| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাম থেকে রাম : শৌনক দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরু নানকের দর্শন — একেশ্বরবাদ, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ : যশোবন্ত রায় উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

“স্বপ্নের ভেলা” অপসংস্কৃতির আঁধার থেকে মুক্তির মন্ত্র : প্রসেনজিৎ দাস

Reporter
প্রসেনজিৎ দাস / ১০৯৪ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৭ আগস্ট, ২০২৩

নদিয়া জেলার তেহট্ট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি ছোটো গ্রাম বেতাই। এখান থেকে প্রকাশিত একটি সৃজনশীল লিটল ম্যাগাজিন ‘স্বপ্নের ভেলা’। ২০১৭ র ডিসেম্বর থেকে শুরু হয় এর পথ চলা। ছোট্ট এই ম্যাগাজিনটি প্রথম সম্পাদনা করেন সমীরণ পাল। দ্বিতীয় সংখ্যাটি যুগ্মভাবে সম্পাদনা করেন সমীরণ পাল ও বিশ্বজিৎ সরকার। এটি একটি বার্ষিক পত্রিকা। কবি ও লেখকদের সাম্মানিক হিসাবে একটি করে সৌজন্য সংখ্যা প্রদান করে পত্রিকাটি ও সেটি বিনামূল্যে ডাকযোগে কবি বা লেখকের ঠিকানায় প্রেরণ করা হয়। অণুকবিতা, দীর্ঘকবিতার পাশাপাশি অণুগল্প ও প্রবন্ধও প্রকাশিত হয়। তবে বিশেষ কোনো সংখ্যা এখনো পর্যন্ত হয়নি। করোনা মহামারির কারণে ২০১৯-এর পর আর কোনো সংখ্যা প্রকাশ হয়নি। তবে খুশির খবর তৃতীয় সংখ্যা প্রকাশনার কাজ জোরকদমে চলছে।

প্রথম সংখ্যার সম্পাদকীয়তে লেখা হয়েছিল — “শেষের কবিতার নায়কের মুখ দিয়ে কবিগুরু বলেছেন, ‘কমল হীরের পাথরটিকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার।’ কালচার বা সংস্কৃতির মধ্যে বিচ্ছুরিত হয় মন ও মনন, বোধ ও বোধি, চেতনা ও চৈতন্যের আলো। জাগরিত হয় অফুরন্ত আনন্দ বেদনার রহস্য নিবিড় শিহরণ। আর এই সংস্কৃতি যখন বিপন্ন হয় তখন হারিয়ে যায় মূল্যবোধ, পঙ্কিল স্রোতে আবর্তিত হয় জীবন। ভোগবাদী সংস্কৃতি, অন্তর্জালের অশ্লীলতা, রাজনীতিতে দুর্বৃত্তায়ন, শিল্প সাহিত্যের নন্দন চত্বরে একদল উন্মাদের উল্লম্ফনে বিপর্যস্ত আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি।

অপসংস্কৃতির অন্ধকারে নিমজ্জিত গ্রামীণ সংস্কৃতির দীপবর্তিকা। আট থেকে আশি, গৃহবধূ থেকে পরিচারিকা মুঠোফোন আর মেগা সিরিয়ালের জাদুতে পা রাখছে চোরাবালিতে। আত্ম সুখের আশায় বেছে নিচ্ছে আত্মহরনের পথ। সংস্কৃতির এই সংকটকালে “স্বপ্নের ভেলা” হয়ে উঠুক মুক্তির ঠিকানা, তারুণ্যের স্বপ্ন, মান-অভিমান, ভালবাসার এক অভিজ্ঞান।”

প্রথম সংখ্যার সম্পাদকীয়তেই এই লিটল ম্যাগাজিনটির প্রকাশ করার উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন সম্পাদক।

বিপন্ন সংস্কৃতিকে রক্ষা করতে সাহিত্যচর্চার পাশাপাশি পত্রিকা প্রকাশের মাধ্যমে শিল্প সংস্কৃতির ঐতিহ্যকে চারিদিকে ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস। ম্যাগাজিনটির ট্যাগলাইনটি দেখলেই সকলে ঠাহর করতে পারবেন — “একটি সাংস্কৃতিক প্রয়াস”। যাঁরা দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করছেন তাঁদের পাশাপাশি নতুনরাও যাতে উঠে আসতে পারে তার জন্য পত্রিকাটি বিশেষ নজর দিয়ে এসেছে। প্রবীর আচার্য্য, শ্যামাপ্রসাদ ঘোষ, সেলিম মণ্ডল, উৎপল বন্দ্যোপাধ্যায়, শক্তি প্রসাদ ঘোষ, দেবাশিস মুখোপাধ্যায়, চৈতন্য দাশ, দেবজ্যোতি কর্মকার, সুব্রত পাল, কুন্তল মণ্ডল, তুলসীদাস ভট্টাচার্য থেকে শুরু করে অনেক তরুণ ব্রিগেড কলম ধরেছেন এই পত্রিকাটির প্রথম সংখ্যায়। বেতাই এর লোক সংস্কৃতিকে নতুন করে জানতে রয়েছে বেতাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা লোকতাত্ত্বিক ও পুরাতাত্ত্বিক গবেষক শ্রী লোকেশ চন্দ্র বিশ্বাস মহাশয়ের প্রবন্ধ ‘ইতিহাসের প্রেক্ষাপটে বেতাই’। অপসংস্কৃতির আঁধার ভেদ করে এই “স্বপ্নের ভেলা” হয়ে উঠুক শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে মুক্তির নতুন মন্ত্র।

পত্রিকা দপ্তরের ঠিকানা :

“স্বপ্নের ভেলা” , সম্পাদক-সমীরণ পাল ও বিশ্বজিৎ সরকার, প্রযত্নে-প্রসেনজিৎ দাস, গ্রাম-বেতাই আখড়াপাড়া , ডাকঘর-বেতাই, থানা-তেহট্ট , জেলা-নদিয়া, পিন-৭৪১১৬৩, পশ্চিমবঙ্গ।, ই মেল-swapnervela@gmail.com, মোবাইল নং-৮৯২৬৭৩৬১৩৫

আপনার মতামত লিখুন :

One response to ““স্বপ্নের ভেলা” অপসংস্কৃতির আঁধার থেকে মুক্তির মন্ত্র : প্রসেনজিৎ দাস”

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev