| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আপনার জন্য চিন্তা হয়, ভালো থাকবেন: মমতাকে বললেন নোবেলজয়ী অভিজিৎ

Reporter Default
রিপোর্টার / ১৮৫ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

আমি তো গৃহবন্দি। বাড়ি থেকেই কাজ করছি। তবে আপনাকে সারা জায়গায় ঘুরতে হচ্ছে। আপনার জন্য চিন্তা হয়। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার নেবেন। মঙ্গলবার ৭ এপ্রিল স্কটল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ কথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাসিমা-সহ আপনারা সকলে ভালো থাকবেন। আগাম শুভ নববর্ষ জানিয়ে রাখি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে রেখে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড ফর কোভিড রেসপন্স গড়েছেন। এদিন বেশ কিছু সাজেশন দেন অভিজিৎবাবু। বলেন, মাস্ক পরে বা নিদেনপক্ষে মুখ্যমন্ত্রীর কথামতো কাপড় বা গামছা জড়িয়ে বাজারে যেতে। বাজারে যেমন মুখ্যমন্ত্রী দাগ কেটে দিয়েছেন তেমন দোকানদার একটা লক্ষ্মণরেখা রাখলে ভালো হয়। বাজারে ঢোকা বা বেরনোর আগে স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এখানে বাজার খোলা আছে। ফুলের বাজার খুলছে।  কিষাণ মান্ডি খোলা থাকবে। বাজার কমিটিকে এই ব্যবস্থা রাখতে বলা হবে। 

অভিজিৎবাবু বলেন, কোথাও একসঙ্গে অনেক মানুষ কাঁশতে থাকলে সেখানে দ্রুত পরীক্ষা করতে হবে। হয়তো করোনা পজিটিভ আসবে না। কিন্তু নিশ্চিত থাকা যাবে। এই ব্যাপারটাও মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে দেখতে নির্দেশ দিয়ে অভিজিৎবাবুকে বলেন, মাঝেমধ্যে এমন পরামর্শ আপনি আমাদের দেবেন। করোনা মোকাবিলায় একটি ফান্ড গড়তে বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। মুখ্যমন্ত্রী বলেন, আমরা তা গড়ে কাজ করছি। অনেক সাধারণ মানুষ অল্প টাকা দিলেও তা অনেক বড়ো আমাদের কাছে। আমরা তা দিয়ে কিট কিনছি। আমাদের তো প্রধানমন্ত্রীর ফান্ডের মতো হাজার কোটি করে কেউ দেন না। একজন শুধু পাঁচ কোটি দিয়েছেন যা সর্বোচ্চ। তবে মানুষের ৫০, ১০০ টাকার দান অনেক। মুখ্যমন্ত্রীর গড়া রাজ্য আপদকালীন ত্রাণ তহবিলে দানের আহ্বান জানান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev