সিপাহী বিদ্রোহের ক্ষত তখনো পুরোপুরি শুকায়নি, জাতীয়তাবাদের উন্মেষ ঘটা ছিল বহু দূর। ঠিক এমন এক ঘোর অমানিশার সময়ে, ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্মের নয় বছর আগেই এক ঐতিহাসিক গান বাঙালির অন্তরাত্মায় দেশপ্রেমের প্রবল আগুন জ্বালিয়ে দিয়েছিল।সেই গান রচিত হয়েছিল হুগলি জেলার চুঁচুড়ায় গঙ্গার পাড় ঘেঁষে জোড়াঘাটে অবস্থিত সাদা রঙের একতলা একটি বাড়িতে।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ভবনের বৈঠকখানায় […]