| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

/

প্রবীণ সাংবাদিক ড. সুনীল চন্দের ৮০তম জন্মদিন উদযাপন

Reporter
পেজফোরনিউজ, উত্তরবঙ্গ সংবাদদাতা / ১৪৫ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

“সাংবাদিকতা আমার জীবন, লোকসংস্কৃতি আমার প্রাণ।” আশি বছরের এই দীর্ঘ জীবনে যিনি কলমকে সঙ্গী করে চলেছেন, যিনি উত্তরবঙ্গের কারিগরি আর দেশজসংস্কৃতির খোঁজে গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন—সেই ড. সুনীল চন্দেরর জন্মদিনে ভিন্ন এক আয়োজন হল রায়গঞ্জের উদয়পুরে। গত ১২ সেপ্টেম্বর তিনি আশি বছরে পা রাখেন।

শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক ও লোকসংস্কৃতি বিশেষজ্ঞ ড. সুনীল চন্দ ১২ সেপ্টেম্বর আশি বছরে পা রাখলেন। তাঁর সাংবাদিক জীবনের ৫০ বছর পূর্ণ হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার লোকশিল্পী সংগঠন ‘আদি লোকমঞ্চ’ ও ‘বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘ’-র উদ্যোগে রায়গঞ্জের উদয়পুরে বাংলা নিউজ চ্যানেলের দপ্তরে তাঁর জন্মদিন উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক শোলাশিল্পী প্রয়াত মধুমঙ্গল মালাকারের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর গণেশ রবিদাস ও তাঁর সম্প্রদায় সুনীল চন্দকে কেন্দ্র করে আসর বন্দনা করেন। ড. চন্দন রায়, ড. দীপকচন্দ বর্মন ও বিশ্বেন্দু নন্দ সুনীল চন্দ্রের গবেষণা ও সাহিত্যকর্মের নানা দিক তুলে ধরেন। তপন চৌধুরি, সন্দীপ চক্রবর্তী ও গণেশ রবিদাস ব্যক্তিগত স্মৃতিচারণার পাশাপাশি তাঁর সাংবাদিক জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন। সঞ্চালনায় ছিলেন গবেষক ড. পুরুষোত্তম সিংহ ও সুব্রত সরকার।

অনুষ্ঠানের শেষ পর্বে পৌঁছে রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন এবং প্রবীণ জননেতা নিমাই কবিরাজ প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা জানান। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. চন্দন রায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. দীপকচন্দ বর্মন, বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্রশিল্পী সংঘের বিশ্বেন্দু নন্দ, খনশিল্পী গণেশ রবিদাস, জেলা শিল্প কেন্দ্রের প্রাক্তন জিএম সুনীলচন্দ্র সরকার, সাংবাদিক তপন চৌধুরি, সন্দীপ চক্রবর্তী, হিমাংশু দাস এবং কবি অশোক রায়। উপস্থিত ছিলেন দুই দিনাজপুরের বহু লোকশিল্পী ও সাংবাদিক।

অনুষ্ঠানটি সামগ্রিকভাবে লোকায়ত আঙ্গিকে সাজানো হয়েছিল। কর্পোরেট সংস্কৃতির বিরুদ্ধে নববার্তা দিতেই এমন আয়োজন বলে জানান বিশ্বেন্দু নন্দ। মৃৎশিল্পী ভানু পাল, রাজ্য পুরস্কারপ্রাপ্ত কাঠের মোখা শিল্পী শচীন সরকার এবং শোলাশিল্পী গৌরব মালাকার জানান তাঁদের অভিভাবকসম একজন গবেষকের জন্মদিনে এরকম অনুষ্ঠান করে তারা তৃপ্ত। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও লোকশিল্পীদের সবাইকে সুনীল চন্দ্রের পক্ষ থেকে জন্মদিনের স্মারক তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev