| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

সাংসদ ঘরে বসে টুইটে ব্যস্ত, আসানসোলে মানুষের ত্রাতা সেই জিতেন্দ্রই

Reporter Default
রিপোর্টার / ১৩৬ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ঘরে বসে মিথ্যা কথা বলে টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন। ঈর্ষায় ব্যক্তিগত আক্রমণ করছেন আসানসোল কর্পোরেশনের মেয়রকে। এমনকী সামনেরবার লোকসভা ভোটে কত ব্যবধানে জিতবেন, সেই হিসেব কষছেন! বিজেপির লোক হিসেবে এর চেয়ে অবশ্য তাঁর কাছে বিশেষ কিছু আশা করা যায় না। করোনা সঙ্কটে মানুষের পাশে গিয়ে দাঁড়াতেও দেখা যায়নি তাঁকে। তবে তাতে যে অসুবিধা হচ্ছে তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আসানসোলের মেয়র এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন জিতেন্দ্র তিওয়ারি, ভরসা দিচ্ছেন মানুষকে।

তিনি নিজে সারপ্রাইজ ভিজিটে গিয়ে দেখছেন মানুষ সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল বা রেশন ঠিকঠাক পাচ্ছেন কিনা। সরকারি উদ্যোগের বাইরে নিজে সাধ্যমতো এগিয়ে এসে প্রভূত কাজ করছেন জিতেন্দ্র। আসানসোলের পাশাপাশি নিজের বিধানসভার মানুষের সুবিধা-অসুবিধা দেখছেন। লকডাউনে সমস্যায় পড়া নিজের বিধানসভা এলাকার ৪০ হাজার মানুষকে ৫ কেজি করে চাল ও আলু দিয়েছেন। গরুর জন্য খড় বিলি এখনও করে চলেছেন। রামনবমীতে ৪০ হাজার মাস্ক বিতরণ করেছেন। পয়লা বৈশাখের আগেই বিধানসভা এলাকার সাড়ে ১৩ হাজার বিধবা মা-বোনেদের হাতে ‘মাতৃবন্দনা’ কর্মসূচির অঙ্গ হিসেবে নতুন কাপড় ও ৫ কেজি করে আটা তুলে দিয়েছেন।

বৃদ্ধাশ্রমে গিয়ে নতুন বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন। বিধানসভা এলাকাগুলিতে স্যানিটাইজেশনের জন্য স্প্রে মেশিন কিনে দিয়েছেন। আর এবার সংখ্যালঘু ভাই-বোনেদের জন্য বিশেষ কর্মসূচি নিয়েছেন তিনি। রমজান মাসের শুরুতেই রোজা ভাঙার সময় জরুরি খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন জিতেন্দ্র। তিনি জানান, বিধানসভা এলাকার প্রায় সাড়ে ১৫ হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী-সহ বিশেষ রমজান প্যাকেট পৌঁছে দেবেন দলীয় কর্মীরাই। লকডাউনে সমস্যার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। বাড়িতে থেকেই প্রার্থনা করার যে নির্দেশ দেওয়া হয়েছে তা মেনে চলার আহ্বানও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev