| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাম থেকে রাম : শৌনক দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরু নানকের দর্শন — একেশ্বরবাদ, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ : যশোবন্ত রায় উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বাগর্থ সংশ্লেষ — শব্দের অভিধানবহির্ভূত ব্যুৎপত্তি নির্ণয় (দশম কিস্তি) : অসিত দাস

Reporter
অসিত দাস / ৫৪৮ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদা। এহেন বুদ্ধিদীপ্ত চরিত্রের নাম ফেলু কেন হল, তার ব্যাখ্যা কেউ দেননি। সত্যজিৎ রায় নিজেও নামটি নিয়ে আমাদের কিছু জানাননি।

ফেলুদা বাংলা সাহিত্যের এক স্বঘোষিত প্রাইভেট ডিটেকটিভ। তাঁর ভালো নাম প্রদোষচন্দ্র মিত্র, ভিজিটিং কার্ডে লেখা থাকে ‘প্রদোষ সি মিটার’। লালমোহনবাবু ওরফে জটায়ু এই নামের এক সাংঘাতিক অর্থ খুঁজে বের করেছিলেন। প্র তে প্রফেশনাল, দোষ অর্থ ক্রাইম, আর সি হচ্ছে টু-সি, মানে ইনভেস্টিগেট করা। ফেলুদার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি। নিয়মিত ব্যায়াম ও যোগাসন করেন। রীতিমত ভাঁজা চেহারা। দেখতে যেমন সুপুরুষ, তেমনি কাজে-কর্মে আর চিন্তাভাবনায় দারুণ স্মার্ট। মুম্বাইয়ের পরিচালক পুলক ঘোষাল তো ফেলুদাকে সিনেমার হিরোও বানাতে চেয়েছিলেন। ফেলুদা রাজি হননি।

তাঁর নেশা মাত্র দুটি, চারমিনার সিগারেট এবং রহস্যভেদ। আর মাঝে মাঝে খাওয়ার পর খয়ের ছাড়া মিঠে-পান। সবসময় দুটি অস্ত্র থাকে ফেলুদার সঙ্গে — পকেটে পয়েন্ট থ্রি টু কোল্ট রিভলভার, আর মাথায় বিখ্যাত মগজাস্ত্র — যার জুড়ি মেলা ভার। ব্যোমকেশ বক্সীর কথা মাথায় রেখেও এটা বলতে হচ্ছে।

ফেলুদার আছে প্রখর মেধা। স্কুলে দু-বার রিডিং পড়েই পুরো ‘দেবতার গ্রাস’ মুখস্ত করে ফেলেছিলেন। তাসের ম্যাজিক জানেন, জানেন হিপনোটিজম, ভেন্ট্রিলোকুইজম নিয়েও পড়াশোনা আছে। ডান আর বাঁ — দুহাতেই লিখতে পারেন তিনি, সব্যসাচীও বলা যায় তাঁকে। তুখোড় ক্রিকেটার ছিলেন। আর তাঁর জ্ঞানের পরিধি তো হিংসে করার মতো। দুর্বোধ্য দর্শন বলুন, কিংবা সাম্প্রতিক বিশ্বের খবরাখবর — সবই তার নখদর্পণে। কঠিন কঠিন সব বিষয়ে আছে তার দক্ষতা — এটিমোলজি, জিওমেট্রি থেকে শুরু করে গাছ বা কুকুরের জাত শনাক্ত করার মত বায়োলজি-বোটানির জ্ঞান। ফেলুদা ভাল আঁকতে পারেন, গাইতে পারেন। যোগাসন করে বডি ফিট রাখেন। ফেলুদার প্রথম কাহিনীতে তাঁর বয়স সাতাশ। তোপসের তেরো-চোদ্দ। কুশল চক্রবর্তী, সিদ্ধার্থ চ্যাটার্জি ছিলেন সত্যজিতের তোপসে। সন্দীপের তোপসে সাহেব ভট্টাচার্য ইত্যাদি।

সত্যজিৎ রায় নিজে ছিলেন ছ-ফুট তিন। ব্যারিটোন স্বর, শালপ্রাংশু পার্সোনালিটি। পড়াশোনার বহর কল্পনাতীত। খেয়াল করে, তলিয়ে দেখতেন সবকিছু আর চিন্তা-বিশ্লেষণ করতে ভালবাসতেন তিনি। ফেলুদার চরিত্র মানিকবাবু তৈরি করেছেন নিজের আদলেই। ফেলুদার তীক্ষ্ণ মনন, সাথে তোপসের  সরস, ঝরঝরে লেখনী আর লালমোহন বাবুর হিউমার — এই ত্র্যহস্পর্শে যেন সম্পূর্ণ সত্যজিৎ।

ফেলুদা নামটি সত্যজিৎবাবু কেন নিয়েছিলেন, তা তিনি কোথাও বলে যাননি। যে লোক মাত্র দু-বার রিডিং পড়েই দেবতার গ্রাস মুখস্ত করতে পারে, সে আর যাই হোক, পরীক্ষায় ফেল করার বান্দা নয়। সুতরাং ‘পরীক্ষায় অকৃতকার্য’ অর্থে ফেলু ভাবেননি সত্যজিৎ।

যখন সত্যজিৎ চিত্রপরিচালক জীবনের মধ্যগগনে, তখন চিলির কবি পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন (১৯৭১ সাল)। ফরাসি দার্শনিক-লেখক জ্যাক দেরিদাও  তখন লাইমলাইটে চলে এসেছেন। এই নেরুদা-দেরিদা নামের  চক্করে পড়ে কি সত্যজিৎ ফেলুদা নামটি বেছে নিয়েছিলেন? আন্তর্জাতিক স্তরে নামটি গ্রহণযোগ্যতা পাবে আর বাঙালিয়ানাও বজায় থাকবে ভেবে?

নাকি তাঁকে প্রভাবিত করেছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা বা প্রেমেন্দ্র মিত্রর ঘনাদা?

যে কোনও পরীক্ষায় কোনও দিন ফেলই করেনি, তার নাম ফেলুদা রাখা হল কেন? ফেলু নামটি এল কোথা থেকে? বাংলার পাড়ায় পাড়ায় আগেকার দিনে ছেলেদের নাম ফেলারাম, ফেলু আর মেয়েদের নাম ফেলী রাখা হত। তারা হয়তো বুদ্ধিমানই, পরীক্ষাতেও লেটার মার্কস নিয়ে পাস করেছে, কিন্তু নামটি ফেলু। কেউ যে তাদের ফেলে দিয়েছিল জন্মের অব্যবহিত পরে, তারও কোনও তথ্য হাতে নেই। তারা যে ফেলেছড়িয়ে মানুষ হয়, তাও নয়। অনেকেই বেশ গোছান প্রকৃতির, অগোছালো তো নয়ই।

তাহলে, ফেলুদা তথা ফেলু এল কোথা থেকে? হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ, জ্ঞানেন্দ্রমোহন দাসের বাঙ্গালা ভাষার অভিধান, সংসদ বাংলা অভিধান-এ এর উত্তর মিলবে না। মিলবে না রাজশেখর বসুর চলন্তিকাতেও। সুবলচন্দ্র মিত্রর আদর্শ বাঙ্গালা অভিধানেও ফেলু শব্দের অর্থ দেওয়া নেই।

এখানে মুশকিল আসান হতে পারে অধ্যাপক  ক্ষুদিরাম দাশের লেখা ‘সাঁওতালি বাংলা সমশব্দ অভিধান’।

এখানে ‘ফেল’ শব্দের একটি অর্থ, বেশি বয়স অথচ অবিবাহিত। সাঁওতালি ভাষা থেকে শব্দটি বাংলায় এসেছে। মেয়েদের ক্ষেত্রে শব্দটি বেশি প্রযোজ্য। বেশি বয়স পর্যন্ত বিয়ে না হওয়া বা আইবুড়ো মেয়েকে ‘ফেলী’ বলা হয়। আইবুড়ো ছেলেদের ফেলারাম বা ‘ফেলু’ বলে। সত্যজিৎ রায়ের ফেলুদার ক্ষেত্রে এই নামের প্রয়োগ সার্থক। কারণ ফেলুদা চিরকুমার, তাঁর বিয়ে হয়নি। ব্যোমকেশ বক্সীর মতো তাঁর কোনও সত্যবতী নেই।

সত্যজিতের ফেলুদা সিরিজ নারীচরিত্রবর্জিত। এটা নিয়ে অনেকের অভিযোগ আছে। ফেলুদা নামটি কি তাহলে তিনি জেনেশুনেই দিয়েছিলেন?

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev