| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

২০২১-এ খুন হয়েছেন ৪৫ জন সাংবাদিক

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৭৫৯ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

সাংবাদিক নিগ্রহের ক্ষেত্রে ভারত, চিন, আমেরিকা সব দেশের সরকারই এক। কোথাও বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট, স্তব্ধ হচ্ছে টুইটার, তথ্য সম্প্রচার আটকাতে ব্যবহৃত হচ্ছে পেগাসাস এর মত সফটওয়্যার আবার কোথাও বা কর্তব্যরত সাংবাদিককে গুলি করে খুন করছে মাফিয়া বা শাসকদল। অতিমারির ভয়াবহতাও এই ছবিটাকে খুব একটা বদলাতে পারেনি। ২০২১ এ পেশাদার কর্তব্য পালন করতে গিয়ে সারা বিশ্বে খুন হয়েছেন ৪৫ জন সাংবাদিক। এছাড়াও নানা ঘটনায় মারা গেছেন আরও ১৮ জন সাংবাদিক, তবে তা পেশাগত কারণে কিনা তা স্পষ্ট নয়। এই সময়কালে কারারুদ্ধ হয়েছেন ২৯৩ জন। সদ্য প্রকাশিত সিপিজি বা কমিটি টু প্রটেক্ট দ্য জার্নালিস্টের বার্ষিক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। ১৯৯১ সাল থেকে প্রকাশিত হচ্ছে এই রিপোর্ট।

দেখা যাচ্ছে মূলত সরকার, শাসকদল বা মাফিয়াদের চক্ষুশূল হওয়ার কারণেই মরতে হচ্ছে সাংবাদিকদের। বেশ কয়েকবছর ধরেই এটাই স্বাভাবিক প্রবণতা। বিহারের বিএনএন নিউজের অবিনাশ ঝা খুন হয়েছেন তার এলাকার মেডিক্যাল মাফিয়াদের স্বরূপ উন্মোচন করার কারণে। অন্যদিকে সুদর্শন টিভির মনীশ কুমার সিং এবং পুলিৎজারজয়ী চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি খুন হয়েছেন আফগানিস্তানের তালিবান জঙ্গিদের হাতে। ক্ষমতার দখল নেওয়ার পর সেখানে জঙ্গিদের সন্ত্রাসের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। ভারতে এ বছর খুন হয়েছেন ৫ জন সাংবাদিক।

সাংবাদিক দমনের ক্ষেত্রে পরপর তিন বছর শীর্ষস্থানে রয়েছে চিন। উহান ভাইরাসের খবর করা মহিলা সাংবাদিককে কারাবন্দী করেছে তারা। সাংবাদিকদের কারাবন্দী করার ক্ষেত্রে এবছরও তারা এক নম্বরে। ফেলে আসা বছরটিতে তারা জেলে পুরেছে ৫০ জন সাংবাদিককে। দ্বিতীয় স্থানে রয়েছে মায়ানমার। ২৬ জন সাংবাদিককে কারারুদ্ধ করেছে তারা। এদের পিছনেই রয়েছে যথাক্রমে ইজিপ্ট, ভিয়েতনাম এবং বেলারুশ। কোভিড নিরূপণে নিজেদের অকৃতকার্যতা ঢাকতে বহু দেশেই সাংবাদিকদের ওপর কোপ পড়েছে শাসকদলের।

আক্রমণ নেমেছে সোশ্যাল মিডিয়ার ওপর। দিল্লির সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলাকালীন সময়ে দমনপীড়ন সহ সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করার অপচেষ্টা করার ঘটনা ঘটেছে ভারতে। পেগাসাস সফটওয়্যার ব্যবহার করার অভিযোগ অনেকটাই বেকায়দায় ফেলে দিয়েছে ভারতের শাসকদলকে। বিশ্বের বহু মানবাধিকার সংস্থা টুইটার সহ তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার গাইডলাইন নিয়ে মোদি সরকারের বিভ্রান্তিমূলক তথ্যের প্রতিবাদ জানিয়েছে। সিপিজির মতে, বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক নিগ্রহ এখন প্রায় রুটিন ঘটনা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev