| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক-২০২৩ পাচ্ছেন মিল্টন বিশ্বাস

Reporter
পেজ ফোর নিউজ, নিজস্ব প্রতিনিধি / ৮৭৫ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

বাংলার সারস্বত জগতের সরতাজ আচার্য দীনেশচন্দ্র সেনের নামাঙ্কিত ২০২৩ বছরের দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক-এ ভূষিত হচ্ছেন, বিশিষ্ট প্রাবন্ধিক, কলা সমালোচক, কলামিস্ট, সংগঠক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি তাঁকে এই সম্মাননাসূচক স্বর্ণ পদক দিচ্ছে বাংলা সাহিত্য-গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য। বর্তমান প্রাপকের আগে এই সম্মাননা পেয়েছেন লেখক সংগঠক মহাশ্বেতা দেবী, ফিরোজা বেগম, প্রাক্তন মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

২১ ডিসেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের হাতে ”দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক-২০২৩” তুলে দিবেন ভারতের আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক ও আচার্য দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরাণবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ‘আমি বাংলায় গান গাই’-সহ বিখ্যাত সব গানের গায়ক প্রতুল মুখোপাধ্যায় এবং ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. জিনপ্রিয় মহাথেরো, অধ্যাপক ও গবেষক ড. বিমল কুমার থান্দার প্রমুখ।

উল্লেখ্য, ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি’ ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এবং অধ্যাপক মিল্টন এই সংগঠনের পক্ষ থেকে এর আগে ‘দীনেশ-রবীন্দ্র পত্র’ সম্মাননা ২০২৩ পেয়েছেন। সেই সম্মাননা স্মারকে বলা হয়েছে, ”অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বঙ্গবন্ধু গবেষক এবং কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট। সাহিত্য-সমালোচক হিসেবেও খ্যাত৷ আপনার গবেষণার বিষয় নির্বাচনে নতুনত্ব আছে এবং গবেষণা ও সৃজনশীল কাজের মাধ্যমে আপনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। গবেষক হিসেবে আপনার নিষ্ঠা, দক্ষতা ও সততাকে বরণ করে ‘মৈমনসিংহ-গীতিকা’ প্রকাশের শতবর্ষ উদযাপনের শুভ লগ্নে ‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত’ -এর পক্ষ থেকে ‘দীনেশ-রবীন্দ্র পত্র’ সম্মাননা ২০২৩ অর্পণ করা হলো। এর আগে ভারতের বিচারপতি সুধেন্দু মল্লিক, বিচারপতি চিত্ততোষ মুখার্জি, সুপ্রিয় ঠাকুর, বাংলাদেশের সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও সমাজকর্মী অরোমা দত্ত প্রমুখ এই পদক লাভ করেন।

সংগঠনের পক্ষে দেবকন্যা সেন পেজফোরনিউজকে মিল্টন বিশ্বাসের পরিচিতি দিতে গিয়ে জানালেন, মিল্টন বিশ্বাস কলামিস্ট, প্রাবন্ধিক ও কবি। তিনি ইউজিসি পোস্ট ডক্টোরাল ফেলোতে ‘‘সাহিত্যে বঙ্গবন্ধু’’ গবেষণা করেছেন। ‘জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসুর কাব্যচিন্তা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৯৯ সালে এমফিল এবং ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ’ রচনার জন্য ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২২ বছর যাবৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত। তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বহু দেশে সেমিনার ও কনফারেন্সে যোগ দিয়েছেন। মৌলিক ও সম্পাদনা মিলে মিল্টন বিশ্বাসের গ্রন্থের সংখ্যা ২৫। প্রবন্ধ ৪৭টি এবং ৪ হাজারের অধিক তাঁর লেখা কলাম রয়েছে। দেশের বিশিষ্ট কলামিস্ট হিসেবে তিনি পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখে চলেছেন। ‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামে’র তিনি সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির আজীবন সদস্য।

গত বছরে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর বই ‘শতবর্ষে রণজিৎ গুহ ও সাব-অল্টার্ন তত্ত্ব’।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev