| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

শাঁখ শাখার বারোমাস্যা—অলিমিতি

Reporter
বিশ্বেন্দু নন্দ / ৬৪৮ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

শঙ্খপুরান

শঙ্খের বৈজ্ঞানিক নাম টারবিনেলা পাইরাম (Turbinella pyrum)৷ এটি একটি porcelaneous shell৷ অর্থ এমন একটি কাঠামো, যার ওপরের অংশ শক্ত, উজ্জ্বল আর স্বচ্ছ৷ ভারতীয় উপমহাদেশে এই ধরনের শঙ্খ পাওয়া যায় প্রধাণত ভারত মহাসাগর আর তার আশেপাশের সাগরে৷

শঙ্কুআকার অনুযায়ী শঙ্খকে দুই ভাগে ভাগ করা যায়, দক্ষিণাবর্তী শঙ্খ আর বামাবর্তী শঙ্খ৷

বাদ্যযন্ত্র হিসাবে শঙ্খের ব্যবহার বেশ পুরোনো৷ বিশেষ করে যুদ্ধে৷ একে শঙ্খনাদ বলাহয়৷

প্রচলিত ভারতীয় আচারে শঙ্খনাদ বন্ধুত্বের দ্যোতক আর শত্রুদের হৃদকম্প স্বরূপ৷

শাঁখ বাজিয়ে পুজো করার রীতি বহুদিনের৷ বর্তমানে শাঁখ বাজিয়ে নানান অধর্মীয় অনুষ্ঠানের, আচারভিত্তিক অনুষ্ঠানেরও সূচনা করা হয়৷

ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে শঙ্খে যৌথভাবে দেবী লক্ষ্মী আর ভগবান বিষ্ণুর বাস৷ ফলে পুরাণে শাঁখের সঙ্গে বিষ্ণুদেবের একটি সমীকরণ গড়ে তোলা হয়েছে৷ শাঁখে রাখা কোনো জলে স্নানকরা যেকোনো পবিত্র জলে স্নানের সমান৷ শঙ্খ সদ্ম পুরাণ অনুসারে শ্রীবিষ্ণু এবং গাভীর চিত্র সামনে রেখে স্নান করা দশলক্ষ যজ্ঞের সমান৷ আর বিষ্ণুদেবের চিত্র সামনে রেখে শঙ্খ জল মাথায় দেওয়ার অর্থ গঙ্গাজলে স্নানের পূণ্যর সমান৷

ব্রাহ্মণ্যধর্মের পাশাপাশি বৌদ্ধধর্মেও আটটি মহাপ্রতীক অষ্টমঙ্গলের অন্যতম একটি শঙ্খ৷

শঙ্খ ত্রিবাঙ্কুর রাজের প্রতীক৷ প্রতিবেশী শ্রীলঙ্কার জাফনা রাজের পতাকায় ব্যবহার হয় শঙ্খ৷ বাংলার পাশের রাজ্য ওড়িশার বিজু জনতা দলের নির্বাচনী প্রতীক শঙ্খ৷

শঙ্খ ভগবান বিষ্ণুর অন্যতম প্রতীক৷ ভাগবান বিষ্ণু ছাড়াও মত্স্য, কুর্ম, বরাহ এবং নরসিংহ এই চার অবতারও শঙ্খধারী৷ জগন্নাথদেব বিষ্ণুদেবের অবতার বিশেষ, তাই পুরীর অপর নাম শঙ্খ ক্ষেত্র৷

নেপালের গণ্ডকী নদীতেই একমাত্র পাওয়া যাওয়া শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর প্রতীক রূপেও পুজো হয়৷ শঙ্খ, চক্র গদা, পদ্ম লাঞ্ছিত শালগ্রাম শিলা ভগবান কেশবরূপে পুজিত হন৷

পুরাণ অনুসারে শঙ্খ এবং লক্ষ্মী দেবী দুই ভাইবোন, দুজনই সমুদ্র উত্থিত৷

এছাড়াও পুরাণে, বা সাহিত্যে জলজ প্রাণীরূপে শঙ্খ আর নাগেদের এক গোত্রভূক্ত করা হযেছে৷ মহাভারত, হরিবংশ আর ভগবৎ পুরাণ অনুসারে নাগেদের কয়েকটি নাম উল্লেখ করা গেল—শঙ্খ, মহাশঙ্খ, শঙ্খপাল, শঙ্খচূড়৷ শেষ দুটি নাম জাতকের কাহিনীতেও পাওয়া যায়৷

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev