিং ডিপোজিট ও মাসিক আয় প্রকল্পে সুদ মিলত ৮.৪ শতাংশ। বর্তমানে তা নেমে এসেছে যথাক্রমে ৫.৮ ও ৬.৬ শতাংশে।

২০১৪ সালের প্রথম ভাগে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি-তে সুদ ছিল ৮.৫০ শতাংশ, বর্তমানে ৬.৮০ শতাংশ।

সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিমে ২০১৪ সালের এপ্রিলে সুদ মিলত ৯.২০ শতাংশ, বর্তমানে ৭.৪০ শতাংশ।

২০১৪ সালের এপ্রিলে কিষান বিকাশ পত্র বা কেভিপি-র সুদ ছিল ৮.৭ শতাংশ, বর্তমানে তা ৬.৯ শতাংশ।

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ২০১৪ সালের এপ্রিলে সুদ দেওয়া হতো ৮.৭০ শতাংশ, এখন তা ৭.১০ শতাংশ।

২০১৪ সালের এপ্রিলে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ৯.১০ শতাংশ সুদ মিলত, এখন সে হার ৭.৬০ শতাংশ।

মনে রাখা দরকার, বিপুল হারে সুদ কমানো হয়েছিল ২০২০-র এপ্রিলে, যখন করোনা লকডাউনে মানুষের দুর্দশা চরমে। পরবর্তীতে জিনিসপত্রের চড়া দাম সত্ত্বেও সুদ বাড়ানো হয়নি। ইতিমধ্যে মাথা চাড়া দিয়েছে দারুণ মূল্যবৃদ্ধি।

মূল্যবৃদ্ধি লাগাম-ছাড়া

চলতি বছরের জুলাইতে পাইকারি মূল্যবৃদ্ধির হার ছিল ১১.১৬ শতাংশ, নভেম্বরে হয়েছে ১৪.২৩ শতাংশে। ২০২১ সালের জুলাইতে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৫৯ শতাংশ, নভেম্বরে এই হার ৪.৯১ শতাংশ। সরকারি পরিসংখ্যানে প্রায় পাঁচ শতাংশ খুচরো মূল্যবৃদ্ধি দেখালেও প্রতিদিনের জীবনে মানুষ বুঝছেন, প্রকৃতপক্ষে তা অনেক বেশি। শাক-সবজির দাম দ্বিগুণ হয়েছে গত দু’তিন মাসে, ভোজ্য তেল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম আকাশ-ছোঁয়া।

রিজার্ভ ব্যাঙ্কের নীতি অনুযায়ী ৪ শতাংশ খুচরো মূল্যবৃদ্ধি স্বাভাবিক বলে ধরা হয়। এর থেকে ২ শতাংশ কম-বেশি হলে সহনসীমার মধ্যে রয়েছে বলে মনে করা হয়। চলতি বছরের প্রায় পুরো সময়টা জুড়েই খুচরো মূল্যবৃদ্ধি ৪ শতাংশের অনেকটা ওপরে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ব্যাঙ্ক বা পোস্ট অফিসে টাকা জমা রাখলে তা আসলে কমে যাচ্ছে। কারণ, যে হারে সুদ পাওয়া যাচ্ছে, দাম বাড়ছে তার থেকে বেশি গতিতে। কেন্দ্রের উপর চাপ বাড়ছে সুদের হার বাড়ানোর। ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে স্বল্প সঞ্চয়ের সুদের হার ঘোষণা হবার কথা ৩১ ডিসেম্বর বিকেলের দিকে। এবার কেন্দ্র কি করে, তা দেখতে মুখিয়ে আছেন সুদ-নির্ভর জনতা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev