| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিংহবাহিনী দুর্গা মৃগবাহিনীও : শ্যামলকান্তি চক্রবর্তী দেবদেবীর পূজায় দুর্বার প্রয়োজন কেন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

চলো যাই সবুজের সন্ধানে — রাজ্য জুড়ে পালিত হল বনমহোৎসব : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৯৬ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

শেষ হল বনমহোৎসব। ১৪ জুলাই থেকে ২০ জুলাই রাজ্যের বিভিন্ন স্থানে মনোজ্ঞ পরিবেশে সরকারি ও বেসরকারিভাবে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্বকে দূষণ মুক্ত করার অঙ্গীকার করাহলো। রাজ্যের সমস্ত জেলায় মা মাটি মানুষের সরকার ‘চলো যাই সবুজের সন্ধানে’ স্লোগান সামনে রেখে এক সপ্তাহ ব্যাপী পালন করল অরণ্য সপ্তাহ। পরিবেশ বাঁচাতে সরকার বিভিন্ন রকম বৃক্ষরোপণ কর্মসূচি গ্ৰহণ করেছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বনমহোৎসব পালনে রাজ্য জুড়ে উৎসাহ লক্ষ্য করা গেল। সরকারের স্লোগান ‘অটুট থাকুক প্রাণের স্পন্দন, শান্ত পৃথিবীকে সবুজ অভিনন্দন’।

উল্লেখ্য, বর্তমান রাজ্য সরকারের আমলে ২০১১ থেকে ২০২১-এর মধ্যে মোট বনভূমি ও বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ ১৭. ২৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২১.৬১শতাংশ। সুন্দরবন সন্নিহিত তিনটি উপকূলীয় জেলায় ২০কোটি ম্যানগ্ৰোভ চারা রোপণ করা হয়েছে। এছাড়াও রাজ্যের ভৌগলিক এলাকার পরিমাপ অনুযায়ী ২০১৩ থেকে ২০২৩ এর মধ্যে বন সংরক্ষিত এলাকার বিস্তার ৪.৫৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.২৮ শতাংশ।

এদিকে হুগলি জেলা জুড়ে বনবিভাগের উদ্যোগে বনমহোৎসব পালিত হয়। হুগলি জেলা বিদায়ী সভাধিপতি সেখ আলহাজ্ব মেহবুব রহমান বলেন, জেলার ১৮ টি ব্লকে স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্ৰহণ করা হয়েছিল। প্রায় ৫০ হাজার গোষ্ঠীকে গাছ লাগাতে উৎসাহ দিচ্ছে সরকার। সূত্রের খবর, এক একটি গোষ্ঠীকে ৫টি করে গাছ লাগাতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে স্বয়ম্ভর গোষ্ঠী আড়াই লক্ষ চারাগাছ রোপণ করবে। এছাড়াও স্কুল- কলেজ, ক্লাব ও বেসরকারি প্রতিষ্ঠানও পালন করে সপ্তাহ ব্যাপী বনমহোৎসব।

প্রসঙ্গত, হুগলির খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে সবুজ বাহিনী স্থানীয় এলাকায় প্রায় এক হাজার চারাগাছ রোপণ করে। প্রধান শিক্ষক অমিত আঢ্য জানান, আসলে গাছ লাগাতে রাজ্য সরকারের মহতী উদ্যোগ বনমহোৎসব পালিত হচ্ছে প্রতি বছর। পৃথিবীকে বাঁচাতে গাছ লাগাতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev