| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

হুগলিতে মাধ্যমিকে চতুর্থ ও দশম উল্লেখযোগ্য ফলাফলে নজর কাড়ল : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪২৭ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

হুগলির আরামবাগ ও পাণ্ডুয়া সহ জেলার নামী-অনামী স্কুলগুলোতে এবারে মাধ্যমিক ফলাফলে বিশেষভাবে নজর কাড়ল। প্রায় প্রতি বছরই রাজ্যে এই জেলায় স্থান করে নেয় ছাত্রছাত্রীরা। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। আরামবাগের কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের তপজ্যোতি মন্ডল মাধ্যমিকে চতুর্থ স্থান এবং ব্যান্ডেলের এলিট কো এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল দশম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে।

উল্লেখ্য, তপজ্যোতি মণ্ডলের প্রাপ্ত নম্বর ৬৯০। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের পরীক্ষায় বরাবর প্রথম হয়েছেন। প্রত্যাশাপূরণের সাফল্যে স্কুলের শিক্ষক থেকে পাড়াপ্রতিবেশী সকলেই উচ্ছ্বসিত। গোঘাট-২ ব্লকের কামারপুকুর সারদাপল্লীর বাড়িতে ফলপ্রকাশের পর স্কুলের শিক্ষক, প্রতিবেশীরা একে একে শুভেচ্ছা জানাতে আসেন। বাবা ও মা দুজনই শিক্ষাজগতের মানুষ। বাবা সব্যসাচী মন্ডল পশ্চিম মেদিনীপুরের তাতারপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক। মা অদিতি মন্ডল গৃহশিক্ষকতা করেন। দু’জনই প্রথম থেকে ছেলের পড়াশুনায় নজর রেখেছিলেন। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বাড়িতে গৃহশিক্ষকরা বাংলা, ইংরেজি, ইতিহাস, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও অঙ্ক পড়াতে আসতেন। কামারপুকুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্রের মোট প্রাপ্ত নম্বর ৬৯০। বাংলায় ৯৭, ইংরেজিতে ৯৭, অঙ্কে ৯৯, জীবনবিজ্ঞানে ১০০, পদার্থ বিজ্ঞানে ৯৯, ভূগোলে ৯৮, ইতিহাস ১০০।

পড়াশোনার পাশাপাশি বইপড়া, গান, ছবি আঁকা ও আবৃত্তি করার প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। রবীন্দ্রনাথের লেখা গান গাইতে যেমন ভালোবাসেন তেমন জীবনানন্দ দাশ ও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা আবৃত্তি করতে ভালোবাসে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের সন্তু তাঁর প্রিয় চরিত্র। তপজ্যোতি এদিন বলেন, এক থেকে দশের মধ্যে থাকবো আশা করেছিলাম। প্রত্যাশাপূরণ হওয়ায় ভালো লাগছে। এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষক, গৃহ শিক্ষক ও বাবা-মার অবদান রয়েছে। পড়াশোনার বিষয়ে মা সবসময় আমাকে সহযোগিতা করেছেন। বড় হয়ে চিকিৎসক হতে চাই। অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চাই। বাবা সব্যসাচী মন্ডল বলেন ,মেধা তালিকায় থাকবে এই বিষয়ে নিশ্চিত ছিলাম। ভূগোলের বিষয় ছেলেকে নিজে দেখিয়েছে। ওর মাও গাইড করছে। শিক্ষকদের অবদান ছাড়া এই সাফল্য সম্ভব ছিলো না। ছেলের এই সাফল্যে গর্বিত বোধ করছি।

মা অদিতি মন্ডল বলেন, পড়াশোনার প্রতি একাগ্ৰত ও শৃঙ্খলাই ওকে এই সাফল্য এনে দিয়েছে। স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক তপন কুমার চক্রবর্তী বলেন, সকালে খবর পেয়েই প্রিয় ছাত্রের বাড়িতে চলে এসেছি। শুভেচ্ছা জানিয়েছি। স্কুলের টেস্ট পরীক্ষায় অঙ্কে একশোর মধ্যে একশো না পাওয়ার লক্ষ্য ছুঁতে না পেরে হতাশ হয়ে পড়ছিল। আমরা বারবার উজ্জীবিত করেছি লক্ষ্য পূরণের চেষ্টা করে যাবার জন্য। এই সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশানন্দ মহারাজ বলেন, এই বছর মাধ্যমিকে বিদ্যালয়ের ১২৬ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। সকলেই কৃতকার্য হয়েছেন। পঞ্চাশজন পড়ুয়া নব্বই শতাংশের ওপর নম্বর পেয়েছে। তপজ্যোতি মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জন করে আমাদের গর্বিত করেছে।

অপরদিকে পাণ্ডুয়া স্টেশন রোডের বাসিন্দা পার্থসারথি মণ্ডল ও সুজাতা মণ্ডলের ছেলে নীলাঙ্কন মণ্ডল মাধ্যমিকে দশম স্থান পেয়ে পাড়া প্রতিবেশীর কাছে চোখের মণি হয়ে উঠেছে। প্রাপ্ত নম্বর ৬৮৪। টেস্ট পরীক্ষায় ভালো ফল হয়নি। স্কুলের প্রধান শিক্ষক অভিভাবকে ডেকে নীলাঙ্কনের পড়াশোনার ব্যাপারে সতর্ক করে দেন। তারপরই নীলাঙ্কনের পড়াশোনায় মনোযোগ। প্রাপ্ত নম্বর ৬৮৪। ৯৭.৭১ শতাংশ নম্বর সকলকে তাক লাগিয়ে দিয়েছে। কালনা শ্রী শ্রী নিগমানন্দ বিদ্যামন্দিরে উচ্ছ্বাসের ছায়া।

প্রসঙ্গত, নীলাঙ্কনের বাবা পদার্থ বিজ্ঞানের শিক্ষক ও মা গৃহবধু। বাবা-মা জানান, নীলাঙ্কন ছোটবেলা থেকেই গল্পের বই পড়তে ও গিটার বাজাতে ভালোবাসে। নীলাঙ্কনের ইচ্ছা ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চায়। মহাকাশে রহস্যভেদ করতে আগ্রহী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev