| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাম থেকে রাম : শৌনক দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরু নানকের দর্শন — একেশ্বরবাদ, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ : যশোবন্ত রায় উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পুণ্যভূমি ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গর কাহিনী ও মাহাত্ম্য (আজ পরল্যাং বৈজনাথঞ্চ জ্যোতির্লিঙ্গ) : রিঙ্কি সামন্ত

Reporter
রিঙ্কি সামন্ত / ১৪২৯ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বৈজনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হলো শিবের বারোটি পবিত্রতম জ্যোতির্লিঙ্গের মধ্যে পঞ্চম জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান নিয়ে অনেক মতান্তর আছে।

শিবপুরাণের কোটিরুদ্র সংহিতার শ্লোক অনুযায়ী (অধ্যায় ১। ২১-২৪।) বৈদ্যনাথং চিতাভূমৌ অর্থ্যৎ বৈদ্যনাথ মন্দির ‘চিদভূমি’ (বৈদ্যনাথের প্রাচীন নাম) তে অবস্থিত। আবার আরেকটি স্থানে উল্লেখ আছে “পারল্যং বৈদ্যনাথম্” অর্থাৎ বৈদ্যনাথ পারলিতে অবস্থিত। মূলত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ-এর প্রকৃত অবস্থানের দাবীদার তিনটি স্থান —

১) ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ মন্দির

২) মহারাষ্ট্রের বিড জেলার পারলি বৈজনাথ

৩) বৈজনাথ মন্দির হিমাচল প্রদেশ

দেওঘরের বৈদ্যনাথ মন্দির—

শিবপুরাণের কাহিনী অনুযায়ী ত্রেতাযুগের লঙ্কেশ্বর রাবণ ছিলেন শিবের পরম ভক্ত। তাঁর রাজ্য লঙ্কাকে স্বয়ংসম্পূর্ণ এবং সকল শত্রুর হাত থেকে মুক্ত করতে, প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডের সামনে ঊর্ধ্বপদ হেঁটমুন্ড হয়ে এক পক্ষকাল আরাধনা করে নয়টি মাথা অর্ঘ্য হিসেবে নিবেদন করেন শঙ্করের শ্রীচরণপদ্মে। রাবণের তপস্যায় তৃপ্ত দেবাদিদেব নয়টি মাথা আবার তিনি নিজে হাতে জুড়ে দিলেন ভক্তের দেহে। এবং আশীর্বাদ স্বরূপ নিজের একটি জ্যোতির্লিঙ্গ রাবণের হাতে দিয়ে বললেন, ‘যেখানে আমাকে প্রতিষ্ঠা করতে চাও সেখানের মাটিতে রাখবে কারণ ভুমি স্পর্শ করা মাত্র জ্যোতির্লিঙ্গ হয়ে যায় অনাদিলিঙ্গ।’

রাবণ খুশি হয়ে সেই লিঙ্গ মাথায় নিয়ে ঝাড়খণ্ডের হরিতকি বনের মধ্যে দিয়ে লঙ্কায় চললেন। এদিকে মহাদেবের বদান্যতায় বিচলিত দেবতারা স্বর্গচ্যুত হওয়ার ভয়ে ছুটলেন বিপদভঞ্জন নারায়ণের কাছে। সমস্ত ঘটনা শুনে নারায়ণের নির্দেশে জলাধিপতি বরুণদেবকে প্রবেশ করালেন রাবণের পেটে এবং দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে (মতান্তরে নারায়ণ) চললেন রাবণের পিছু পিছু।

স্বাভাবিক নিয়মেই বরুণদেবের বেগ সহ্য করতে পারলেন না রাবণ। পিছনে ফিরে দেখলেন ব্রাহ্মণকে। তার হাতেই জ্যোতির্লিঙ্গ তুলে দিয়ে খানিক অপেক্ষা করতে বললেন এবং একই সঙ্গে বললেন লিঙ্গটিকে যেন মাটিতে না রাখেন। রাবণ বসলেন তো বসলেনই, বরুণের ধারা আর শেষই হয় না — সৃষ্টি হলো কর্মনাশা নদী। এরই মধ্যে নারায়ণ অন্তর্ধান হলেন জ্যোতির্লিঙ্গ মাটিতে রেখে বরুণের ধারাও বন্ধ হল। রাবণ ফিরে এসে দেখলেন ব্রাহ্মণ নেই জ্যোতির্লিঙ্গ মাটিতে প্রোথিত। লিঙ্গকে তোলার চেষ্টা ব্যর্থ হলে ক্রুদ্ধ রাবণ হাতের থাবা মারলেন শিবলিঙ্গের মাথায়, রয়ে গেল পাঁচটি আঙুলের ছাপ অনন্তকালের জন্য অচল রইল মহালিঙ্গ। লিঙ্গ পরিচিত হলেন রাবণেশ্বর নামে। কিন্তু শিবের নামের সঙ্গে রাবনের নাম জড়িয়ে রাখতে নারাজ হলেন দেবতারা।

বৈদ্যশ্রেষ্ঠ মহাদেবের স্পর্শে ৯টি কাটা মুন্ড জোড়া লেগেছিল রাবণের, তাই দেবতারা বৈদরাজ শিবের নাম দিলেন বৈদ্যনাথ।

বৈদ্যনাথ ধামের সরকারি নাম দেওঘর। কলকাতা থেকে দূরত্ব মাত্র ৩২৯ কিলোমিটার। বিশাল গোলাকার কারুকার্যমন্ডিত মন্দিরটির উচ্চতা প্রায় ৭২ ফুট, সম্রাট আকবরের রাজত্বকালে নির্মিত হয় মন্দিরটি। ১৫৯৬ খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ করেন গিধৌর রাজবংশের প্রতিষ্ঠাতা পূরণমল ।

এক দরজার মন্দির। গর্ভমন্দিরের চাতালে সামান্য গর্তের মধ্যেই জ্যোতির্লিঙ্গ অবস্থান। আজও হাত দিলে স্পষ্ট করে বোঝা যায় রাবণের আঘাত করা পাঁচ আঙুলের দাগ। এই মন্দিরে ত্রিশূলের পরিবর্তে চূড়ায় পঞ্চশূল স্থাপিত। এটি সুরক্ষা কবচের প্রতীক মনে করা হয়।

সতীর ৫১ শাক্ত পীঠের একটি বৈদ্যনাথ ধাম। সতীর হৃদয় এখানে পড়েছিল। গৌরী মন্দিরটি শাক্তপীঠ। বৈদ্যনাথ মন্দির প্রাঙ্গনের বাইরে দুটি জলাশয় রয়েছে। একটি খনন করান পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, অপরটি আকবর বাদশার সেনাপতি মানসিংহ। এটি মানসর নামে পরিচিত।

মহারাষ্ট্রের বিড জেলার পারলি বৈজনাথ:

মহারাষ্ট্রিয়দের মতে পারলির বৈদ্যনাথ আসল জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের বীড জেলায় অবস্থিত। প্রাচীন নাম বৈজয়ন্তী ক্ষেত্র, ১৩ কিলোমিটার বিস্তৃত সুসজ্জিত শহর। শহর যেখানে শেষ হচ্ছে সেখানে মেরুপর্বতের গায়ে বৈজনাথের বিশাল মন্দির। এটি একটি প্রসিদ্ধ স্বাস্থ্যনিবাসও। সুবিশাল মন্দিরের সিঁড়িতে ওঠার মুখেই বিশাল প্রস্তরখন্ডের ধনমনাদেবী সকলের দৃষ্টি আকর্ষণ করেন, এরপর শনি মন্দির, এর উপরিভাগই শংকরাচার্যের মন্দির। এরপর সিংহ দরজা, যা দিবারাত্র খোলা থাকে। দরজা পার হলেই মন্দির প্রাঙ্গণের বিশাল চত্বর। এই মন্দিরের সংস্কার করেন অহল্যাবাই। মন্দিরের অভ্যন্তরে বিশাল নন্দীমূর্তির সামনে সেই বিশালাকার জ্যোতির্লিঙ্গ। এখানকার পুজোর পরিবেশ এবং ভোরের মঙ্গলারতির পর সহস্রধারার স্নানটি দেখার মত।

এখানে জ্যোতির্লিঙ্গ স্থাপনের একটি কাহিনী প্রচলিত আছে। গোদাবরী নদীর অববাহিকায় সৃষ্টির আদিযুগে ছিল নাগরাজ বাসুকির নগরী। সমুদ্র মন্থন কালে এই নাগরাজ বাসুকিকেই দেবতারা মন্থনের দড়ি হিসেবে ব্যবহার করেছিলেন। মন্থন শেষ হলে মন্দার পর্বতের ঘর্ষণে বাসুকির শরীরে হাড়গোড় আর কিছু অবশিষ্ট রইলনা। দেবতারা আর অসুর মিলে যখন অমৃতকুম্ভ নিয়ে মারামারি করছিলো তখন বাসুকিকে দেখার জন্য এগিয়ে আসেন স্বয়ং মহাদেব। সম্পূর্ণ সুস্থ করে শিব যখন বিদায় চাইলেন তখন নাগরাজ তাঁকে প্রার্থনা করেন তার সুরম্য প্রাসাদে চিরাবস্থানের জন্য। শিব তখন কৈলাস থেকে তাঁর জ্যোতির্লিঙ্গ আনিয়ে নাগরাজকে দিলেন প্রতিষ্ঠার জন্য।

শুধু সমস্যা বাধলো জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠার ব্যাপারে। নাগরাজের দুই কন্যা পার্বনী ও পারালি গোদাবরীর দুই তীরে পৃথক দুই প্রাসাদে থাকতেন। এবং দুজনই আবদার করলেন জ্যোতির্লিঙ্গ তাদের প্রাসাদে স্থাপনের। নিরুপায় শিব তখন আরও একটি জ্যোতির্লিঙ্গ উপহার দিলেন নাগরাজকে। দুই জ্যোতিলিঙ্গ স্থাপিত হল দুই প্রাসাদে। শিব হলেন বৈদ্যশ্রেষ্ঠ তাই এই দুই জ্যোতির্লিঙ্গের নাম হল বৈদ্যনাথ। দুই বোনের হাত থেকেই পূজাগ্রহণ করেন মহাদেব। এমনকি পুজাপূর্বে পার্বনীর স্নানের জন্য অমরলোকের পবিত্র জলকে নাগনাথ মন্দিরের পাশে পূর্ণানদী রূপে প্রবাহিত করালেন। নদীটি মিশেছে গোদাবরীতে, তাই এই জ্যোতির্লিঙ্গের অপর নাম ‘অমরোদক নাগনাথ।’

এদিকে নাগরাজ্যের জনপদ ক্রমশ বাড়তে থাকায় নাগরাজ বাসুকি ঠিক করলেন অমাবস্যার দিন সপরিবারে তিনি পাতালে প্রবেশ করবেন। কিন্তু জ্যোতির্লিঙ্গের পুজো করবে কে? সেই ভেবেই পারালি আকুল কান্নায় ভেঙে পড়লেন। শিব চতুর্দশীর দিন মহাদেব স্বয়ং এক নিশাদের বেশ নিয়ে জ্যোতির্লিঙ্গের গায়ে ঠেস দিয়ে বসে রইলেন। তাকে সরাতে পারালি ছুটে আসতেই মহাদেব ছল করে বললেন — ‘তুমি আমাকে হাত ধরে সরিয়ে দাও।’

পারালি যেই নিষাদের হাত ধরলো, নিষাদরূপী মহাদেব তাকে পরমাদরে বুকে টেনে নিলেন। এবং সঙ্গে সঙ্গেই নিষাদরূপী মহাদেব ষাঁড় ও নাগরাজ দুহিতা পারালি জ্যোতির্লিঙ্গে মিলিয়ে গেলেন। সেই থেকেই প্রতি শিবরাত্রিতে পারলিতে এক মহামেলা বসে। মন্দিরের পিছনেই বৈজনাথের একটি বিশাল কুন্ড আছে নাম ‘হর হর তালাও।’

বৈজনাথ মন্দির হিমাচল প্রদেশ :

হিমালয়ের ধৌলাধর পর্বতমালার পটভূমিতে হিমাচল প্রদেশের বৈজনাথ মন্দিরটি মধ্যযুগীয় হিন্দু স্থাপত্যের এক অনন্য নিদর্শন। বহু দুরদূরান্ত থেকে রোগীরা আসে এই মন্দিরে সুস্থতার আশায়। পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এই মন্দির অসংখ্যবার শক্তিশালী ভূমিকম্পের আঘাত সহ্য করেছে। ভগবান শিব এখানে চিকিৎসকদের আরাধ্য দেবতা। বৈদ্যনাথ থেকে তাই বৈজনাথ।

প্রায় ৮০০ বছরের পুরাতন মন্দিরের দুটি শিলালিপি পাওয়া গেছে, যার নাম বৈজনাথ প্রশস্তি। শিলালিপি থেকে জানা যায়, পরম শিব ভক্ত দুই ধনী ব্যবসায়ী আহু ও মন্যুকা ১২০৪ সালে এই মন্দির নির্মাণ করেন। এখানে বেশ কিছু প্রস্তর লিপি আছে যার দুর্বোধ্য ভাষা উদ্ধার করা এখনো সম্ভব হয়নি।

ভারতের নাগরা ঘরানায় তৈরি বিভিন্ন ধরনের ফুল পাতার কারুকাজ করা বৈজনাথ মন্দির প্রায় ৮০ ফুট উঁচু। এই মন্দিরে রাম সীতার বিবাহ দৃশ্য খোদাই করা আছে। এছাড়াও গণেশ, হনুমান-সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। ভগবান শিবের বাহন নন্দীর একটি বড় বিগ্রহ আছে। বর্তমানে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া।।

আপনার মতামত লিখুন :

4 responses to “পুণ্যভূমি ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গর কাহিনী ও মাহাত্ম্য (আজ পরল্যাং বৈজনাথঞ্চ জ্যোতির্লিঙ্গ) : রিঙ্কি সামন্ত”

  1. Debdas sarkar says:

    Anek kichu jante parlam tomar subade amra.26 th July 2023 deoghara darsan kore Alam kintu tomar kach prakrita tatha. palam.anek anek dhanyabad tomake

  2. Pallab dey says:

    অসাধারণ লেখনী

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev