| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পারস্যে হুমায়ুন : সুকুমার রায়, (৯ম কিস্তি) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

Reporter
বিশ্বেন্দু নন্দ / ২৪৯ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২১ আগস্ট, ২০২৩

তৃতীয় অধ্যায়

হেরাট থেকে সাফাভি দরবারে

৩। হুমায়ুন জাম শহরে পৌঁছলেন

মশদের উদ্দেশ্যে রওনা হয়ে কিছু দিনের মধ্যেই হুমায়ুন জামে পৌঁছলেন। সিস্তানের প্রশাসক আহমদ সুলতান শামলু এত দিন ধরে হুমায়ুনের সঙ্গে ছিলেন, তিনি এবারে হুমায়ুনের সঙ্গ ত্যাগ করে নিজের রাজ্যে ফিরে গেলেন। হুমায়ুন জামে পৌঁছলেন ৫ মহরম ৯৫১, ২৯ মার্চ ১৫৪৪-এ। বেভারেজ বলছেন আবুলফজলের ৫ জিলহজ্জ্ব ৯৫০ ২৯ ফেব্রুয়ারি ১৫৪৪টি ভুল ৫ মহরমই ঠিক তারিখ। তিনি মার্চের চতুর্থ সপ্তাহ পর্যন্ত নওরোজ উৎসবে যেহেতু ব্যস্ত ছিলেন, তাঁর পক্ষে জিলহজ্জ্ব মাসের শুরুতে হেরাট ছাড়ার সম্ভাবনা ছিল খুবই কম [২]। জামে হুমায়ুন শাহ কাশিমইআনোয়ারের মাজারে গেলেন, উপাসনা করলেন [৩]। আহমদুলজামির মাজারে আমীর তৈমুরও মাথা ঠেকাতে এসেছিলেন। আমরা জানি আমীর তৈমুর হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগম আর মা, পাদিশা বেগম মাহাম বেগমেরও পূর্বজ ছিলেন। হুমায়ুন নিজের হাতে আহমদুলজামির মাজারে বসে কবিতা লিখেছেন। মসিরইরহিমির লেখক আবদুল বাকি ১০২০ আলহজ্জ্ব, ১৬১১য় মাজারে হুমায়ুনের লেখা কবিতাটি পড়েন। কিন্তু বইটি লেখার সময় কবিতাটি যেহেতু তাঁর স্মৃতিতে ছিল না, তিনি হুমায়ুনের নামের সঙ্গে যুক্ত কয়েকটা মনে থাকা শব্দ আর শেষ স্তবকটা উল্লেখ করেছিলেনমাত্র যা পরে আমরা রয়াল এশিয়াটিক সোসাইটির পত্রিকার ১৮৯৭-এর এন [নরবার্ট] এলিয়াসের কাজে দেখি [৪]। আবদুল বাকি বলছেন বৈরাম বেগও মাজারে কবিতা লিখেছেন। তিনি বলছেন রাজধানীর রাস্তায় যাওয়ার পথে হুমায়ুন কবিতাটি লেখেন। তারিখ লিখছেন ১৪ শাওয়াল ৯৫১ ২৯ ডিসেম্বর ১৫৪৪। কিন্তু আমরা আগেই দেখিয়েছি এই তারিখটা ঠিক হতে পারে না। হয় মাজারে হুমায়ুনের লেখা তারিখ ভুল না হয় বেভারেজের বক্তব্য ঠিক, হুমায়ুন জামে আবার ৯ মাস পরে দ্বিতীয়বার যান।

৪। মশদে হুমায়ুন

কয়েক দিন জামে কাটিয়ে ১৫ মহরম ৯৫১, ৮ এপ্রিল ১৫৪৪ হুমায়ুন মশদে পৌঁছন। শহরের সীমান্তের কাছাকাছি আসা মাত্রই বহু গণ্যমান্য ব্যক্তি দুই তিন লগ এগিয়ে এসে তাঁকে রাজকীয় সম্বর্ধনা জানান। মশদের প্রশাসক শাহ কুলি সুলতান ইসতাজু সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন [২]। শহরে তাঁকে রাজকীয় প্রাসাদ চাহার বাগে রাখা হল, তাঁর সঙ্গীদের উপযুক্ত বাসস্থান দেওয়া হল। জৌহর বলছেন মশদে হুমায়ুন চল্লিশ দিন কাটান [৩]। প্রায়শই তিনি ইমাম রিজার [৪] সমাধিতে যেতেন, সারা রাত উপাসনায় কাটাতেন এবং ইমাম আর অন্যান্য কর্মচারীকে মনভরানো উপহার দিতেন [৫]। শোনা যায় সন্তের প্রতি শ্রদ্ধায় মাজারের দরজায় শাহী ধনুক ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সম্রাট হুমায়ুন। মশদেই তিনি কাজভিনের দিকে যাওয়ার নির্দেশের চিঠি পেলেন শাহের দরবার থেকে [৬]।

৫। মশদ থেকে কিলা দার্স

জৌহর বলছেন মশদে চল্লিশ দিন কাটিয়ে হুমায়ুন ২৬ সফর ৯৫১, ১৯ মে ১৫৪৪-এ নিশাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান মুঘল দল নিয়ে [৭]। নিশাপুর শহরের প্রশাসক তাকে যথাযোগ্য সমাদর দেখালেন। সেখানে তিনি প্রখ্যাত ফিরোজা খনি দেখতে যান [৮]। নিশাপুরে কয়েক দিন থেকে তিনি সাবজাওয়ারের দিকে রওনা হলেন কুদর্শন পাহাড়ি রাস্তা পেরিয়ে বহু পরিশ্রমে রাস্তা চলতে হচ্ছিল। ছ’দিনের মাথায় সাবজাওয়ারে পৌঁছলেন [৯]। জৌহর বলছেন সম্রাট সেখানে চল্লিশ দিন বাস করবেন [১০]। সবজাওয়ারের প্রশাসক শামসুদ্দিন আলি সুলতানের আত্মীয় আমীর বারকার সঙ্গে হুমায়ুনের বহুকালের অন্তরঙ্গতা ছিল। সেই কারনেই হয়ত সেখানে হুমায়ুন একটু বেশিই দিন থাকার সিদ্ধান্ত নিলেন [১১]। হুমায়ুনের সম্মানে সবজাওয়ারের প্রশাসক রাজকীয় ভোজ আর সম্মাননার আয়োজন করেন — খুরাসানের সোনার কাজ করা হাজার পেয়ালায় পনীয় দেওয়া হল। আমরা জানি না নিশাপুরে তিনি ক’দিন ছিলেন [১]। যদি ধরেই নি তিনি সেখানে ৬ দিন থেকেছেন, তাহলে হুমায়ুন সবজাওয়ার ছেড়েছেন ২৪ রবিউসসানি ৯৫১, ১৫ জুলাই ১৫৪৪। মনে হয় না হুমায়ুন নিশাপুরে বেশি দিন থেকেছেন, তাহলে জৌহর উল্লেখ করতেন। জৌহর বহু ব্যতিক্রমী বিষয় উল্লেখ করেছেন।

সবজাওয়ার ছেড়ে শাহী দল সম্রাটের সঙ্গে চলল সুফিয়াবাদের দিকে। আবুলফজল এবং হুমায়ুনেরর সঙ্গী ঐতিহাসিকেরা বলেছেন দামাঘান আর বিস্তাম পেরিয়ে দল পৌঁছল সুফিয়াবাদে। কিন্তু বেভারজের যুক্তি, শামনান আর বিস্তামের থেকে আরও পূর্ব দিকে সুফিয়াবাদের অবস্থান তাই হুমায়ুন শামনান আর বিস্তামের আগেই সুফিয়াবাদে পৌঁছেছেন। সুফিয়াবাদে গিয়েছেন হয় সবজাওয়ার হয়ে না হয় নিশাপুর হয়ে। মনে হয় যেহেতু সুফিয়াবাদ সবজাওয়ারের কাছে, তিনি নিশাপুর নয়, সবজাওয়ার থেকেই সুফিয়াবাদ গিয়েছেন [৩]। তারিখ-ই-ইব্রাহিমি বলছে হুমায়ুন সুফিয়াবাদে পৌঁছন ৯৫১-র রবিউসসানি মাসের শেষে সপ্তাহে অর্থাৎ ১৫৪৪-এর মার্চের তৃতীয় সপ্তাহে এবং আমরা যে সময়ক্রম তৈরি করছি, সময়টা তার যাত্রা পথের সঙ্গে খাপ খেয়ে যাচ্ছে [৪]।

সুফিয়াবাদ থেকে মুঘল দল দামাঘানে পৌঁছলে হুমায়ুন অত্যাশ্চর্য ঝরণা দেখে দুদিনের মধ্যে বিস্তামে পৌঁছলেন। এখানে তিনি শেখ বাজায়িদ বিস্তামির মাজারে গেলেন মাথা ঠেকাতে। বিস্তাম থেকে হুমায়ুনের যাত্রাপথ হল খুরকান, সেখানে তিনি আবদুল হুসেন খুরকানির মাজারে গেলেন, উপাসনা করলেন [৬]। খুরকান থেকে সমনামে পৌঁছে শেখ আলুউদৌলা সমনামির মাজারে শ্রদ্ধা জানালেন [৭]। সমনাম থেকে কাজভিনের মধ্যে বেশ কিছু জায়গায় হুমায়ুন থেমেছেন, সে সব জায়গার নাম ইতিহাসে উল্লেখ করা থাকলেও অধিকাংশ জায়গা আজ চেনা দায়, তাছাড়া খুব একটা বিখ্যাতও নয়। তবুও কয়েকটা উল্লেখ করা গেল — আঘজাওয়ার কেল্লা [১], আলহক ঝরণা [২], মাইমানা কেল্লা [৩], সুক বিলাক [৪] আর দারাস কেল্লা। এগুলোর মধ্যে সুক বিলাক সৌজ বুলাঘ হওয়া সম্ভব — রায় এবং কাজভিনের [৫] মধ্যবিন্দুতে। দারস, রায়ের [৬] কাছের এলাকা। কবিতায় লেখা হুমায়ুননামায় বলা হয়েছে তিনি কাজভিনে গিয়েছেন সাভা হয়ে – কিন্তু অন্য কোনও উপাখ্যানে সাভার নাম উল্লেখ করা হয় নি। (চলবে)

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev