| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বাধীনতা — অর্জন নয়, দায়িত্বও : যশোবন্ত রায় চোখের বালি যখন চোখের বালিশ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাগ্মী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমায়ুন কবিরকে কি বাঙালি ভুলে গেল : অসিত দাস পূর্বিতা পুরকায়স্থ-র ছোটগল্প ‘প্রান্তিক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উই দ্য পিপল অব ইণ্ডিয়া : দিলীপ মজুমদার সিনে সেন্ট্রালের লুসোফন চলচ্চিত্র উৎসবে পর্তুগিজ ছবি — ফ্লাইট অফ ক্রোকোডাইল : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মুখার্জিবাড়ি — জিরাট ও রসা রোড : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বাংলাদেশেকে লুক ইস্ট পলিসি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ভয় না পেয়ে লড়ব, করোনাকে পরাস্ত করব: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ১৬৪ জন পড়েছেন
আপডেট বুধবার, ৮ এপ্রিল, ২০২০

ভয় না পেয়ে লড়ব, করোনাকে পরাস্ত করব। বুধবার ৮ এপ্রিল নবান্ন থেকে করোনা যুদ্ধে এই প্রত্যয়ের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডা. সুকুমার মুখোপাধ্যায় বলেন, বাংলার অবস্থা অন্য রাজ্যের তুলনায় ভালো। আমরা লকডাউনের সুফল পাচ্ছি। মুখ্যমন্ত্রী এ দিন জানান, এই মুহূর্তে রাজ্যে করোনা পজিটিভের সংখ্যা দুটি বেড়ে ৭১ হয়েছে। এঁদের মধ্যে ১১টি পরিবারের ৬১ জন। সোশ্যাল ডিসট্যান্সিং না মানার ফলেই এটা হয়েছে। বেলেঘাটা আইডি-তে ৮২টি বেড থাকলেও রোগী আছেন ১৬ জন, তাঁদের মধ্যে আজ ছুটি পাবেন ৩ জন, আরও দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আরেকটা স্বস্তির খবর, এনআরএস হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

মুখ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার তিনটি টাস্ক ফোর্স গড়েছে। মুখ্য সচিবের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স বিভিন্ন বিধিনিষেধ ও কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া দরকার, তা দেখবে। অর্থ সচিবের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স অর্থনৈতিক বিষয় দেখবে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে এনফোর্সমেন্ট টাস্ক ফোর্স কাজ করবে। রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির চিকিৎসক ডা. অভিজিৎ চৌধুরী এসএসকেএম হাসপাতালের ডা. ঢালিকে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পরিকাঠামো দেখে রিপোর্ট দেবেন। ডা. অভিজিৎ চৌধুরী জানান, করোনা চিকিৎসায় বাংলা একটা দিশা দেখাচ্ছে। রাজ্যে যে কর্ড ব্লাড ব্যাঙ্ক আছে সেখান থেকে প্লাজমা অন্যের শরীরে দিলে তাঁকে সুস্থ করে তোলা যাচ্ছে। বৃহস্পতিবার বণিকসভা, হসপিট্যালিটি সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে নবান্ন সভাঘরে বিকেল চারটের সময় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এখনও পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ১০০ পিপিই, ১ লাখ ২৮ হাজার ৫৫০ এন-৯৫ মাস্ক, ৭ লাখ ৫৯ হাজার ৫৫০ অন্য মাস্ক, প্রায় ৩ লাখ গ্লাভস, ৫ হাজার থার্মাল গান ও ৪২ হাজার ২৫১ লিটার স্যানিটাইজার সরবরাহ করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, লকডাউন কতদিন চলবে জানি না। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন শুরুর থেকে ৪৯ দিন খুব গুরুত্বপূর্ণ। সেই হিসেবে ১৯ মে অবধি সকলে সাবধানে চললে আমরা করোনাকে পরাস্ত করতে পারব। সকলে মুখ ঢেকে বাজারে গিয়েও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলুন। মাস্ক না থাকলে কাপড় বা গামছা ব্যবহার করতে পারেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev