| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বাদামির পথে : নন্দিনী অধিকারী

Reporter
নন্দিনী অধিকারী / ৯১৮ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪

মায়াবিদ্যায় কি না হয়! মায়াবী অসুর বাতাপি মন্ত্রশক্তিতে ভেড়ার রূপ নিত। তার শাগরেদ ইল্বল তাকে কেটেকুটে তেলেঝালে কষিয়ে রান্না করত। সে মাংস মুনিঋষিদের পরম আদরে নেমন্তন্ন করে খাওয়ানো হত। সাধুরা খেয়েদেয়ে ঢেকুর তোলার আগেই ইল্বল ডাক দিত, “বাতাপি বেরিয়ে আয়”। বাতাপি ঋষিদের পেট ফুঁড়ে বেড়িয়ে আসত। এমনি করেই চলছিল মহানন্দে দুই বন্ধুর ঋষিনিধন যজ্ঞ। মহাতপা অগস্ত্যের কাছে এসব জারিজুরি চলল না। তিনি নেমন্তন্নে এলেন, বাতাপিরূপী ভেড়ার মাংস খেলেন, হজম করে ফেললেন।

বাতাপি কিন্তু বিখ্যাত হয়ে রইল কর্ণাটকের বাগালকোট জেলায়। অসুরের নামে একটা গোটা শহরের নাম হল বাতাপি, বাতাপিপুরা। পরে লোকমুখে বাদামি। সে বাদামির বেলেপাথরের পাহাড়ের খাঁজে খাঁজে কত রঙ। কত গল্প, ইতিহাস।

সেই রঙ আর গল্পের খোঁজে আমরা গোয়া থেকে চলেছিলাম বাদামি। সারিসারি নারকেল গাছ পেরিয়ে। রাস্তার মোড়ে মোড়ে যীশু ঠাকুরের থান, রঙবেরঙের বাগান ঘেরা ভিলা, চার্চ দেখতে দেখতে। গোয়া পেরোতেই যীশুর প্রভাব কম হল।

শিবাজী মহারাজের রাজ্যে এবার বিঠোবা, ভবানী, মোরেশ্বর, খান্ডোবা দেবদেবীদের জয়পতাকা। ঘন সবুজ, কালচে সবুজ, পাতা ঝরা গাছের মাঝে এক আধটা পলাশ গাছ। আগুন রঙে ঝলসাচ্ছে তার উদ্ধত অহঙ্কার। রুদ্রপলাশের গেলাস থেকে মধু চুষে নিচ্ছে মৌটুসিপাখি। পশ্চিমঘাটের জঙ্গলে মাঝে মাঝে সাবধান বাণী। হাতি, ভাল্লুক, হরিণ এমনকি বাঘেরাও সেখানে নাকি হামলা করতে পারে। আমরা চোখব্যথা করে ফেললেও বাঁদরবাহিনী আর নেউল ছাড়া কিচ্ছু চোখে পড়েনি।

সহ্যাদ্রির বাঁক পেরিয়ে নিচে নামতেই শস্যশ্যামলা দেশ। পাহাড় দূরে সরে গিয়ে সেখানে আখের ফুলে কাশের হাসি। রাশি রাশি ভারা ভারা, আখ কাটা হল সারা। বাজরার খেত সেজে উঠেছে। খর রোদে কাজ করতে করতে গামছা পেতে বিশ্রাম নিচ্ছে চাষি। চাষিবৌ হাতে হাত মিলিয়ে কাজ করছে স্বামীর সঙ্গে। তার পরনে ঘনরঙের সুতীর মোটা ইল্কল শাড়ি, খন ব্লাউজ, ওপর কানে বুগড়ি। (সে বেচারি জানেই না তার এই সাজ আধুনিকাদেরও অঙ্গে উঠেছে। বাগালকোটের তাঁতিরা নতুনভাবে বুনছে ইল্কল শাড়ি) গান্ধী টুপি পরা গাঁওবুড়োরা গল্প করছে গাছের তলায়। চায়ের দোকানে। মন্দিরচত্বরে। সব মিলিয়ে নিটোল গ্রামের এক ভরপুর ছবি। আমরা চোখ ভ’রে দেখছি।

মহারাষ্ট্রের লাগোয়া কর্ণাটকের বেলগাঁও। সেখানকার নারীপুরুষের সাজপোশাকে, খাওয়াদাওয়ায় মহারাষ্ট্রের প্রভাব বেশি। তবুও সেখানে গৃহলক্ষ্মীরা ভোর ভোর ঘুম থেকে ওঠে। স্নান সেরে কপালে তিন লাইনের বিভূতি আর কুঙ্কুমের ফোঁটা পরে। ঘরের সামনে আঁকে জ্যামিতিক নক্সার রঙ্গোলী।

বেলগাঁওয়ের রেস্টুরেন্টের ক্যাশকাউন্টারেও কপালে বিভূতি লেপার আয়োজন। মেনুকার্ডে ইডলি, ধোসা, বড়ার সঙ্গে লেখা সেঙ্গাপল্লী, রোট্টী মুটিগে, হুড়কি হুলিগে, তালিপাট্টু! কর্ণাটকের মানুষ আমাদের ছ্যাঁচড়া, চচ্চড়ি, ঘন্ট, লাবড়া, ডালনা শুনে নিশ্চিত এমনটাই চোখ কপালে তোলেন!

আমাদের খাওয়া হল বিভিন্ন শস্য দিয়ে বানানো মারাঠি পদ থালিপীঠ, পানিয়ারম (ইডলি, মেদুবড়ার মাঝামাঝি পদ) আর আনারসী সিরা (সুজির হালুয়ায় আনারসের কুচি)। ফেরার পথেও এখানে ব্রেকফাস্ট সারতে হবে তাই মনে রাখলাম।

আরো বেশ খানিকটা রাস্তা চলার পর বাদামি। এই নাকি চালুক্যদের পছন্দের রাজধানী? ছবির মত সাজানো গোয়ার পর বাদামি প্রথমে মোটেই আকর্ষণ করেনি। রাস্তায় ঠেলা, অটো, টেম্পোর গাদাগাদি। ছোটো শহরে যত্রতত্র বাজার। হাঁকডাঁক, চেঁচামেচির বিস্তৃত আয়োজন। সরু গলিতে গাড়ি ঢোকে না। বারোঘরের এক উঠোনে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে হিন্দু-মুসলমান। খাটিয়ায় বসে তাদের গল্পগুজব, চুলবাঁধা, চা খাওয়া চলছে। মন্দিরের ঘন্টার সঙ্গে মিশে যাচ্ছে আজানের ধ্বনি। ঝগড়াঝাঁটি, কেনাবেচা, প্রেমপ্রীতি, জন্মমৃত্যু সবনিয়েই এরা বেঁধে বেঁধে রয়েছে। এদের পেরিয়েই পৌঁছতে হবে ইতিহাসের দোরগোড়ায়। (আগামীকাল শেষ)

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev