| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ধানী রঙের শাড়ি পরা নন্দিনী স্বপ্ন দেখায় : রীতা ঠাকুর

Reporter
রীতা ঠাকুর / ১১৭৯ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

৩০শে জুলাই ২০২৩ রবীন্দ্র সদনে দেখলাম রক্তকরবী, গৌতম হালদার এর নির্দেশনায় একটি অসাধারণ প্রযোজনা। রক্তকরবীর শতবর্ষ উদযাপন উপলক্ষে এই উদ্যোগ। আমার মনে হয় রক্তকরবী রবীন্দ্রনাথের নিজস্ব দর্শনের বাণীরূপ, সেই দর্শনকে নাট্য আঙ্গিকে উপস্থাপনা করা বেশ সাহসের কাজ। যা কয়েক দশক আগে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র বাংলার দর্শক ও শ্রোতা কে আস্বাদন করিয়েছিলেন। এবারের রক্ত করবী তে সাম্প্রতিক সময়ের মাত্রা যুক্ত হয়ে তাকে অন্যরকম ভাবে স্বাদু করে তুলেছে।

বিরতি হীন প্রায় এক ঘণ্টা পঞ্চাশ মিনিটের প্রযোজনায় দর্শক লীন হয়ে গিয়েছিল কুশীলব দের সঙ্গে, নাটকীয় মুহূর্তের অপেক্ষা ছিল না, ছিল ভাবনার অবিচ্ছিন্ন প্রবহমানতা। মঞ্চ পরিকল্পনায় যক্ষপুরীর আবহ পুরোপুরি উপলব্ধ হয়েছে। আলোর প্রক্ষেপন যথাযথ। নির্দেশক প্রথমেই বলেছিলেন ‘সাউন্ড ডিজাইনিং’ অর্থাৎ শব্দ প্রয়োগ এবং গানের ব্যবহারে সত্যিই তাই অনুভূত হয়েছে। রশিদ খান এবং কৌশিকী চক্রবর্তী-র কন্ঠ শ্রোতাকে যক্ষপুরী অতিক্রম করে গন্ধর্ব লোকে পৌঁছে দিয়েছিল।

ধানী রঙের শাড়ি পরা নন্দিনী সমস্ত আগল ভেঙে রাজাকে নামিয়ে এনেছে সাধারনের মাঝে, রঞ্জন-এর জন্য তার আকূতি এবং দুজন মিলে স্বপ্ন দেখার পরিকল্পনা নন্দিনীকে আমাদের কাছের করে তোলে। চৈতি ঘোষালের সাবলীল অভিনয় রবীন্দ্রনাথের দর্শনকে বিমূর্ত থেকে মূর্ত করে তোলে। বিশুপাগল এবং অধ্যাপক প্রত্যেকেই নিজেদের যথাযথ ভাবে তুলে ধরেছেন।

রাজার কন্ঠ অন্তরাল থেকে শ্রোতাদেরও উদ্বেল করে তোলে, তারাও নন্দিনীর মতো আত্যন্তিক ভাবে চায়, রাজা প্রকাশিত হোক… এই কামনার উন্মেষ সম্ভব হয়েছে কুশীলব দের অনুভূতি ময় অভিনয়ের জন্যই। পৌষ আমাদের ডাক তো দেয় বারে বারেই… আমরা যেন সেই ডালাভরা পাকা ফসল তোলার জন্য নিজেদের প্রস্তুত করে নিতে পারি — বোধে ও বুদ্ধিতে… দলের জন্য শুভ কামনা রইল। সুন্দর হোক সবকিছু।

বাংলার শিক্ষিকা, বাগবাজার মাল্টিপার্পাস গার্লস স্কুল

ছবি : অভিষেক সামন্ত

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev