| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

প্রয়াত তরুণী ক্রিকেটারের জন্মদিনে সম্মান প্রদান : সুদিন গোলদার

Reporter
সুদিন গোলদার / ৬৮৯ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

প্রয়াত তরুণী ক্রিকেটার অংশুমিতা সরকারের জন্মদিন পালিত হল সাড়ম্বরে। সম্প্রতি উত্তর ২৪ পরগণার অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলের অনিল ব্যানার্জি অডিটোরিয়ামে আকর্ষণীয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অংশুমিতার পরিবারের সহযোগিতায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিল হাবরার জনপ্রিয় ‘ধারাপাত’ পত্রিকা। এদিন প্রতিকৃতিতে মাল্যদান ও নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অংশুমিতা সরকার তাঁর লড়াকু জীবনে পড়াশোনার পাশাপাশি ক্রিয়াজগতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এমবিএ পাস অংশুমিতা বাংলার হয়ে ক্রিকেট খেলেছেন। শুধু তাই নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা আজও বহু মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অশোকনগরের এই মহিলা ক্রিকেটার একসময় যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। কিন্তু ২০২০ সালের ৫ই আগস্ট তাঁর অকাল প্রয়াণ ঘটে।

এদিন অংশুমিতার জন্মদিন পালনে সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষ অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলে জমায়েত হন। এই উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত ড. মনোজ ঘোষ। বিশিষ্ট শিক্ষক-লেখক দীপক কুমার দাঁ, স্বনামধন্য সাংবাদিক-সমাজকর্মী সুকুমার মিত্র ও সাংবাদিক তথা অশোকনগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দিলীপ রায়কে এই অনুষ্ঠানে অংশুমিতার পরিবারের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রয়াত অংশুমিতার বাবা অসীম কুমার সরকার ও মা মীরা সরকার-সহ তাঁদের আত্মীয়-পরিজনবর্গ গুণীজনদের ফুল, উত্তরীয়, মিষ্টি ও মানপত্র দিয়ে বরণ করেন।

এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন ‘ধারাপাত’ পত্রিকার সম্পাদক উদয় শঙ্কর দাস। বক্তব্য রাখেন সাংবাদিক অমর চক্রবর্তী, অশোকনগর রেফারিজ অ্যাসোসিয়েশনের বর্তমান ও প্রাক্তন সম্পাদক যথাক্রমে অতনু সরকার ও পীযূষকান্তি রায় এবং সায়ন্তিকা ব্যানার্জি। অংশুমিতাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন অনির্বাণ রায়চৌধুরী, টুলু সেন, মিন্টু বারুই ও রাজু সরকার। আবৃত্তিতে ছিলেন পুষ্পিতা চক্রবর্তী ও মোনালিসা দাস। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক-সাহিত্যিক পাঁচুগোপাল হাজরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev