সেদিন ছিল ফুলদা’র পৈতে। আমাদের ভাড়াবাড়ির উঠোনে মাটির উনোন পাতা হয়েছে। মস্ত লোহার কড়ায় রান্না চেপেছে। বাড়ি ভর্তি লোকজন। মা খুব ব্যস্ত। এদিক ওদিক ছোটাছুটি, হাঁকাহাঁকি-ডাকাডাকি করছে। যজ্ঞের ধোঁয়ায় সবার চোখ লাল। পৈতে দিচ্ছে বাবার দূর সম্পর্কের দাদা পানুজ্যাঠা। বাবার শরীরটা খারাপ তো, তাই অতক্ষণ যজ্ঞে বসতে পারবে না। পানু জ্যাঠা কে বলতেই রাজি হয়ে […]