| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাম থেকে রাম : শৌনক দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরু নানকের দর্শন — একেশ্বরবাদ, মানবতাবাদ ও বিশ্বভ্রাতৃত্বের আদর্শ : যশোবন্ত রায় উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আচাভুয়া — কোথা থেকে এল এই শব্দ : অসিত দাস

Reporter
অসিত দাস / ১৬৪৯ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

কলকাতা বইমেলা তার আচাভুয়া সংস্কৃতি কবেই ত্যাগ করেছে। এখন তা কার্নিভাল বা ফেস্ট। খাদ্য, অখাদ্য সবই সেখানে বিরাজ করছে পাশাপাশি। তবে সবেরই শেষ আছে। বইমেলাও শেষ হল।

ভারতচন্দ্র রায়গুণাকর লিখে গেছেন — ‘শাঁখা, শাড়ি, সিঁদুর, চন্দন, পান গুয়া/ নাহি দেখি, আয়তি কেবল আচাভুয়া৷’

আচাভুয়া কী? ‘আচাভুয়ার বোম্বাচাক’-ই বা কী জিনিস? খায় না মাথায় দেয়! বস্তুত বাংলাভাষার অভিধান প্রণেতাগণও আচাভুয়া ও বোম্বাচাক বোঝাতে নাকানিচোবানি খেয়েছেন৷ সংসদ ও বঙ্গীয় শব্দকোষে আচাভুয়া বলতে কিম্ভূতকিমাকার বা অদ্ভুতদর্শন ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়েছে৷ সংস্কৃত ‘অত্যদ্ভুত’ থেকেই নাকি আসছে আচাভুয়া৷ আবার জ্ঞানেন্দ্রমোহন দাসের অভিধানে সংস্কৃত ‘অসম্ভব’ বা হিন্দি ‘আচাম্ভা’ থেকে আচাভুয়ার উৎপত্তির কথা বলা হয়েছে৷ বস্তুত আচাভুয়া নিয়ে ভাবতে ভাবতে যখন কূলকিনারা পাচ্ছিলাম না, তখন একটি সূত্র পেলাম জ্ঞানেন্দ্রমোহনের অভিধান থেকেই৷ ‘আচাভুয়ার বোম্বাচাক’ বলে যে বাগধারাটি আছে, তার অর্থ হল — সোনার পাথরবাটি বা কাঁঠালের আমসত্ত্ব জাতীয়৷

আচাভুয়ার অনেক রকম উচ্চারণ তথা বানান হয়৷ যথা আচাবুয়া, আচাবুয়ো, আচাভুয়া৷ ‘হুতোম পেঁচার নক্সা’য় লেখা হয়েছে — ‘চুঁচড়োর বারোইয়ারিতে ‘আচাভো’, ‘বোম্বাচাক’ প্রভৃতি সং প্রস্তুত হত৷’ অর্থাৎআচাভো আরও একটি শব্দরূপ৷ অভিধানপ্রণেতাগণ যতই সংস্কৃত পূর্বনামের কথা বলুন না কেন, প্রথম থেকেই আমার মনে হত — ‘আচাভুয়া’ শব্দটি বহিরাগত৷ পর্তুগিজ ও ইংরেজি শব্দ তো আমাদের বাংলা ভাষায় গিজগিজ করছে৷

একটি গল্প-হলেও-সত্যি-মার্কা কাহিনি বলে ফেলা যাক৷ তিনদিন ধরে মনের মধ্যে আচাভুয়া-আচাবুয়া-আচাভো জপতে জপতে ‘ইউসেবিও’ নামটি হঠাৎই মনে চলে এল৷ আমার আদি অকৃত্রিম ফুটবলপ্রেমই হয়তো ইউসেবিও নামক পর্তুগিজ ফুটবলারের নামটি মগজে চালান করল৷ পর্তুগিজ-ফুটবলারের নাম যখন, তখন ইউসেবিও শব্দটি পর্তুগিজ হতেই পারে৷ ‘ইউসেবিও’-র মানে জানতে আমাকে হিমশিম খেয়ে যেতে হল৷ ইন্টারনেটের শরণাপন্ন হওয়া ছাড়া গতি নেই৷ গুগুল সার্চ করে কিছুক্ষণের মধ্যেই অর্থটি খুঁজে বের করা গেল। ‘ইউসেবিও’ শব্দটি একটি স্প্যানিশ-পর্তুগিজ শব্দ, এর মানে ধর্মপ্রাণ সাত্ত্বিক পূজারি বা পাদ্রি৷ এই শব্দটিরও অনেকগুলি কথ্যরূপ আছে৷ তার একটি হল ‘এসেবিও’৷ মগজে ঘুরঘুর করতে থাকা পোকাটা বলল —

ইউসেবিও — এসেবিও — এচেবিও — আচাবুও — আচাবুয়া — আচাভুয়া — এই পথেই শব্দটি এসেছে৷ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত তথা ইন্ডিয়ার ব্যাবসা-বাণিজ্যের ছলে এসে জাঁকিয়ে বসার আগে থেকেই পর্তুগিজরা ভারতের সঙ্গে বাণিজ্যে লিপ্ত ছিল৷ তার সঙ্গে তারা চালাত ধর্মপ্রচার, দাসব্যাবসা, দস্যুবৃত্তি৷ ব্যান্ডেল চার্চ পর্তুগিজদেরই তৈরি৷

বস্তুত পর্তুগিজ পাদ্রি ও পর্তুগিজ জলদস্যুতে গিজগিজ করত চারশে বছর আগেকার বাংলা৷ জলদস্যুরা তখন বঙ্গভূমির ত্রাসবিশেষ৷ ছোটো ছোটো ছেলেমেয়েকে চুরি করে চালান করত নিজদেশে৷ সুন্দরী রমণীদেরও হরণ করে নিয়ে যেত৷ জলদস্যু তথা বোম্বেটে তথা বোম্বাটিয়া শব্দটি আসছে পর্তুগিজ ‘বোম্বার্ডিয়েরো’ শব্দ থেকে৷ বোম্বার্ডিয়েরো থেকে বোম্বাটিয়াক হয়ে বোম্বেটিয়া বা বোম্বেটে শব্দটি এসেছে৷ বোম্বাটিয়াক থেকেই এসেছে বোম্বাচাক শব্দটি৷ অর্থাৎ বোম্বাচাক মানেও জলদস্যু৷ অনেকে বোম্বাচাক মানে ভম্বচক্র বা ধোঁয়ার কুণ্ডলী বোঝেন৷ এটা মোটেই ঠিক না৷ এখন কথাটা হচ্ছে, পাদ্রি তথা ইউসেবিও তথা আচাভুয়াকে অদ্ভুতদর্শন বা কিম্ভূতকিমাকার বলা হচ্ছে কেন? আমার মনে হয়, পাদ্রির অদ্ভুত পোশাকআশাকই চার-পাঁচশো বছর আগেকার অনভ্যস্ত বাঙালির চোখে তাদের অদ্ভুতদর্শন বা কিম্ভূতকিমাকার করে তুলেছিল৷ সনাতন ভারতীয় পোশাকরীতির সঙ্গে পর্তুগিজ পাদ্রির পোশাক যে একেবারেই মেলে না, তা বলাই বাহুল্য৷ যদিও পাদ্রিদের সম্বন্ধে ভালো ধারণাই ছিল তৎকালীন বঙ্গজনের ‘আচাভুয়া বানি’ বলে যে শব্দবন্ধ অভিধানে পাই, তার প্রকৃত অর্থ আচাভুয়া বাণীও হতে পারে৷ কেন-না মিশনারিদের দ্বারা খ্রিস্টধর্মের প্রচার ইংরেজের আগে পর্তুগিজরাই বঙ্গদেশে শুরু করেছিল৷ খ্রিস্টান ডায়ালগ বা ‘আচাভুয়া বাণী’ তখনকার বাংলার নিরক্ষর ও অল্পশিক্ষিত জনগণের কাছে কিছুটা হলেও আদৃত হয়েছিল৷

এখনও বাংলাদেশে খুলনার চালনা বন্দরের কাছে আচাভুয়া নামে একটি গ্রাম আছে৷ এখানকার অধিবাসীরা পেশায় মুচি হলেও নিজেদের ‘ঋষি’ বলে পরিচয় দেয়৷ কয়েকশো বছর আগে তাদের পূর্বপুরুষরা যে ঋষিতুল্য মানুষ ছিল, তা বংশপরম্পরায় তাদের জানা৷ যদিও ধর্মপ্রচারের কাজ ‘ফুরিয়ে’ যাওয়ায় জীবিকার তাগিদে তাদের অন্য কাজ নিতে হয়৷ এখনও এই জনগোষ্ঠী বাংলাদেশে বর্তমান৷ যদিও তাদের সংখ্যা ক্রমশ কমে আসছে৷ ইউসেবিও শব্দটিকে তারা এখন চিনতে পারবে কিনা সন্দেহ৷ ধর্মপ্রাণ সাত্ত্বিক পাদ্রি তথা আচাভুয়া যে কখনও হিংস্র নরহন্তারক জলদস্যু হতে পারে না, তা দিনের আলোর মতো সত্য৷ এইজন্যই সোনার পাথরবাটি বা কাঁঠালের আমসত্ত্বর সঙ্গে সমার্থক ধরা হয় ‘আচাভুয়ার বোম্বাচাক’-কে৷ বস্তুত স্প্যানিশ-পর্তুগিজ শব্দ আচাভুয়া যে ইউসেবিও শব্দজাত তা অদ্যাবধি কেউ ধরতে পারেননি৷ নিখাদ ফুটবলপ্রেমী না হলে আমিও পারতাম না এই রহস্যের কিনারা করতে৷ পর্তুগিজ ফুটবলার ইউসেবিও এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের বিশেষ পছন্দের৷ সিনেমার বঙ্গললনা বিপাশা বসুর ওপর রোনাল্ডোর নজর যে এমনি-এমনি পড়েনি তা পাঁচশো বছরের পর্তুগিজ-বাংলা সম্পর্কই বলে দিচ্ছে৷

সমীর সেনগুপ্ত নামকরা রবীন্দ্রবিশেষজ্ঞ। তিনি ররীন্দ্রনাথের মদ্যপান সংক্রান্ত একটি প্রবন্ধে আচাভুয়া শব্দটি ব্যবহার করেছেন পিউরিটান বা বিশুদ্ধবাদী অর্থে। চন্দ্রিল ভট্টাচার্যের লেখাতেও পেয়েছি আচাভুয়া শব্দটি। সেটাও পিউরিটান অর্থে।

বাংলায় ‘আচাভুয়া’ শব্দটি যেন অন্তঃসলিলা ফল্গুধারার মত। কখনও কখনও জানান দিয়ে যায়।

আপনার মতামত লিখুন :

2 responses to “আচাভুয়া — কোথা থেকে এল এই শব্দ : অসিত দাস”

  1. Nandini Adhikari says:

    খুব ইন্টারেস্টিং বিষয়। ভালো লাগলো অচেনা শব্দের প্রতি এই আলোকপাত।

  2. Asit Kumar Das says:

    অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev