| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কইবো কারে মনের কথা (ষষ্ঠ পর্ব) : জ্যোতি বন্দ্যোপাধ্যায়

Reporter
জ্যোতি বন্দ্যোপাধ্যায় / ৫৯৩ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

তুমি বলতে পার শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, রুচি বোধ তৈরী করে সবশেষ মানুষকে পরিপূর্নতা দান করে। সত্যি কি তাই? পরমহংস দেব তো অশিক্ষিত ছিলেন তাঁর মধ্য কি জ্ঞান, বুদ্ধি, রুচির অভাব ছিল? আসল ব্যাপারটা ঠিক তা নয়। শিক্ষা মানুষকে কিছুই দিতে পারে না। একজন অশিক্ষিত মানুষের কাছে তুমি যা চাইবে হয়তো তার থেকে অনেক বেশি পাবে। আবার একজন শিক্ষিত মানুষের কাছে তুমি যা আসা করবে তার কিছুই পাবে না।

ব্যাপারটা বড্ড বেশি খটোমটো। সারকথা কি জান Self Consciousness. তুমি নিজেকে যত বেশি প্রশ্ন করবে তার উত্তর নিজের থেকে বার করে আনার চেষ্টা করলে সবচেয়ে আত্মপৃপ্তি পাবে তুমি। শিক্ষার ব্যাপারটা সেই সময় ভীষন আলাগা মনে হবে। মনে হবে এই বিশ্বের তাবৎ সব ব্যাপারগুলি কেমন ফল্কা। সব, সব হালকা ভেসে বেড়ায়।

ব্যক্তি ‘আমি’র সঙ্গে অন্তরের আমি’র দ্বন্দ্ব বাধিয়ে দিয়ে, দূরে দাঁড়িয়ে কখনো দেখেছ কি? ব্যাপারটা অনুভূতি সাপেক্ষ। যদি কখনো তোমার জীবনে এ রকম কোন ঘটনা ঘটে; তাহলে দেখবে, এর থেকে তুমি যা পাবে, তাই’ই হবে তোমার সারা জীবনের পাথেয়।

এক নিদারুন যন্ত্রনা। দুর্বিষহ জ্বালা। আপন মনে আমার অন্তরের অন্তরতম প্রদেশে খেলা করে চলেছে। শত চেষ্টা করেও তার থেকে দূরে সরে থাকতে পারি না। যখন চেষ্টা করেও তার থেকে দূরে সরে থাকতে পারি না। যখন একাথাকি, নিতান্তই একা। এককাত্ব কুয়াশার মত আমার চারপাশে নিশ্ছিদ্র ব্যুহ রচনা করে। দম আটকে আসে। মনে হয় শত কষ্টের ধন আমার ‘প্রান’ এই বুঝি যায় যায়। হাত বাড়িয়ে যাকে আঁকড়ে ধরতে চাই, মরিচিকার মতো সে পেছনে সরে যায়। এর হাত থেকে কি ভাবে নিস্তার পাওয়া যায়?

We are in reach-we are in reach-and we must find that out of a new chapter of life a new code of life. এই জন্য কি আমার এত যন্ত্রনা। যদি তাই হয়, তাহলে সেই’ই হবে আমার পরম প্রাপ্তি। দর্শনের ভাষায় যাকে বলে Sumumbonum বা Highest good.

আমি তার সন্ধানে সারাজীবন ক্ষ্যাপামো করে পরশ পাথর খুঁজে বেড়াব। শুদ্ধ পরিশীলিত কি ভাবে হওয়া যায় তার মন্ত্র তোমার জানা আছে। আমি করুন মিনতি জানাই তোমার কাছে। পারলে আমাকে লিখে পাঠিও। একবার শেষ চেষ্টা করে দেখব।

হিসেব করে যখন’ই চলতে শিখলাম, বেহিসাবি হওয়ার দায়টা তখনই আমার ওপর চরম ভাবে আঘাত হেনেছে। দিসেহারা হয়ে কখন বেহিসাবী হয়ে পড়েছি নিজের অজান্তে, তা বুঝতে পারি না। যাই হোক সাফাই গেয়ে নিজের ভুলটুকু সুন্দর ভাবে উপস্থাপন করা যায়। দোষ ঢাকা যায় না। যদি ঘটে নিজের বিবেকের কাছে আমি চরম বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে থাকব। এর থেকে বড় শাস্তি পৃথিবীতে কি আছে, বলতে পার। টাকা-পয়সা ঘর-বাড়ি, যশ-খ্যাতি-প্রতিপত্তি, স্ত্রী-ছেলে-মেয়ে, একটা নিটোল সংসার। সব-সব-সব সবকিছুর প্রয়োজন আছে, মানি। কিন্তু ! এর বাইরেও একটা কিছু আছে। সে আমার সবচেয়ে আপনজন। আমায় কখনো কাঁদায়, কখনো হাঁসায়, কখনো দুঃখ দেয়, কখনো আনন্দ। আমি তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করি মনে হয় I am a Papet.

মাঝে মাঝে মনে হয় রক্তকরবীর সেই রাজার মতো সব কিছুকে ভেঙ্গে-চুরে দুমড়ে-পুড়িয়ে ফেলি। সেই ধ্বংসের মধ্যে দিয়ে নিজেকে শুদ্ধ- পরিক্ষীলিত করে তোমায় সামনে এসে হাজির হই। তুমি অবাক চোখে আমার দিকে তাকাবে। চিনি-চিনি করেও চিন্তে পারবে না। কখনো মিটি মিটি হাসবে আমার জীবনে এক হয়ে যাবে। দারুন মজা হবে। সেই সময়টা আমার জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিরদিনের জন্য রয়ে যাবে। বলতে পারো মানুষের জীবনে চরম সত্য কি? কি নিয়ে মানুষ বেঁচে থাকে? মানুষের জীবনে বেঁচে থাকার রসদ কি? আমি জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে প্রশ্নটা করেছিলেন। প্রথম প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন ‘মৃত্যু’। দ্বিতীয় প্রশ্নের উত্তর একটু ভেবে বলছিলেন ‘ভালোবাসা’। চতুর্থ প্রশ্নের লোভ সংবরন করতে না পেরে বলেছিলেন, মানুষের জীবনে চরম মিথ্যে কি? একটু হেসে উত্তর দিলেন, ‘বেঁচেথাকা’।

ভাবতে পারো, অত্যন্ত স্বাভাবিক নিতান্তই সাধারন ভাবে তিনি আমাকে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। মানুষটাকে কাছ থেকে দেখার ইচ্ছে ছিল বহুদিন থেকে। সময় অথবা সুযোগ দু’এর কোনটাই সম্ভব হয়ে ওঠে নি। চাইলেই পাব তারও সম্ভবনা খুবই ক্ষীন। তবে আরো কয়েকটা প্রশ্ন মনে মনে তৈরী করে, একদিন সময় এবং সুযোগ বুঝে তাঁর কাছে হাজির হলাম। আমার কপালটা চিরকালই খারপ। ও-মা গিয়ে দেখি তাঁর পরলোক প্রপ্তি ঘটেছে।

যাই হোক প্রশ্ন গুলি মন থেকে হারিয়ে যেতে দিই নি। সযত্নে প্রত্যেক দিনই তার সঙ্গে আপন মনে খেলা করেছি। যদিও দর্শক-স্রোতা আমি নিজে। তোমাকে আমার অভিব্যক্তিটা বোঝাবার চেষ্টা করেছি। দয়া করে আমায় পাগল বলো না।

মানুষের জীবনে চরম সত্য হলো ‘মৃত্যু’। এই সত্য বিভিন্নমানুষের জীবনে বিভিন্ন ভাবে অধিকার করে। এতে আমাদের কারুর কোন হাত নেই । ‘ঘটনা’ কখনো ‘অঘটন’ কখনো ‘দুর্ঘটনা’ আবার ঘটনা, ঘটনা হয়েই থাকতে পারে। থাকে যায়ও।

ট্রেনে কাটা পড়ে মৃত্যু, আগুনে পুড়ে মৃত্যু, স্ট্রোকে মৃত্যু, রোগে ভুগে মৃত্যু। কোন মৃত্যুটা সবচেয়ে বেশি তৃপ্তি দায়ক বলতে পারো? প্রথমেই আমি তোমার কাছে সাফাই গেয়ে রেখেছি। আমায় পাগল বল ক্ষতি নেই। তবে এ ক্ষেত্রে বলোনা। বড় জানতে ইচ্ছে করে। ব্যাকুল ভাবে পেতে ইচ্ছে করে। এ তৃষ্ণাটা আমার বরাবরের।

আমার মনে হয় কি জানো? সব মৃত্যুই যন্ত্রনার। যন্ত্রনার করাল গ্রাস থেকে কোন মৃত্যুরই নিস্তার নেই। যন্ত্রনা মৃত্যুকে তার সবকিছু দিয়ে ভালোবেসেছে বসেই এত আপন হতে পেরেছে। আমার মনে হয় কি জানো অস্বাভাবিক মৃত্যুর যন্ত্রনা যত কম। স্বাভাবিক মৃত্যুর যন্ত্রনা তার থেকে শতগুন বেশি। যে মৃত্যুর যন্ত্রনা সবচেয়ে কম তাই ভালো। সবাই ইতো যন্ত্রনার হাত থেকে মুক্তি পেতে চায়।

এ ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। এ প্রশ্ন সম্পূর্ন আমার ব্যক্তিগত। আমার মনে হয়, অস্বাভাবিক মৃত্যুর থেকে স্বাভাবিক মৃত্যু শ্রেয়। কারন, অস্বাভাবিক মৃত্যুতে মৃতের শরীর এক কিম্ভূত-কিমাকার রূপ নেয়। সেই মৃত্যুর যারা দর্শক তাদের মনের পরিস্থিতির দায় ভার কার? (চলবে)

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev