| | |
এই মুহূর্তে ::
চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস

Reporter
অসিত দাস / ১০৩ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জগদ্ধাত্রীপুজোর পীঠস্থান চন্দননগর। চন্দননগরের নামকরণ কীভাবে হয়েছিল একটু ফিরে দেখা যাক, —

১) চন্দনকাঠের ব্যবসার জন্যে

২) বোড়াই চণ্ডীর থানের জন্যে

৩) এখানে গঙ্গার অর্ধচন্দ্রাকৃতি বাঁকের জন্যে

৪) চাঁদ সওদাগরের বাণিজ্যযাত্রার পথে পড়ত বলে

৫) চ্যান্ডলার (শ্যান্ডলার)-দের জন্যে। অর্থাৎ জাহাজের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছিল এখানে। এই দোকানদারদের বলত চ্যান্ডলার। এরা জাহাজের পানীয় জল, খাদ্য (provisions) থেকে জাহাজের প্রয়োজনীয় জিনিসপত্র (দড়ি, পালের কাপড়, ইত্যাদি) সরবরাহ করত।

৬) এখানকার বড় বড় গাছে চন্দনাপাখির আধিক্যের জন্যে।

৭) চন্দননামক এক বিশেষ প্রজাতির বানর ছিল বলে।

কোনটা মানবেন, সেটা আপনাদের অভিরুচি।

তবে বামন শিবরাম আপ্তের সংস্কৃত অভিধানে চন্দন মানে শ্রেষ্ঠও বলা হয়েছে। সেক্ষেত্রে চন্দননগর, চন্দনপুর, চন্দনপুকুরের অর্থ যথাক্রমে শ্রেষ্ঠ নগর, শ্রেষ্ঠ পুর, শ্রেষ্ঠ পুকুর বললে সত্যের অপলাপ হয় না।

ভাগীরথী-হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এক অনন্য জনপদ হলো হুগলি জেলার অন্তর্ভুক্ত চন্দননগর। কলকাতা মহানগরী থেকে মাত্র ত্রিশ-বত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরটি আয়তনে খুব বড় না হলেও এর ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য, ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য এবং জগদ্ধাত্রী পূজার আলোকসজ্জা একে বাঙালির মানচিত্রে এক স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। একসময় যে শহর ছিল ফরাসি উপনিবেশ, আজ তা আধুনিক বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত সংমিশ্রণ। সকালের নরম রোদে গঙ্গার ঘাটে বসা মানুষের আড্ডা থেকে শুরু করে শরতের শেষে বা হেমন্তের শুরুতে জগদ্ধাত্রী পূজার ঝলমলে আলোর রোশনাই — চন্দননগর প্রতিটি ঋতুতে ও প্রতিটি প্রহরে এক আলাদা ছন্দ বহন করে চলে।

ভৌগোলিক দিক থেকে চন্দননগর গঙ্গার বাঁকে এমন একটি স্থানে অবস্থিত, যেখানে নদীর আড়েবহরে ব্যাপ্তি ও স্রোতের গতি এক মনোরম পরিবেশ তৈরি করেছে। এই নদীকেন্দ্রিক অবস্থানই প্রাচীন ও মধ্যযুগ থেকেই এখানকার বাণিজ্য, যাতায়াত এবং বসতি বিস্তারের মূল ভিত্তি গড়ে দিয়েছিল।

শহরটির ভূসংস্থান সমতল এবং উর্বর পলিমাটি সমৃদ্ধ। হুগলি জেলার অন্যান্য অংশের মতো এখানেও কৃষি ও বাণিজ্যের প্রভাব ছিল লক্ষণীয়, তবে সময়ের সাথে সাথে এটি একটি নগরায়িত ও সাংস্কৃতিকভাবে সচেতন শহরে রূপান্তরিত হয়েছে। আজ চন্দননগর পুরনিগম এলাকা একটি ঘনবসতিপূর্ণ, পরিচ্ছন্নতা ও ঐতিহ্য সচেতন পৌর এলাকা হিসেবে পরিচিত।

চন্দননগরের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় হলো এর ফরাসি উপনিবেশ পর্ব। সপ্তদশ শতাব্দীর শেষভাগে, ১৬৭৩ সালের দিকে ফরাসিরা এখানে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্যোগ নেয় এবং ১৬৯৬ সালে দেওয়ান ইব্রাহিম খানের কাছ থেকে জমি পেয়ে চন্দননগরে ফরাসি বসতি ও দুর্গ নির্মাণের সূচনা ঘটে। অষ্টাদশ শতাব্দীতে ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতার সময় চন্দননগর বারবার রাজনৈতিক উত্থান-পতনের সাক্ষী হয়েছে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের ঠিক আগে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সংঘাত ও চন্দননগরের ওপর ব্রিটিশ আক্রমণের ঘটনা বাংলার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরবর্তীতে সন্ধির মাধ্যমে চন্দননগর আবার ফরাসিদের হাতে ফিরে আসে এবং প্রায় দুই শতাব্দী ধরে ফরাসি শাসনাধীনে একটি স্বতন্ত্র প্রশাসনিক অঞ্চল হিসেবে টিকে থাকে।

ফরাসি শাসনের অধীনে থাকলেও চন্দননগরের মানুষ ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে বিচ্ছিন্ন ছিল না। বরং ফরাসি অঞ্চল হওয়ার সুবাদে বিপ্লবীদের কাছে এটি হয়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল ও কর্মকেন্দ্র। রাসবিহারী বসু, শ্রীঅরবিন্দ, কানাইলাল দত্ত, মণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-সহ অসংখ্য বিপ্লবীর কর্মকাণ্ডের সাথে চন্দননগরের নাম গভীরভাবে জড়িয়ে আছে। ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে বিপ্লবীরা অনেক সময় এই ফরাসি সীমান্তে আশ্রয় নিতেন এবং এখান থেকেই গোপন তৎপরতা চালাতেন।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হলেও চন্দননগর তখনও ফরাসি শাসনের অধীনে ছিল। এরপর স্থানীয় জনগণের আন্দোলন ও গণভোটের মাধ্যমে চন্দননগর ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। ১৯৪৯ সালের গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ভারতের অন্তর্ভুক্তির পক্ষে রায় দেওয়া হয়, ১৯৫০ সালে এটি ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে আসে এবং ১৯৫৪ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে চন্দননগর সম্পূর্ণভাবে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পায়। ১৯৫৫ সালে এটি পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্ভুক্ত হয়। এই দীর্ঘ ঐতিহাসিক পথপরিক্রমা চন্দননগরকে দিয়েছে এক অনন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়।

চন্দননগরে পা রাখলেই যে বিষয়টি সবার আগে চোখে পড়ে, তা হলো এখানকার স্ট্র্যান্ড বা গঙ্গার পাড়ের বাঁধানো রাস্তা। ফরাসি আমলের নগর পরিকল্পনার ছাপ বহনকারী এই স্ট্র্যান্ড চন্দননগরের প্রাণকেন্দ্র। নদীর ধার ঘেঁষে বিস্তৃত এই পথ, পুরনো গির্জা, ঐতিহাসিক ভবন এবং ঘাটগুলো শহরকে এক ইউরোপীয়-বাঙালি মিশ্র সৌন্দর্য দান করেছে।

চন্দননগরের উল্লেখযোগ্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

চন্দননগর স্ট্র্যান্ড ও গঙ্গা ঘাট: বিকেল বা সন্ধ্যায় গঙ্গার ঠান্ডা বাতাসে হাঁটার জন্য এবং নদী ও ওপারের দৃশ্য উপভোগ করার জন্য এটি সবচেয়ে জনপ্রিয় স্থান।

সেক্রেড হার্ট চার্চ (Sacred Heart Church) : ফরাসি স্থাপত্যশৈলীতে নির্মিত এই গির্জাটি চন্দননগরের অন্যতম প্রধান নিদর্শন। এর কারুকাজ, রঙিন কাচের জানালা এবং শান্ত পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে।

ইনস্টিটিউট অফ চন্দননগর (Dupleix Palace / Musée de Chandernagor): ফরাসি গভর্নর জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লে-র স্মৃতি ও ফরাসি শাসনামলের নানা নিদর্শন, দলিলপত্র, মুদ্রা ও শিল্পকর্ম এখানে সংরক্ষিত রয়েছে। ইতিহাসপ্রেমীদের কাছে এটি এক অমূল্য সংগ্রহশালা।

নন্দদুলাল মন্দির ও অন্যান্য প্রাচীন মন্দির: ফরাসি শাসনের পাশাপাশি চন্দননগরে বহু প্রাচীন হিন্দু মন্দিরও রয়েছে, যা এখানকার ধর্মীয় ও সাংস্কৃতিক সহাবস্থানের প্রমাণ বহন করে।

পাবলিক লাইব্রেরি ও পুরনো শিক্ষা প্রতিষ্ঠান: জ্ঞানচর্চা ও গ্রন্থাগার আন্দোলনের ক্ষেত্রেও চন্দননগরের ঐতিহ্য বেশ পুরনো।

জগদ্ধাত্রী পূজা ও আলোকসজ্জা: চন্দননগরের বিশ্বজোড়া খ্যাতি চন্দননগরের কথা উঠলে জগদ্ধাত্রী পূজা এবং আলোকসজ্জার কথা অনিবার্যভাবেই চলে আসে। বাংলার দুর্গাপূজার মতোই চন্দননগরে জগদ্ধাত্রী পূজা এক মহোৎসবের রূপ নেয়। কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে মূল পূজা অনুষ্ঠিত হলেও চন্দননগরে এর প্রস্তুতি ও উৎসবের আমেজ চলে বেশ কয়েকদিন ধরে, যার চূড়ান্ত আকর্ষণ হলো বিসর্জনের শোভাযাত্রা।

চন্দননগরের জগদ্ধাত্রী পূজার নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এখানকার প্রতিমার গড়ন, সাজসজ্জা এবং পূজার রীতিনীতিতে এক স্বতন্ত্র আভিজাত্য দেখা যায়। অনেক পূজায় সাবেকিয়ানা বজায় রাখা হয়, আবার কোথাও কোথাও থিম বা শিল্পভাবনার ছোঁয়াও দেখা যায়। তবে যে বিষয়টি চন্দননগরকে সারা বিশ্বে পরিচিত করেছে, তা হলো চন্দননগরের আলো।

সূক্ষ্ম তারের কাজ, রঙের ভারসাম্য, গতির illusion বা চলমান দৃশ্য এবং নিখুঁত কারিগরি দক্ষতায় চন্দননগরের আলোকশিল্পীরা যে আলোকসজ্জা তৈরি করেন, তা সত্যিই বিস্ময়কর। পৌরাণিক কাহিনি, সামাজিক বার্তা, ঐতিহাসিক ঘটনা, প্রকৃতি কিংবা সমসাময়িক বিষয়—সবকিছুই আলোর বিন্দুতে রূপ নেয়। স্থানীয় আলোকশিল্পীদের এই সৃজনশীলতা শুধু উৎসবের শোভা বাড়ায় না, বরং এটি একটি শক্তিশালী কুটির ও কারিগরি শিল্প হিসেবেও বহু মানুষের জীবিকার সংস্থান করে।

চন্দননগর বরাবরই সাহিত্য, সংগীত, নাটক, চিত্রকলা ও শিক্ষাচর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। শান্ত ও পরিচ্ছন্ন পরিবেশের কারণে এই শহরে এক ধরনের সুসংস্কৃত নাগরিক জীবন গড়ে উঠেছে। স্থানীয় নাট্যদল, সাংস্কৃতিক সংস্থা, পাঠাগার ও আবৃত্তি চর্চার কেন্দ্রগুলো সারা বছরই সক্রিয় থাকে।

খাবারের ক্ষেত্রেও চন্দননগরের নিজস্ব কিছু পরিচিতি রয়েছে। বিশেষ করে মিষ্টির দোকানের ঐতিহ্য, পূজার সময় বা সাধারণ দিনে নদীর পাড় ও বাজারের নানা খাবারের স্বাদ চন্দননগর ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। মৃত্যুঞ্জয় নামক মিষ্টান্নবিপণি তো মৃত্যুঞ্জয়ী! আর আছে সুদর্শন ক্যাটারার। ভূতের রাজা দিল বর তো বরাভয় দিচ্ছেই বরাবর!

চন্দনগরে যাদের কুটুম্ববাড়ি থাকে, জগদ্ধাত্রীপুজোয় তাদের পোয়া বারো। খুব আনন্দ। সেই বিশেষ কুটুমবাড়িকে শেলটার করে ঠাকুর দেখার ধুম পড়ে যায় বহিরাগতদের। যাদের ‘ও গাঁয়ে আমার কোনও ঘরবাড়ি নেই’ গোছের অবস্থা, তাদের টোটো-অটোই ভরসা। তবে গঙ্গাতীরের চন্দননগর সবাইকে আপন করে নিতে পারে। স্ট্র্যান্ডের খাবার দোকানগুলো তো তুলনারহিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev