| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কালনায় তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের উদ্যোগে প্রথম বইমেলা : আনন্দগোপাল হালদার

Reporter
আনন্দ হালদার / ৭৭৮ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

বিদ্যার দেবী সরস্বতী, এই পুজোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এইবছর কালনার তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের মাঠে বইমেলার আয়োজন করেছেন পরিচালন সমিতির সভাপতি প্রণব রায় মহাশয়। তাঁর মস্তিষ্কপ্রসূত গভীর ও সুদূরপ্রসারী চিন্তাভাবনার ফলস্বরূপ কালনা অঞ্চলের ছাত্রছাত্রী থেকে আপামর গ্রামবাসী নতুন করে কালনার আর এক মার্জিত রূপ দেখতে পেল।

এই পুজোয় সারা বাংলা যেখানে ডিজে বাজিয়ে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে হাঁটছে, ঠিক সেই মুহূর্তে প্রণববাবু দৃঢ় প্রত্যয়ে একাকী দাঁড়িয়ে গেলেন বই সম্বল করে প্রায় নির্জন মাঠে। এবং জ্ঞানবৃক্ষের যে-বীজ তিনি রোপন করে দিলেন আগামী প্রজন্ম তার সুফল ভোগ করবে নিঃসন্দেহে। মাঠে নেমে মুঠোফোনে মুঠো ভরতি হাতেও তিনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন একটি বই তুলে দেওয়ার। বাচ্চাদের উৎসাহিত করার পাশাপাশি গ্রামের এবং গ্রামান্তরের মানুষকেও বিভিন্ন রকমভাবে বইমুখী করে তোলার প্রচেষ্টায় সদা সচেষ্ট থেকেছেন।

তাঁর এই সম্পৃক্তি মুগ্ধ করছে প্রকাশনা সংস্থার কর্ণধার ও বিক্রেতাদেরও। বই যে নিঃস্বার্থ অক্ষয় বন্ধু প্রণববাবু সেকথাও স্বরণ করিয়েছেন বারবার।

১৬ ফেব্রুয়ারি, ২০২৪ উদ্বোধন হয়েছে এই বইমেলার, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধন করেছেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার। এ ছাড়াও অন্যান্য বিদগ্ধজন তাঁদের মূল্যবান মতামত দিয়ে সমৃদ্ধ করেছেন এই মেলাকে। তিনদিনের এই মেলায় কলকাতা ও স্থানীয় এলাকার গুরুত্বপূর্ণ প্রকাশনা সংস্থা তাদের বিপুল বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে এখানে। অক্ষরযাত্রা প্রকাশন, কলাবতী মুদ্রা, জাগোবাংলা, পরিচয় প্রকাশনী, জ্ঞান প্রকাশন, অভিজয় প্রকাশনী ইত্যাদি ছোট বড়ো ২৫টি দোকান তাদের সাধ্যমতো ছাড় দিয়ে পাঠক তৈরির কাজে মগ্ন থেকেছে।

সব মিলিয়ে ‘নাকছাবিটি হারিয়ে’ যাওয়া মাঠের মাঝে জীবন খোঁজার এই চেষ্টা সার্বিকভাবেই সফল বলে মনে করি।

আপনার মতামত লিখুন :

One response to “কালনায় তেহাট্টা সদানন্দ মহাবিদ্যালয়ের উদ্যোগে প্রথম বইমেলা : আনন্দগোপাল হালদার”

  1. শোভন ভট্টাচার্য says:

    খুব সুন্দর প্রতিবেদন। মেলার সাফল্য কামনা করি।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev