| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

দিল্লিতে করোনা-আত্মহত্যার নেপথ্য কারণ কী!

Reporter Default
রিপোর্টার / ২৪৭ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

সৌম্য সিংহ

অবশ্যই মর্মান্তিক ঘটনা। কিন্তু তার থেকেও বেশি অবাক করেছে এই মৃত্যু। করোনা-মৃত্যুর হাতছানির বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছে গোটা দুনিয়া, ঠিক তখনই করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে দিল্লিতে মৃত্যুর কাছে আত্মসমর্পন করলেন বিদেশ ফেরত এক যুবক। করোনা-আক্রান্ত সন্দেহে সিডনি থেকে আসা ঐ যুবককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল সফদরজং হাসপাতালে। বুধবার রাতে ৭ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন ২৩ বছরের ঐ যুবক। স্বাভাবিকভাবেই এই মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য এবং গভীর উদ্বেগ। খোঁজা হচ্ছে নেপথ্যের মনস্তাত্ত্বিক কারণও। আত্মহত্যার প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা.প্রদীপ কুমার সাহা জানিয়েছেন, এটা আসলে Trauma Induced Reactive Depression, impulse in nature.

পুলিশসূত্রে জানা গেছে, গত কয়েকবছর সিডনিতেই থাকতেন ঐ যুবক। বুধবার উড়ানে দিল্লিতে পৌঁছেছিলেন পাঞ্জাবে নিজের পরিবারের সঙ্গে মিলিত হবেন বলে। এয়ার ইন্ডিয়ার বিমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার পরে তিনি মাথার যন্ত্রণা করছে বলে জানান। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষার পরে তাঁকে করোনা-আক্রান্ত বলে সন্দেহ করা হয়। পাঠানো হয় সফদরজং হাসপাতালে। রাত ৯টা নাগাদ ভর্তি করে পাঠানো হয় সুপারস্পেশালিটি ব্লকের কোয়ারান্টিনে। মিনিট ১৫ পরে কিছু একটা ভারি জিনিস পড়ার শব্দে ছুটে আসেন হাসপাতালের রক্ষীরা। দেখেন নিচে চাপ চাপ রক্তের মধ্যে পড়ে রয়েছেন ঐ যুবক। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। কিন্তু কেন?

এস এস কে এম হাসপাতালের ‘ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি’র ডিরেক্টর ডা. প্রদীপ সাহা মনে করেন, এটা একটা ইমপালসিভ বিহেভিয়ার। করোনা ভাইরাসে যুবকটি আক্রান্ত হয়েছেন, না হননি, তা আদৌ নিশ্চিত নয়। কিন্তু সন্দেহ করে তাঁকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আটকে রাখা হলো। এটা তিনি মেনে নিতে পারলেন না। এটা মানুষের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, আত্মক্ষমতা এবং আত্মস্বাধীনতায় ঘা দিতেই পারে। তিনি হয়তো সেরকমই কোনও চরম আঘাত পেয়েছিলেন, অপমানিত বোধ করেছিলেন। এই ট্রমা থেকেই জন্ম নিয়েছিল রিঅ্যাক্টিভ ডিপ্রেশন। অবসাদ। তাঁর হয়তো মনে হয়েছিল, এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। এর পরিবেশ নিষ্ঠুরতায় ভরা। তাই এই পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। এবং তারই পরিণতি এই আত্মহত্যা। তবে এর নেপথ্যে কোনও প্যানিক অ্যাটাকের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন ডা.সাহা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev