| | |
এই মুহূর্তে ::
মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাম-রাজনীতি — কেদারনাথের রামায়ণচর্চা (শেষ পর্ব) : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৩৯১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪

বার.

রামকথার প্রচার কিভাবে ভারত ও বর্হিবিশ্বে ছড়িয়ে পড়েছিল, কেদারনাথ তার একটি রেখাচিত্র অঙ্কন করেছেন তাঁর বইতে। আজ থেকে একশো বছর আগে সে কাজ সহজ ছিল না। তখন তথ্য এত সহজলভ্য ছিল না। কেদারনাথ বলেছেন মহাভারতের ২৭৩-২৯০ পর্যন্তমোট ১৮টি অধ্যায়ে রামায়ণের বিবরণ আছে। এতে উত্তরকাণ্ডের কথা নেই। যোগবাশিষ্ট রামায়ণে ধর্মদর্শন সংক্রান্ত বিষয় উল্লিখিত হয়েছে।

এরপর বৌদ্ধসাহিত্যে রামকথার আলোচনা। লঙ্কাবতার সূত্র, দশরথজাতক, মহাবিভাষায় রামকথা আছে। কিন্তু বাল্মীকির রামকথার সঙ্গে তাদের অনেক পার্থক্য আছে। বৌদ্ধ রামায়ণ প্রসঙ্গে তীর্থ পাল ও দেবজয় প্রণীত রামায়ণের উল্লেখ আছে।

পুরাণগুলির মধ্যে পদ্মপুরাণ, বিষ্ণুপুরাণ, ভাগবতপুরাণ, মার্কণ্ডেয়পুরাণ, গরুড়পুরাণ, স্কন্দপুরাণ, অগ্নিপুরাণ, বায়ুপুরাণ, মৎস্যপুরাণ, ব্রহ্মবৈবর্তপুরাণ, শিবপুরাণ, দেবীভাগবত, বৃহৎধর্মপুরাণ প্রভৃতিতে রামায়ণ সম্পর্কিত কথা আছে। এই পুরাণগুলি মহাভারত রচয়িতা ব্যাসের নামে পরিচিত। ব্যাসদেবের নামে একখানা রামায়ণও প্রচারিত আছে। তার নাম অধ্যাত্ম রামায়ণ।

প্রসঙ্গত কেদারনাথ অগ্নিবেশ্য রামায়ণ, বৌধায়ন রামায়ণ, আনন্দ রামায়ণ, অদ্ভুত রামায়ণ, চম্পুরামায়ণের উল্লেখ করে বলেছেন যে এদের মধ্যে অদ্ভুত রামায়ণের কিছু বিশেষত্ব আছে। এই রামায়ণ বাল্মীকিরচিত বলে প্রচারিত আছে।

কালিদাসের রঘুবংশ, ভাসের অভিষেক, ভবভূতির উত্তররামচরিত ও মহাবীর চরিত, মহানাটক, অনর্ঘরাঘব, রামরসায়ন প্রভৃতিতে পরিবেশিত হয়েছে রামকথা। রামায়ণের ২৯টি টীকাগ্রন্থের সন্ধান দিয়েছে বিশ্বকোষ। রামায়ণের মোট টীকার সংখ্যা সাড়ে সাঁইত্রিশ হাজার।

রামোপনিষৎ, শ্রীরাম পূর্বতাপনিয়োগপনিষৎ, শ্রীরামোত্তর তপনীয়োপনিষৎ, রামরহস্যোপনিষৎ প্রভৃতিতেও রামকথা আছে। রামকথা আছে স্মৃতিগ্রন্থে, যেমন পরাশরস্মৃতি, কাত্যায়নস্মৃতি প্রভৃতিতে।

প্রাদেশিক ভাষাতেও রামায়ণ রচিত হয়েছে কেদারনাথ দ্রাবিড় রামায়ণ, জৈন রামায়ণের উল্লেখ করেছেন। ভারতের বাহিরে যবদ্বীপের রামকবি, বালীদ্বীপের রামায়ণ, ব্রহ্মদেশের রামযৎ, শ্যামদেশের রামায়ণ, চিনভাষার রামায়ণ উল্লিখিত হয়েছে কেদারনাথের গ্রন্থে। এরপরে তিনি ইয়ুরোপীয় ভাষায় রামায়ণের প্রচারের কথা বলেছেন। [সমাপ্ত]

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev