| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মরশুমের সম্ভাব্য সর্বোচ্চ বিস্ময়কর ট্রান্সফার : যীশু নন্দী

Reporter
যীশু নন্দী / ৩১৭ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

অ্যালেক্স আবেগী। অ্যালেক্স জিততে চান। অ্যাবারডিনের কোচ অ্যালেক্স রেঞ্জার্সকে হারিয়ে স্কটিশ কাপ চ্যাম্পিয়ন হয়েও শান্ত হতে চাননা,টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ভিক্ট্রি ল্যাপ না দিয়ে সংবাদমাধ্যমে বলে যান—”ডিসগ্রেসফুল পারফরম্যান্স”। যে রেঞ্জার্স তাঁকে ভিলেন সাজিয়েছে একজন ক্যাথলিককে বিবাহ করবার জন্যে, সেই রেঞ্জার্সকে আসলে তিনি দুরমুশ করতে চান তিল তিল করে সাজানো অ্যবারডিনের মাধ্যমে। মাত্র এক গোলের ব্যবধান তাঁকে কি করেই বা শান্ত করবে। কারণ অ্যালেক্স আবেগী। অ্যালেক্স জিততে চান…ফুটবলেও..জীবনেও। অ্যালেক্স ছাঁকনির মতো গিগসকে বেছে নিতে পারেন। অ্যালেক্স বদমেজাজি ক্যান্টোনাকে নিয়ে আসতে পারেন, ক্যান্টোনার স্বাধীনতার চাহিদাকে পড়ে ফেলতে পারেন নিমেষে।

সোলস্কজারকে দিয়ে সুপারসাবের সংজ্ঞা বদলে দেন। অ্যালেক্স যখন চলে যান, তখন বৃষ্টি পড়ে। মাইকম্যান অ্যালেক্সের বিদায়ী দিনে ঘোষণা করতে থাকেন অ্যালেক্সের ঝোলাভর্তি ট্রফির হিসাব। অ্যালেক্সের সেদিকে লক্ষ্য থাকেনা। চশমা চোখে চুইংগাম চেবাতে চেবাতে তিনি দেখতে থাকেন সাধের ওল্ড ট্র‍্যাফোর্ডকে। যেদিন এসেছিলেন পুরো মাঠ ছিলো ফাঁকা। আর আজ শুধু তাঁকে দেখতেই বৃষ্টিতে ভেজে ম্যানচেস্টারবাসী।

ট্রফির ঝোলা তিনি তো রেখেই যাবেন ওল্ড ট্র‍্যাফোর্ডে, শুধু নিয়ে যাবেন বৃষ্টিতে ভেজা ম্যাঞ্চেস্টারবাসীকে। মাইকম্যানের ট্রফির স্ট্যাটেসটিকস তাঁর কানে লাগেনা। বৃষ্টির ফোঁটা লেগে ফিল্ড ক্যামেরার স্ক্রিনটা ঝাপসা হয়ে যায়। ঝাপসা হয়ে যান অ্যালেক্স। ঝাপসা হয়ে যায় ম্যাঞ্চেস্টার। যাবার আগে হাততালি দিয়ে ওঠেন। গ্যালারিতে ফ্লেক্সের ছবিটা ভেসে ওঠে— “The Impossible Dream Sir Alex…”।

সাত বছর পরে স্মাইকেল-নেভিল-বেকহ্যাম-নেভিলদের স্যার জবুথুবু হাতে মাঠে নামেন। হাতের তালুতে রাখা ইউরোপকে দেখিয়ে দেন মরশুমের সম্ভাব্য সর্বোচ্চ বিস্ময়কর ট্র‍্যান্সফারটিকে। ফুটবলের আকাশে বারবার ভেসে ওঠে তাঁর শাশ্বতবাণী—”Psychology—Someone else’s word. I’d call it-MANAGEMENT”।

ওল্ড ট্র‍্যাফোর্ডে আরেকবার যদি সাতবছরের পুরোনো ফ্লেক্সটা কেউ নিয়ে আসেন তো অবাক হবোনা—”The Impossible Dream Sir Alex…”।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev